বিশ্ব

স্পেনের সিউতায় প্রবেশের চেষ্টায় সাগরে প্রাণ গেল ৫৭ অভিবাসীর

প্রতিবেদক
ত্রিশালে বাগান ইসলামিয়া মাদরাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ত্রিশালে বাগান ইসলামিয়া মাদরাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজনৈতিক প্রতিহিংসা নয়, ঐক্যের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক প্রতিহিংসা নয়, ঐক্যের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি দেলাওয়ার হোসেনের নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি দেলাওয়ার হোসেনের সাজেকে জেএসএস-ইউপিডিএফের গোলাগুলিতে আতঙ্কিত বাসিন্দারা সাজেকে জেএসএস-ইউপিডিএফের গোলাগুলিতে আতঙ্কিত বাসিন্দারা নাটোরের বাগাতিপাড়ায় এইচএসসি পরীক্ষায় ৩ প্রতিষ্ঠানে শতভাগ ফেল নাটোরের বাগাতিপাড়ায় এইচএসসি পরীক্ষায় ৩ প্রতিষ্ঠানে শতভাগ ফেল পোশাকশ্রমিকদের মজুরি বোর্ড গঠন রোববার, কাজে ফেরার আহ্বান মন্ত্রীর পোশাকশ্রমিকদের মজুরি বোর্ড গঠন রোববার, কাজে ফেরার আহ্বান মন্ত্রীর তারেক রহমানের সামনে সংস্কার ও রাজনৈতিক স্থিতিশীলতার কঠিন পরীক্ষা তারেক রহমানের সামনে সংস্কার ও রাজনৈতিক স্থিতিশীলতার কঠিন পরীক্ষা মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে জামায়াতের বাধা: বিশিষ্টজনদের উদ্বেগ মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে জামায়াতের বাধা: বিশিষ্টজনদের উদ্বেগ সুবর্ণচরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সুবর্ণচরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ২০২৬: জয়পুরহাটে সাফল্যের শীর্ষে গার্লস ক্যাডেট কলেজ এইচএসসি ২০২৬: জয়পুরহাটে সাফল্যের শীর্ষে গার্লস ক্যাডেট কলেজ
সব খবর

মরক্কো থেকে স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সিউতায় প্রবেশের চেষ্টা করতে গিয়ে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রায় ৬০ হাজার মানুষ স্থল ও সমুদ্রপথে স্পেনের এই ভূখণ্ডে ঢোকার চেষ্টা করেন। এই বিশৃঙ্খল পরিস্থিতিতে অন্তত ৫৭ জন অভিবাসীর মৃত্যু হয়েছে বলে শুক্রবার স্পেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে সিউতার আঞ্চলিক প্রেসিডেন্ট হুয়ান হেসুস ভিভাস নিহতের সংখ্যা ৩৪ জন বলে জানিয়েছিলেন।

পরিস্থিতি সামাল দিতে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শুক্রবার সিউতা সফর করেন। তিনি এই ঘটনাকে স্পেনের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন, সীমান্তে পৌঁছানো অভিবাসীদের দ্রুত মরক্কোতে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে এবং শুক্রবার পর্যন্ত প্রায় ২৫ হাজার জনকে ফেরত পাঠানো হয়েছে। সানচেজের দাবি, স্পেনের সুপ্রিম কোর্টের একটি সাম্প্রতিক রায় নিয়ে মানবপাচারকারী চক্র বিভ্রান্তি ছড়ানোয় এত মানুষ সীমান্তে ভিড় করেছে। তবে মরক্কোর মানবাধিকারকর্মীরা এই ব্যাখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেছেন, অধিকাংশ অভিবাসী ওই রায়ের বিষয়ে অবগতই ছিলেন না।

সীমান্তের পরিস্থিতি নিয়ন্ত্রণে মরক্কোর নিরাপত্তা বাহিনী জলকামান ব্যবহার করেছে এবং লোকজনকে পেছনে সরিয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছে। এ সময় সংঘর্ষের ঘটনায় কয়েকটি গাড়ি ও একটি বাসে আগুন ধরে যায়। সিউতার আঞ্চলিক সরকার জাতীয় নিরাপত্তার স্বার্থে জরুরি অবস্থা ঘোষণার দাবি জানালেও স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অতিরিক্ত জনবল ও সরঞ্জাম পাঠানোর আশ্বাস দিয়ে আপাতত জরুরি অবস্থার প্রয়োজন নেই বলে জানিয়েছে।

এই ঘটনায় ইউরোপীয় ইউনিয়ন উদ্বেগ প্রকাশ করেছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন পরিস্থিতিকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। তিনি অবৈধ অভিবাসন বন্ধ এবং মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আহ্বান জানিয়েছেন। এদিকে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস স্পেনের অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন। ফ্রান্সও স্পেন ও মরক্কোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং ফ্রন্টেক্সের মাধ্যমে সহায়তার প্রস্তুতি নিয়েছে, পাশাপাশি ফ্রান্স-স্পেন সীমান্তে নজরদারি বাড়িয়েছে। অন্যদিকে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি প্রয়োজনে শেনজেন চুক্তি স্থগিতের হুমকি দিয়েছেন, যদিও স্পেনের সঙ্গে ইতালির কোনো স্থলসীমান্ত নেই।