রাজনীতি

লংমার্চে বাধা দিলে ৬ দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

প্রতিবেদক
ঢাকার বাতাসে অস্বাস্থ্যকর দূষণ, তালিকায় সপ্তম অবস্থানে রাজধানী ঢাকার বাতাসে অস্বাস্থ্যকর দূষণ, তালিকায় সপ্তম অবস্থানে রাজধানী সৌদি আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলায় নিহত ৪ সৌদি আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলায় নিহত ৪ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা খুলনা ও বাগেরহাটে সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা ও বাগেরহাটে সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কে প্রতিদিন নিহত ৬৬, পঙ্গু ১০৪: কেন এত দুর্ঘটনা? সড়কে প্রতিদিন নিহত ৬৬, পঙ্গু ১০৪: কেন এত দুর্ঘটনা? ফেক নিউজ নিয়ন্ত্রণে মতপ্রকাশের স্বাধীনতার ভারসাম্য জরুরি: তথ্যমন্ত্রী ফেক নিউজ নিয়ন্ত্রণে মতপ্রকাশের স্বাধীনতার ভারসাম্য জরুরি: তথ্যমন্ত্রী বিএনপির রাজনীতিতে 'গুপ্ত' স্লোগান ও অভ্যন্তরীণ সংকট বিএনপির রাজনীতিতে ‘গুপ্ত’ স্লোগান ও অভ্যন্তরীণ সংকট ডিজে পার্টির আড়ালে মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপ: অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান ডিজে পার্টির আড়ালে মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপ: অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে ফের প্রশাসনের নিষেধাজ্ঞা সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে ফের প্রশাসনের নিষেধাজ্ঞা
সব খবর

ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লংমার্চের উদ্বোধনী সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। শনিবার রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে আয়োজিত এই সমাবেশে তিনি বলেন, লংমার্চটি শান্তিপূর্ণভাবে পালিত হবে। তবে সরকার যদি এতে বাধা দেওয়ার কোনো চেষ্টা করে, তবে এই লংমার্চের ছয় দফা এক দফাতে পরিণত হবে।

সমাবেশে নাহিদ ইসলাম বলেন, এই ঐতিহাসিক শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের লংমার্চ যাত্রা শুরু করছে। তিনি ঢাকাবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, যত বাধা বিপত্তি আসুক না কেন, এই লংমার্চ চট্টগ্রাম পৌঁছাবেই। তিনি আরও উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট সারা দেশের মানুষ ঢাকা অভিমুখে লংমার্চ করে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল। এবার নতুন করে যারা স্বৈরাচার হওয়ার পথ তৈরি করছে, তাদের রুখতেই এই লংমার্চের আয়োজন করা হয়েছে।

বক্তব্যে নাহিদ ইসলাম জানান, এই কর্মসূচি কেবল ১১ দলের নয়, বরং এটি দেশের আপামর সাধারণ মানুষের। তিনি বলেন, এই লংমার্চ সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকের বিরুদ্ধে এবং তেল-গ্যাস-বিদ্যুতের সিন্ডিকেট করে দাম বৃদ্ধির পাঁয়তারার বিরুদ্ধে। যারা ৭০ শতাংশ জনগণের গণরায়ের সঙ্গে প্রতারণা করেছে, তাদের বিরুদ্ধেও এই লংমার্চ। তিনি জনগণকে দলে দলে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।

শনিবার সকাল ৭টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে এই লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু হয়। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। এরপর ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। সবশেষে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের মধ্য দিয়ে চট্টগ্রাম অভিমুখে লংমার্চের বহর যাত্রা শুরু করে।