স্বাস্থ্য

পিরোজপুরে সরকারি কর্মঘণ্টায় চিকিৎসকদের প্রাইভেট প্রাকটিসে নিষেধাজ্ঞা

প্রতিবেদক
কাজীপুরের মানিকপোটলে ৩০০ ফুট কাঁচা রাস্তা সংস্কার, স্বস্তি এলাকাবাসীর কাজীপুরের মানিকপোটলে ৩০০ ফুট কাঁচা রাস্তা সংস্কার, স্বস্তি এলাকাবাসীর জাতিসংঘ অধিবেশনে ট্রাম্পের বৈঠকে নেই নেতানিয়াহু, রুবিওর সাথে সাক্ষাতের সম্ভাবনা জাতিসংঘ অধিবেশনে ট্রাম্পের বৈঠকে নেই নেতানিয়াহু, রুবিওর সাথে সাক্ষাতের সম্ভাবনা দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ, ভরি ২ লাখ ৩৪ হাজার ছাড়াল দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ, ভরি ২ লাখ ৩৪ হাজার ছাড়াল দেশের সব জেলা পরিষদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের দেশের সব জেলা পরিষদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ১১ দিন পর বিএসএফের হেফাজত থেকে মুক্ত ৫ বাংলাদেশি ১১ দিন পর বিএসএফের হেফাজত থেকে মুক্ত ৫ বাংলাদেশি দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণ ও রুপার দাম দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণ ও রুপার দাম জামায়াতের লংমার্চের ওপর নজর রাখছে বিএনপি, কার্যকারিতা নিয়ে প্রশ্ন মিসরের আল-আজহার থেকে ১০ কেরাতে সনদ পেলেন বাংলাদেশি রায়হান মিসরের আল-আজহার থেকে ১০ কেরাতে সনদ পেলেন বাংলাদেশি রায়হান ভুয়া খবরের অভিযোগে সিএনএনসহ তিন সংবাদমাধ্যম নিষিদ্ধ করলেন ট্রাম্প ভুয়া খবরের অভিযোগে সিএনএনসহ তিন সংবাদমাধ্যম নিষিদ্ধ করলেন ট্রাম্প রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা, ভারতের পণ্যে শুল্কের ক্ষমতা পেল যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা, ভারতের পণ্যে শুল্কের ক্ষমতা পেল যুক্তরাষ্ট্র
সব খবর

পিরোজপুরে সরকারি স্বাস্থ্যসেবা নিরবচ্ছিন্ন ও কার্যকর রাখার লক্ষ্যে কর্মঘণ্টা চলাকালীন সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্রাকটিস সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, সরকারি কর্মঘণ্টা অর্থাৎ সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত কোনো সরকারি চিকিৎসক ব্যক্তিগত বা প্রাইভেট প্রাকটিসে নিয়োজিত থাকতে পারবেন না। যদি কোনো চিকিৎসকের বিরুদ্ধে এই নির্দেশ অমান্য করে কর্মঘণ্টার মধ্যে প্রাইভেট প্রাকটিস করার অভিযোগ প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে সরকারি বিধি-বিধান অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই সঙ্গে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর প্রতিও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি কর্মঘণ্টায় যে সকল বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার বা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ ধরনের প্রাইভেট প্রাকটিস পরিচালিত হবে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধেও প্রচলিত আইন ও বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জনস্বার্থে জারীকৃত এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এই আদেশের অনুলিপি স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বরিশাল বিভাগের স্বাস্থ্য পরিচালক, পিরোজপুরের জেলা প্রশাসক এবং জেলার সকল উপজেলার স্বাস্থ্য কর্মকর্তাদের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে। এছাড়া পিরোজপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনকে বিষয়টি তাদের সকল সদস্য প্রতিষ্ঠানের নজরে আনার অনুরোধ জানানো হয়েছে।