অন্যান্য

ইতালির বিমানবন্দরে সাত ঘণ্টা ধরে আটকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

প্রতিবেদক
নেপালে বন্যায় নিখোঁজ ৫ হাজার, মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু নেপালে বন্যায় নিখোঁজ ৫ হাজার, মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু খুনের আগে মোবাইল বন্ধক রেখে ইয়াবা কিনেছিলেন সিদ্ধার্থ ও মুগ্ধ খুনের আগে মোবাইল বন্ধক রেখে ইয়াবা কিনেছিলেন সিদ্ধার্থ ও মুগ্ধ আজকের খেলার সূচি: নারী এশিয়া কাপ ও ইউএস ওপেনের জমজমাট লড়াই আজকের খেলার সূচি: নারী এশিয়া কাপ ও ইউএস ওপেনের জমজমাট লড়াই সন্তানকে সম্পত্তি হস্তান্তরের পরও বাবা-মায়ের ভোগদখলের অধিকার আইন পাস সন্তানকে সম্পত্তি হস্তান্তরের পরও বাবা-মায়ের ভোগদখলের অধিকার আইন পাস জার্মানি প্রকৃত যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, দাবি রুশ পররাষ্ট্রমন্ত্রীর জার্মানি প্রকৃত যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, দাবি রুশ পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নতুন চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নতুন চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম শ্রীলঙ্কার কাছে হেরে সেমিফাইনাল শঙ্কায় বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে হেরে সেমিফাইনাল শঙ্কায় বাংলাদেশ ইরানকে কোণঠাসা করতে মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের নতুন পরিকল্পনা ইরানকে কোণঠাসা করতে মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের নতুন পরিকল্পনা মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮
সব খবর

প্রযুক্তিগত ত্রুটির কবলে পড়ে ইতালির রোম বিমানবন্দরে দীর্ঘ সময় ধরে আটকা পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-ঢাকা রুটের একটি ফ্লাইট। শুক্রবার (৭ আগস্ট) স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে নিয়মিত জ্বালানি সংগ্রহের সময় বিমানটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। এতে প্রায় ২৬০ জন যাত্রী দীর্ঘ সাত ঘণ্টারও বেশি সময় ধরে উড়োজাহাজের ভেতরেই আটকা পড়ে আছেন।

যাত্রীদের ভাষ্যমতে, বিজি৩০৬ ফ্লাইটটি গত বৃহস্পতিবার কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছিল। ইতালিতে অবতরণের পর কর্তৃপক্ষ যাত্রীদের জানায় যে, উড়োজাহাজটিতে প্রযুক্তিগত সমস্যা হয়েছে এবং তা মেরামতের প্রয়োজন। স্থানীয় সময় দুপুর দেড়টা পর্যন্ত বিমানটি রানওয়েতেই অবস্থান করছিল এবং যাত্রা শুরুর বিষয়ে কর্তৃপক্ষ নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি।

ফ্লাইটের যাত্রী শরিফুল ইসলাম জানিয়েছেন, দীর্ঘ সময় উড়োজাহাজের ভেতরে আটকা থাকায় শিশু ও বয়স্কসহ অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। তিনি বলেন, যাত্রীদের উড়োজাহাজ থেকে নামতে বা টার্মিনালে যেতে দেওয়া হচ্ছে না। প্রচণ্ড গরম ও অস্বস্তিকর পরিবেশে যাত্রীদের শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে। তিনি দ্রুত সমস্যা সমাধানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

উল্লেখ্য যে, ঢাকায় ফেরার পথে ইতালিতে জ্বালানি নেওয়ার জন্য ফ্লাইটটির নির্ধারিত বিরতি ছিল। তবে উড়োজাহাজের প্রযুক্তিগত সমস্যার প্রকৃত কারণ এবং ফ্লাইটে থাকা মোট যাত্রীর সংখ্যা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।