রাজনীতি

পিরোজপুরে এলজিইডির সাড়ে ৩ হাজার কোটি টাকা লুট হওয়ার অভিযোগ আইনমন্ত্রীর

প্রতিবেদক
ঝিনাইদহের মহেশপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ গ্রেপ্তার ঝিনাইদহের মহেশপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ গ্রেপ্তার ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ আগের চেয়ে কমিয়েছে সরকার ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ আগের চেয়ে কমিয়েছে সরকার জ্বালানি সংকট: সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকট: সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান জাতিসংঘের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান জাতিসংঘের সান্তাহারে লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস, বন্ধ ট্রেন চলাচল সান্তাহারে লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস, বন্ধ ট্রেন চলাচল দেশে আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ দেশে আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ জাহাজভাঙা শিল্পে শ্রমিকের মৃত্যু: এককালীন ক্ষতিপূরণ যথেষ্ট নয় জাহাজভাঙা শিল্পে শ্রমিকের মৃত্যু: এককালীন ক্ষতিপূরণ যথেষ্ট নয় মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ জন সেলস অফিসার নিয়োগ মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ জন সেলস অফিসার নিয়োগ মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র
সব খবর

পিরোজপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি প্রকল্পে কোনো ধরনের কাজ ছাড়াই প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা লুটপাটের চাঞ্চল্যকর অভিযোগ করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। রোববার সকালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নবীন আইনজীবীদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

আইনমন্ত্রী জানান, আন্তর্জাতিক গণমাধ্যম টাইম-এর প্রতিবেদন অনুযায়ী গত ১৬ বছরে বাংলাদেশ থেকে নথিভুক্ত উপায়েই ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে। সেই হিসাবে প্রতিবছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন ডলার দেশ থেকে বেরিয়ে গেছে। বিগত সরকারের আমলে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, উন্নয়ন প্রকল্পের নামে রাষ্ট্রীয় অর্থ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। ওই অর্থের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে সম্পদ কেনা ও ব্যাংকে বিনিয়োগ করা হলেও দেশের সাধারণ মানুষ এর কোনো সুফল পায়নি।

দুর্নীতির একটি ভয়াবহ উদাহরণ হিসেবে তিনি পিরোজপুরের এলজিইডি প্রকল্পের কথা তুলে ধরেন। আইনমন্ত্রী দাবি করেন, কাগজে-কলমে এই সাড়ে ৩ হাজার কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়ন দেখানো হলেও বাস্তবে সেখানে কোনো কাজই হয়নি। তিনি বলেন, এক কেজি রড কিংবা ১০০ টাকার সিমেন্টও ব্যবহার না করেই প্রকল্পের পুরো অর্থ লুট করা হয়েছে। এ ধরনের অসংখ্য প্রকল্পের টাকা বেগমপাড়াসহ বিশ্বের বিভিন্ন দেশে পাচার হয়েছে, যার সঠিক হিসাব এখনো পুরোপুরি জানা সম্ভব হয়নি।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে আইনমন্ত্রী বলেন, অতীতের লুটপাট ও অর্থপাচারের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে বিচার বিভাগ, আইনজীবী এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানটিতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিক আহমদের সভাপতিত্বে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ানসহ বিচার বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।