বিশ্ব

ইরানি হুমকির মুখে ট্রাম্পের নাটকীয় উড়োজাহাজ বদল

প্রতিবেদক
আইসিইউতে চিকিৎসাধীন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মেঘমল্লার বসু আইসিইউতে চিকিৎসাধীন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মেঘমল্লার বসু নাটোরে ডায়রিয়ার প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় হাসপাতালে শতাধিক রোগী নাটোরে ডায়রিয়ার প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় হাসপাতালে শতাধিক রোগী ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চবি খালেদ জিয়া হলে ৫ শতাধিক ছাত্রীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা চবি খালেদ জিয়া হলে ৫ শতাধিক ছাত্রীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা জাতিসংঘে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জোরারগঞ্জ–আবুরহাট সড়কের কাজ শেষ হচ্ছে না, দুর্ভোগ চরমে জোরারগঞ্জ–আবুরহাট সড়কের কাজ শেষ হচ্ছে না, দুর্ভোগ চরমে মধ্যবর্তী নির্বাচনের পরেই ইরান যুদ্ধ শেষ হবে, দাবি ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের পরেই ইরান যুদ্ধ শেষ হবে, দাবি ট্রাম্পের ধানমন্ডিতে এপেক্সের শো-রুমে লাগা আগুন নিয়ন্ত্রণে ধানমন্ডিতে এপেক্সের শো-রুমে লাগা আগুন নিয়ন্ত্রণে
সব খবর

তুরস্কে ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৮ জুলাই ইরানি হামলার ‘বিশ্বাসযোগ্য’ হুমকির মুখে নাটকীয়ভাবে তাঁর উড়োজাহাজ পরিবর্তন করেন। জনসমক্ষে ‘এয়ারফোর্স ওয়ান’ নামের আইকনিক ৭৪৭ উড়োজাহাজে উঠেও তিনি গোপনে একটি ক্যাটারিং কনটেইনারের ভেতরে লুকিয়ে সেই উড়োজাহাজ থেকে বেরিয়ে যান। এরপর তাঁকে একটি সামরিক উড়োজাহাজে তুলে দেওয়া হয়, যা তাঁকে তুরস্ক থেকে গোপনে যুক্তরাজ্যে নিয়ে যায়।

নিউইয়র্ক ট্রাইমসের প্রতিবেদন অনুযায়ী, তুরস্কে ট্রাম্পের শেষ দিন শুরু হওয়ার সময় এই নতুন হুমকি সামনে আসে। মার্কিন গোয়েন্দারা রাতেই একাধিক সূত্রে খবর পান যে ইরানিরা ট্রাম্প ঠিক কোথায় এবং কোন তলায় থাকছেন, তা হুবহু জানে। একই সঙ্গে ন্যাটো সম্মেলনের কাছাকাছি এলাকায় কাঁধে রেখে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রসহ একজনকে দেখা গেছে বলেও খবর আসে। কয়েক দশক ধরে ইরানের কথিত নিশানায় থাকা এক মার্কিন প্রেসিডেন্টকে রক্ষার জন্য এই কৌশল নেওয়া হয়।

মার্কিন কর্মকর্তারা সঙ্গে সঙ্গেই পরিকল্পনা আঁটতে শুরু করেন। হুমকি পর্যালোচনা এবং কীভাবে এর জবাব দেওয়া হবে, তা ঠিক করার ক্ষেত্রে জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন ছিলেন অন্যতম প্রধান ব্যক্তি। এ ধরনের কৌশলের বিষয়ে জেনারেল কেইনের বেশ ভালো অভিজ্ঞতা আছে। ২০২৫ সালের জুনে মার্কিন বাহিনী যখন ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোয় হামলা চালায় (অপারেশন মিডনাইট হ্যামার), তখন তিনি এই নজর ঘোরানোর বা বিভ্রান্ত করার কৌশল তৈরিতে সাহায্য করেছিলেন। কেইনের আগের কাজ ছিল সিআইএর সঙ্গে পেন্টাগনের যোগাযোগ রক্ষা করা।

