বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করে আলোচনায় এসেছে মিলু নামের একটি বিড়াল। ব্রাজিলের মিনাস গেরাইস রাজ্যের আগুয়ানিল পৌর শহরের বাসিন্দা নাথান পিনেইরোর পোষা এই বিড়ালটি এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ব্রাজিলের সব ম্যাচে সঠিক ভবিষ্যদ্বাণী করেছে। তবে শেষ বত্রিশের রাউন্ডে আর্জেন্টিনা ও কেপ ভার্দে ম্যাচে তার প্রেডিকশন সঠিক ছিল না, যেখানে সে কেপ ভার্দের জয় দেখেছিল। অথচ আর্জেন্টিনা ৩-২ গোলে জয়ী হয়ে শেষ ষোলোতে জায়গা করে নেয়।
বাংলাদেশ সময় আজ রাত ২টায় নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে নরওয়ের মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির ব্রাজিল। এই গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে মিলু ব্রাজিলের জয়ের পক্ষেই রায় দিয়েছে। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোর তথ্যমতে, ব্রাজিল-নরওয়ে ম্যাচ নিয়ে মিলুর ভবিষ্যদ্বাণীর ভিডিওটি ইতোমধ্যে ৫৫ লাখ বার দেখা হয়েছে।
মিলুর ভবিষ্যদ্বাণী করার প্রক্রিয়াটি বেশ সহজ। তার মালিক নাথান পিনেইরো দুটি একই ধরনের প্লাস্টিকের বাটিতে খাবার রাখেন, যেগুলোতে সংশ্লিষ্ট দেশের পতাকা লাগানো থাকে। মিলু যে বাটিটি বেছে নেয়, সেই দেশই জয়ী হবে বলে ধরে নেওয়া হয়। এই প্রক্রিয়ায় কোনো কারসাজি নেই তা প্রমাণ করতে নাথান পুরো প্রস্তুতির ভিডিও প্রকাশ করেছেন, যেখানে দেখা যায় তিনি কীভাবে বাটিগুলো সাজান এবং মিলুকে বেছে নেওয়ার জন্য ডাকেন।
নিজের পোষ্য সম্পর্কে নাথান পিনেইরো জানিয়েছেন, চলতি বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচের ক্ষেত্রে মিলুর সাফল্যের হার শতভাগ। জাপান ম্যাচ পর্যন্ত ব্রাজিলের জয়ের ব্যাপারে তার সব ভবিষ্যদ্বাণীই মাঠে সত্যি প্রমাণিত হয়েছে। এমনকি ২০২২ কাতার বিশ্বকাপে মরক্কোর জয় এবং কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে হারিয়ে দলটির সেমিফাইনালে ওঠার মতো চমকপ্রদ ভবিষ্যদ্বাণীও করেছিল মিলু।
ফুটবলের বাইরেও রিয়েলিটি শো ‘বিগ ব্রাদার ব্রাজিল’ এবং ২০২৩ সালের কোপা দো ব্রাসিলে সাও পাওলোর চ্যাম্পিয়ন হওয়ার বিষয়ে মিলুর করা ভবিষ্যদ্বাণী সঠিক হয়েছিল। চলতি আসরে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের ড্র এবং হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের ভবিষ্যদ্বাণীও হুবহু মিলে গেছে। এ কারণেই সামাজিক যোগাযোগমাধ্যমে মিলুর প্রতিটি নতুন ভবিষ্যদ্বাণী নিয়ে অনুসারীদের মধ্যে তুমুল আগ্রহ তৈরি হচ্ছে। মিলুর মালিক জানিয়েছেন, তিনি ভবিষ্যদ্বাণীর পুরো প্রক্রিয়ার একটি আনকাট সংস্করণও প্রকাশের পরিকল্পনা করছেন যাতে অনুসারীরা স্বচ্ছভাবে পুরো বিষয়টি দেখতে পারেন।
শেষ ৩২ দলের রাউন্ডে কেপ ভার্দে ও আর্জেন্টিনা ম্যাচে আফ্রিকান দলটির জয় দেখেছিল মিলু।সেটা হয়নি।
জাপান ম্যাচ পর্যন্ত ব্রাজিলের জয়ের ব্যাপারে মিলুর করা সব কটি ভবিষ্যদ্বাণীই মাঠে সত্যি প্রমাণিত হয়েছে।ভিডিওর শেষে তিনি জানান, তিনি এই ভবিষ্যদ্বাণীর কোনো কাটছাঁট না করা (আনকাট) সংস্করণ প্রকাশ করবেন, যাতে অনুসারীরা পাত্র প্রস্তুত করা থেকে শুরু করে প্রাণীটির বাটি বেছে নেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়াটি দেখতে পারেন।.উচ্চতা, গরম

















