অপরাধ

নিখোঁজ হওয়ার সেই দুঃসহ স্মৃতি জানালেন গণঅধিকার পরিষদের আবু হানিফ

প্রতিবেদক
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা তদন্তে যাচ্ছে না বাংলাদেশ ব্যাংক সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা তদন্তে যাচ্ছে না বাংলাদেশ ব্যাংক সদ্য বিদায়ী রাষ্ট্রপতিকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক সদ্য বিদায়ী রাষ্ট্রপতিকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক চা শিল্পের উন্নয়নে সব ধরনের সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সব ধরনের সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক: তিন-চতুর্থাংশ পণ্যে ক্ষতিকর কণা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক: তিন-চতুর্থাংশ পণ্যে ক্ষতিকর কণা ১৮ মন্ত্রীর এসকর্ট প্রত্যাহার: নেপথ্যে জ্বালানি সাশ্রয় ও প্রটোকল কমানোর সিদ্ধান্ত ১৮ মন্ত্রীর এসকর্ট প্রত্যাহার: নেপথ্যে জ্বালানি সাশ্রয় ও প্রটোকল কমানোর সিদ্ধান্ত আগস্ট ও সেপ্টেম্বর মাসে শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ দিন বন্ধ আগস্ট ও সেপ্টেম্বর মাসে শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ দিন বন্ধ তিস্তার ভাঙন রোধে রংপুরে পাউবো কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ তিস্তার ভাঙন রোধে রংপুরে পাউবো কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ কানাডায় দেড় বছর, প্রবাসজীবন নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী কানাডায় দেড় বছর, প্রবাসজীবন নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী কাউন্সিলর একরাম হত্যায় বদির সুপরিকল্পিত ছক ছিল: চিফ প্রসিকিউটর কাউন্সিলর একরাম হত্যায় বদির সুপরিকল্পিত ছক ছিল: চিফ প্রসিকিউটর ডিবিআইডি নিবন্ধন ছাড়া বিজ্ঞাপন প্রচারের সুযোগ পাবে না ফেসবুক-ইউটিউব ডিবিআইডি নিবন্ধন ছাড়া বিজ্ঞাপন প্রচারের সুযোগ পাবে না ফেসবুক-ইউটিউব
সব খবর

১৮ থেকে ২২ জুলাই পর্যন্ত যাত্রাবাড়ীর কাজলা এলাকায় কোটা সংস্কার আন্দোলনে সামনের সারিতে থেকে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন আবু হানিফ। পরিস্থিতির ভয়াবহতা এবং আন্দোলনের গতি কমে আসায় ২৪ জুলাই তিনি ঢাকা থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিজের বাসায় ফিরে আসেন। কিন্তু ২৬ জুলাই দিবাগত রাত ১টা ১৩ মিনিটে তার সেই স্বাভাবিক জীবনে নেমে আসে অমানিশা। বাসার দরজায় বাইরের মানুষের শব্দ শুনে ঘুম ভাঙলে তিনি এবং তার ছোট ভাই বুঝতে পারেন আইনশৃঙ্খলা বাহিনীর কেউ এসেছে।

পরিচয় গোপন রেখে ৮ থেকে ১০ জন সিভিল পোশাকধারী ব্যক্তি জোরপূর্বক বাসায় প্রবেশ করে। তাদের পরিচয় জানতে চাইলেও তারা তা প্রকাশ করতে অস্বীকৃতি জানায়। আবু হানিফের নাম এবং ফোন নম্বর জানতে চাওয়ার পর বালিশের নিচ থেকে মোবাইল কেড়ে নেওয়া হয়। এ সময় তার মা ও বোনকে আলাদা করে ফেলা হয় এবং বাসার চারপাশ প্রায় ৩০-৪০ জন সাদা পোশাকধারী ব্যক্তি ঘিরে রাখে। বাসার এবং রুমের সব লাইট খুলে ফেলা হয়। আবু হানিফ ও তার ভাইকে জোর করে বাসা থেকে বের করে নিয়ে যাওয়া হয়।

বাসা থেকে দুই-তিন মিনিট দূরত্বের মেইন রোডে রাখা মাইক্রোবাসে তোলার সময় তিনি র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পান। এরপর তার চোখ বেঁধে ফেলা হয়। পরিবারের সদস্যরা ভেবেছিলেন ডিবি তাকে তুলে নিয়েছে। তাকে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়, যা দেখে টর্চার সেল বলে মনে হয়েছিল। সেখানে দীর্ঘ সময় চোখ ও হাত বেঁধে চালানো হয় জিজ্ঞাসাবাদ ও নির্যাতন। রাত ৩টার দিকে তাকে অন্য একটি রুমে নেওয়া হলে সেখানে তিনি ‘র‍্যাব ১১ আদমজীনগর’ লেখা দেখতে পান, যা থেকে বুঝতে পারেন তিনি নারায়ণগঞ্জে আছেন। সেই মুহূর্তে ক্রসফায়ারের ভয় তাকে তাড়া করে ফিরছিল।

প্রায় ২৪ ঘণ্টা র‍্যাবের হেফাজতে থাকার পর শনিবার রাত ১টায় তাকে নারায়ণগঞ্জ ডিবির কাছে হস্তান্তর করা হয়। ডিবি কার্যালয়ে ২০ ঘণ্টা আটক রাখার পর রোববার রাত ৯টার দিকে আদালতে না তুলেই তাকে কারাগারে পাঠানো হয়। নিখোঁজ থাকা অবস্থায় তার পরিবার নারায়ণগঞ্জ থানা, ডিবি অফিস, ডিবি হেডকোয়ার্টার এবং সিএমএম কোর্টে বারবার খোঁজ নিলেও কোনো সন্ধান পায়নি। ৫ আগস্ট সরকার পতনের পর ৬ আগস্ট কারাগার থেকে মুক্তি পান আবু হানিফ। তিনি বর্তমানে গণঅধিকার পরিষদের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।