ট্রাম্পকে ছাড়া যাঁরা পুরোনো এয়ারফোর্স ওয়ানে উঠেছিলেন, তাঁদের সবাই কিন্তু এই বিষয়টি সম্পর্কে পুরোপুরি অন্ধকারে ছিলেন না। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই হুমকির বিষয়টি জানতেন। স্পর্শকাতর একটি বিষয় নিয়ে আলোচনার স্বার্থে নাম প্রকাশ না করার শর্তে দুই মার্কিন কর্মকর্তা জানান, ট্রাম্পকে নিরাপদে তুরস্ক থেকে বের করে আনার পরিকল্পনা তৈরিতে সাহায্য করার পর রুবিও সেই পুরোনো উড়োজাহাজটিতেই ভ্রমণ করেছিলেন। ঊর্ধ্বতন এক মার্কিন কর্মকর্তার তথ্যমতে, প্রেসিডেন্টকে ছাড়া ভ্রমণ করা অন্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে ছিলেন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউং, ট্রাম্পের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার এবং হোয়াইট হাউসের আরও বেশ কয়েকজন কর্মী। তবে তাঁরা সবাই এই হুমকির কথা জানতেন কি না, তা স্পষ্ট নয়।

ট্রাম্প পেছনে ফেলে আসা উড়োজাহাজটির যাত্রীরা হুমকির কথা জানুন বা না জানুন, তাঁরা এমন এক ঝুঁকির মধ্যে পড়েছিলেন, যা গোয়েন্দা সংস্থা প্রেসিডেন্টের জন্য অত্যন্ত বিপজ্জনক বলে মনে করেছিল। এই বিস্তৃত ও বিভ্রান্তিকর কৌশল নিয়ে প্রথম প্রতিবেদন করেছিল ‘দ্য ওয়াশিংটন পোস্ট’। শেষ পর্যন্ত এয়ারফোর্স ওয়ানের কিংবা ট্রাম্পকে বহনকারী সামরিক জেটের কোনো ক্ষতি না হলেও কমান্ডার ইন চিফের (প্রেসিডেন্ট) নিরাপত্তায় ঝুঁকিমুক্ত রাখার এই কৌশল নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে।

গত মঙ্গলবার সন্ধ্যায় নিজের এই গোপন স্থানান্তর বা নিরাপদে সরে যাওয়া নিয়ে প্রথম প্রকাশ্য মন্তব্য করেন ট্রাম্প। ওহাইও থেকে ফেরার পর সাংবাদিকদের তিনি বলেন, এই সিদ্ধান্তটি তাঁর নিজের ছিল না। তিনি বলেন, ‘এটি পুরোপুরি গোয়েন্দা সংস্থার ওপর নির্ভর করে। তারা যা করতে বলেছিল, আমি শুধু সেটাই মেনে চলেছি। তাই, আমি গোয়েন্দা সংস্থা এবং সেনাবাহিনীর নির্দেশ মতো চলি। নিরাপত্তার স্বার্থেই তারা চেয়েছিল আমি যেন অন্য একটি ফ্লাইটে, অন্য একটি উড়োজাহাজে যাই।’

পুরো ঘটনাটি যেভাবে ঘটেছিল: ন্যাটো সম্মেলন থেকে বিদায় নেওয়ার আগে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছিলেন, ‘পুরোনো দিনের স্মৃতি মনে করে’ তিনি কাতার থেকে উপহার হিসেবে পাওয়া বিলাসবহুল ৭৪৭-৮ উড়োজাহাজে না চড়ে পুরোনো এয়ারফোর্স ওয়ানেই ভ্রমণ করবেন। পরে তিনি সাংবাদিকদের জানান, উপহার পাওয়া উড়োজাহাজটিকে তিনি ইউরোপের ‘দুই বা তিনটি বড় ঘাঁটিতে’ পাঠাচ্ছেন, যাতে সেখানকার সামরিক বাহিনীকে এটি দেখানো যায়।

