বিশ্ব

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা

প্রতিবেদক
এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষার তারিখ জানা যাবে ৩ নভেম্বরের মধ্যে এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষার তারিখ জানা যাবে ৩ নভেম্বরের মধ্যে ত্রিশালে বাগান ইসলামিয়া মাদরাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ত্রিশালে বাগান ইসলামিয়া মাদরাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজনৈতিক প্রতিহিংসা নয়, ঐক্যের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক প্রতিহিংসা নয়, ঐক্যের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি দেলাওয়ার হোসেনের নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি দেলাওয়ার হোসেনের সাজেকে জেএসএস-ইউপিডিএফের গোলাগুলিতে আতঙ্কিত বাসিন্দারা সাজেকে জেএসএস-ইউপিডিএফের গোলাগুলিতে আতঙ্কিত বাসিন্দারা নাটোরের বাগাতিপাড়ায় এইচএসসি পরীক্ষায় ৩ প্রতিষ্ঠানে শতভাগ ফেল নাটোরের বাগাতিপাড়ায় এইচএসসি পরীক্ষায় ৩ প্রতিষ্ঠানে শতভাগ ফেল পোশাকশ্রমিকদের মজুরি বোর্ড গঠন রোববার, কাজে ফেরার আহ্বান মন্ত্রীর পোশাকশ্রমিকদের মজুরি বোর্ড গঠন রোববার, কাজে ফেরার আহ্বান মন্ত্রীর তারেক রহমানের সামনে সংস্কার ও রাজনৈতিক স্থিতিশীলতার কঠিন পরীক্ষা তারেক রহমানের সামনে সংস্কার ও রাজনৈতিক স্থিতিশীলতার কঠিন পরীক্ষা মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে জামায়াতের বাধা: বিশিষ্টজনদের উদ্বেগ মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে জামায়াতের বাধা: বিশিষ্টজনদের উদ্বেগ সুবর্ণচরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সুবর্ণচরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সব খবর

মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে সেখানে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, অঞ্চলটির পরিস্থিতির আরও অবনতি হতে পারে, তাই মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্য ত্যাগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। শনিবার জর্ডান, ইরাক ও ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস এবং উত্তর ইরাকের এরবিলে অবস্থিত মার্কিন কনস্যুলেট জেনারেল থেকে পৃথকভাবে এই নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়েছে, বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও বাড়তি নজরদারি বজায় রাখতে হবে। এই পরিস্থিতিতে ফ্লাইট বাতিল, আকাশসীমা সাময়িকভাবে বন্ধ হওয়া এবং ভ্রমণের ক্ষেত্রে নানা ধরনের বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে, যার জন্য নাগরিকদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। এছাড়া যারা বর্তমানে মধ্যপ্রাচ্যের বাইরে আছেন, তাদেরও এই অঞ্চলে ভ্রমণ অথবা মধ্যপ্রাচ্য হয়ে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

দূতাবাসগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান কিংবা ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিদেশের মাটিতে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে পারে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত পরিবর্তনশীল হিসেবে বর্ণনা করেছে মার্কিন কর্তৃপক্ষ। বিশেষ করে জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত মার্কিন দূতাবাস সেখানকার নাগরিকদের সামরিক ঘাঁটিগুলোর আশেপাশে না যাওয়ার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে জর্ডান সরকারের নির্দেশনা মেনে চলা এবং নিয়মিত সরকারি সতর্কবার্তা পর্যবেক্ষণের আহ্বান জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই সতর্কবার্তা এলো। সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন যে ওয়াশিংটন চলতি সপ্তাহান্তেই ইরানের বিরুদ্ধে নতুন হামলার পরিকল্পনা করছে।