বাংলাদেশ

জনগণের অর্থনৈতিক সক্ষমতা বাড়লেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী

প্রতিবেদক
গাজীপুরে কাভার্ডভ্যান ও সিএনজি সংঘর্ষে নিহত ২ গাজীপুরে কাভার্ডভ্যান ও সিএনজি সংঘর্ষে নিহত ২ যুক্তরাষ্ট্রে ভিসার শর্তাবলী নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রে ভিসার শর্তাবলী নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস কুষ্টিয়ার ভেড়ামারায় বাণিজ্যিকভাবে বিদেশি ফল আনারকলির চাষ কুষ্টিয়ার ভেড়ামারায় বাণিজ্যিকভাবে বিদেশি ফল আনারকলির চাষ বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলমের বদলি, ওবায়দুল কাদেরের মন্তব্য ফের আলোচনায় বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলমের বদলি, ওবায়দুল কাদেরের মন্তব্য ফের আলোচনায় ব্যাংক খাতে খেলাপি ঋণের পাহাড়: উত্তরণের উপায় কী? ব্যাংক খাতে খেলাপি ঋণের পাহাড়: উত্তরণের উপায় কী? গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে লংমার্চে নাহিদের আল্টিমেটাম গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে লংমার্চে নাহিদের আল্টিমেটাম জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার, অভিযোগ জামায়াত নেতৃত্বাধীন জোটের জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার, অভিযোগ জামায়াত নেতৃত্বাধীন জোটের সংকুচিত শ্রমবাজার, নতুন গন্তব্যে প্রতারণার শিকার প্রবাসীরা সংকুচিত শ্রমবাজার, নতুন গন্তব্যে প্রতারণার শিকার প্রবাসীরা জামায়াতের লংমার্চে জনভোগান্তি ও জ্বালানি অপচয়ের অভিযোগ রাশেদ খানের জামায়াতের লংমার্চে জনভোগান্তি ও জ্বালানি অপচয়ের অভিযোগ রাশেদ খানের লংমার্চে বাধা দিলে ৬ দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম লংমার্চে বাধা দিলে ৬ দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
সব খবর

দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা গেলে তবেই রাষ্ট্র শক্তিশালী হয়। তিনি মন্তব্য করেন যে, সাধারণ মানুষকে অভাবের মধ্যে রেখে বা তাদের মুখ বন্ধ করে কোনো রাষ্ট্র শক্তিশালী হতে পারে না। সরকারের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো দেশকে অর্থনৈতিক ও সামাজিকভাবে শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়া এবং এমন একটি দেশ গড়ে তোলা যেখানে সবাই বর্তমানে যে অবস্থায় আছে তার চেয়ে ভালো থাকবে।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল বেসরকারি দুই প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক অধিকারের পাশাপাশি মানুষের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহিত করার জন্য সরকার প্রয়োজনীয় সব ধরনের নীতি সহায়তা দেবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেন, সরকার প্রকৃত উদ্যোক্তাদের পাশে থাকবে। উদ্যোক্তাদের সহযোগিতা করা গেলে একদিকে যেমন মানুষের কর্মসংস্থান ও জীবনের নিশ্চয়তা তৈরি হবে, অন্যদিকে সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি ঘটবে। বিদেশি বিনিয়োগের পাশাপাশি দেশীয় বিনিয়োগের ওপর জোর দিয়ে তিনি বলেন, সরকার বিদেশি বিনিয়োগকে স্বাগত জানায়, তবে দেশের নিজস্ব বিনিয়োগকারী ও উদ্যোক্তাদেরও উৎসাহিত করতে হবে। তাদের ব্যবসার প্রসারে প্রয়োজনীয় সব নীতি সহায়তা দেওয়া হবে। সরকারের নীতির মূল উদ্দেশ্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জন্য সুযোগ তৈরি করা বলেও তিনি উল্লেখ করেন।

তিনটি মিলের দায়িত্ব গ্রহণকারী দুই ব্যবসায়ী গ্রুপকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, নতুন বিনিয়োগে প্রতিষ্ঠানগুলো সফল হবে এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, বস্ত্র ও পাট সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী এবং হ্যামকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ টি এম মোস্তফা বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠানে বিজেএমসি ও লিজ নেওয়া প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।