এরপর ট্রাম্প ক্যামেরা এবং সংবাদমাধ্যমগুলোর সামনে দৃশ্যমানভাবে পুরোনো উড়োজাহাজটির সিঁড়ি বেয়ে ওপরে উঠে দরজায় দাঁড়িয়ে সংক্ষেপে হাত নাড়েন এবং ভেতরে অদৃশ্য হয়ে যান। দ্য নিউইয়র্ক টাইমসের ফটোগ্রাফার ডগ মিলসসহ যেসব সাংবাদিক তাঁর সঙ্গে ভ্রমণ করছিলেন, তাঁরা উড়োজাহাজের পেছনের অংশে ওঠেন। তাঁদের সবাইকে জানালার পর্দা নামিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়। তখন যা জানা যায়নি তা হলো, ট্রাম্পকে সম্ভবত উড়োজাহাজের বিপরীত দিক থেকে আসা একটি ক্যাটারিং কনটেইনার ট্রাকের মাধ্যমে দ্রুত বাইরে বের করে আনা হয়েছিল। এরপর তাঁকে তৃতীয় আরেকটি উড়োজাহাজে নিয়ে যাওয়া হয়। সেই উড়োজাহাজে চেপে তিনি গোপনে যুক্তরাজ্যে যান।

এই তৃতীয় উড়োজাহাজটি ছিল বোয়িং ৭৫৭-এর একটি সামরিক সংস্করণ, যা ‘সি-৩২ এ’ নামে পরিচিত। তুরস্কে এই উড়োজাহাজটি রানওয়েতে ৭৪৭ এয়ারফোর্স ওয়ানের ঠিক পাশেই পার্ক করা ছিল। ট্রাম্পের তুরস্ক ত্যাগের প্রক্রিয়ার ভিডিওতে দেখা যায়, পুরোনো এয়ারফোর্স ওয়ানের উল্টো পাশে থাকা একটি ক্যাটারিং কনটেইনারবাহী ট্রাক পিছিয়ে আসে এবং তারপর সি-৩২এ উড়োজাহাজের পাশাপাশি চলতে থাকে। নিউইয়র্ক টাইমসের পর্যালোচনা করা ফুটেজে ক্যাটারিং কনটেইনারটির নিরবচ্ছিন্ন স্পষ্ট দৃশ্য পাওয়া না গেলেও মনে হয়, কনটেইনারবাহী ট্রাকটি পুরোনো এয়ারফোর্স ওয়ানের সামনের অংশ থেকে সরিয়ে সি-৩২এ–এর পেছনের অংশে নেওয়া হচ্ছে। পুরোনো এয়ারফোর্স ওয়ানের পেছনে আরেকটি ক্যাটারিং কনটেইনারবাহী ট্রাক থাকলেও ফুটেজে দেখা যায়, সেটিকে পুরোনো এয়ারফোর্স ওয়ানের কাছ থেকে দূরে সরিয়ে নেওয়া হচ্ছে। এই ট্রাক সি-৩২এ-এর সঙ্গে কোনো যোগাযোগ করেছে বলে মনে হয়নি। সি-৩২এ উড়োজাহাজ উড্ডয়ন করার আগেই পুরোনো এয়ারফোর্স ওয়ান আকাশে ওড়ে।

উড়োজাহাজগুলো ইংল্যান্ডে পৌঁছায়: ট্রাম্পের নতুন এয়ারফোর্স ওয়ান (কাতারের দেওয়া উপহারের উড়োজাহাজ) অন্য দুটি উড়োজাহাজের কয়েক ঘণ্টা আগেই যুক্তরাজ্যের ইংল্যান্ডের মিলডেনহল সামরিক ঘাঁটিতে পৌঁছায়। উড়োজাহাজপ্রেমীদের ধারণ করা সেই রাতের লাইভস্ট্রিম ও ছবি অনুযায়ী, উড়োজাহাজটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে পৌঁছায়। সি-৩২এ উড়োজাহাজ পৌঁছায় রাত ১০টা ২০ মিনিটে। পুরোনো এয়ারফোর্স ওয়ান ঠিক ৯ মিনিট পর রাত ১০টা ২৯ মিনিটে পৌঁছায়। সি-৩২এ উড়োজাহাজের কোনো রেকর্ড করা ফ্লাইট ডেটা নেই, কারণ উড়োজাহাজটির ট্রান্সমিটারগুলো থেকে ফ্লাইটের পথ এবং স্থানাঙ্ক সম্প্রচার করা হচ্ছিল না। সেই রাতে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সম্প্রচার শোনা উড়োজাহাজ পর্যবেক্ষণকারীরা ফ্লাইট মনিটরিং মেসেজ বোর্ড এবং সামাজিক যোগাযোগমাধ্যমে খেয়াল করেন, উড়োজাহাজটি ‘আরসিএইচ১৮’ (রিচ ১৮) কল সাইন ব্যবহার করছিল। হ্যারি মল্টন নামের উড়োজাহাজ সংশ্লিষ্ট ফটোগ্রাফার ৮ জুলাই মিলডেনহলে উপস্থিত ছিলেন। ওই সময় তিনি এয়ার ট্রাফিক কন্ট্রোলের বার্তা শুনছিলেন। তিনি নিউইয়র্ক টাইমসকে বলেন, এয়ারফোর্স ওয়ান ট্রাফিক কন্ট্রোলারদের নির্দেশ দিয়েছিল, যেন তারা সি-৩২এ উড়োজাহাজটিকে আগে ল্যান্ড করতে দেন।

মিলডেনহলে পৌঁছানোর পর ট্রাম্পকে গোপনে আবার পুরোনো এয়ারফোর্স ওয়ানে ফিরিয়ে নেওয়া হয়। গত সোমবার একজন মার্কিন কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, ট্রাম্প যে সামরিক উড়োজাহাজে চড়ে যুক্তরাজ্যে গিয়েছিলেন, সেখান থেকে তাঁকে একটি গাড়িতে করে পুরোনো এয়ারফোর্স ওয়ানে নেওয়া হয়। এরপর ট্রাম্প অন্য একটি প্রবেশপথ দিয়ে উড়োজাহাজে ওঠেন এবং সাংবাদিকদের সামনে স্বাভাবিকভাবে তিনি উড়োজাহাজ থেকে নেমে আসেন। ট্রাম্পকে রানওয়েতে হেঁটে যেতে দেখা যায়। সেখান থেকে তিনি কাতার থেকে উপহার হিসেবে পাওয়া নতুন এয়ারফোর্স ওয়ানে চড়েন। সেখান থেকে তিনি ওয়াশিংটনে ফিরে যান।

আইসিইউতে চিকিৎসাধীন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মেঘমল্লার বসু আইসিইউতে চিকিৎসাধীন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মেঘমল্লার বসু নাটোরে ডায়রিয়ার প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় হাসপাতালে শতাধিক রোগী নাটোরে ডায়রিয়ার প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় হাসপাতালে শতাধিক রোগী ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চবি খালেদ জিয়া হলে ৫ শতাধিক ছাত্রীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা চবি খালেদ জিয়া হলে ৫ শতাধিক ছাত্রীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা জাতিসংঘে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জোরারগঞ্জ–আবুরহাট সড়কের কাজ শেষ হচ্ছে না, দুর্ভোগ চরমে জোরারগঞ্জ–আবুরহাট সড়কের কাজ শেষ হচ্ছে না, দুর্ভোগ চরমে মধ্যবর্তী নির্বাচনের পরেই ইরান যুদ্ধ শেষ হবে, দাবি ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের পরেই ইরান যুদ্ধ শেষ হবে, দাবি ট্রাম্পের ধানমন্ডিতে এপেক্সের শো-রুমে লাগা আগুন নিয়ন্ত্রণে ধানমন্ডিতে এপেক্সের শো-রুমে লাগা আগুন নিয়ন্ত্রণে
সব খবর