খেলা

বাবার মৃত্যুতে আবেগঘন বার্তায় মেসি লিখলেন, ওপার থেকে আগলে রেখো

প্রতিবেদক
আইন মেনে চলা স্লিপার বাসে বাধা দেওয়া যাবে না: হাইকোর্ট আইন মেনে চলা স্লিপার বাসে বাধা দেওয়া যাবে না: হাইকোর্ট ছেলের বিয়ের বাজার করে ফেরার পথে বাবা-মায়ের মর্মান্তিক মৃত্যু ছেলের বিয়ের বাজার করে ফেরার পথে বাবা-মায়ের মর্মান্তিক মৃত্যু মেঘমল্লার বসু লাইফ সাপোর্টে, ঢামেকে চিকিৎসা চলছে মেঘমল্লার বসু লাইফ সাপোর্টে, ঢামেকে চিকিৎসা চলছে ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা এজবাস্টনে ইংল্যান্ডের পেস তোপে ১৩৩ রানেই গুটিয়ে গেল পাকিস্তান এজবাস্টনে ইংল্যান্ডের পেস তোপে ১৩৩ রানেই গুটিয়ে গেল পাকিস্তান বিশ্ব রোবোটিক্সের মঞ্চে বাংলাদেশের পতাকাবাহী তরুণী আফিয়া হুমায়রা বিশ্ব রোবোটিক্সের মঞ্চে বাংলাদেশের পতাকাবাহী তরুণী আফিয়া হুমায়রা মেট্রোরেলের ৪৬টি পিলারে ফাটল, ২৭টি বিয়ারিং প্যাড প্রতিস্থাপন করা হবে মেট্রোরেলের ৪৬টি পিলারে ফাটল, ২৭টি বিয়ারিং প্যাড প্রতিস্থাপন করা হবে রুমিন ফারহানার বক্তব্যে সংসদে হট্টগোল রুমিন ফারহানার বক্তব্যে সংসদে হট্টগোল জাতীয় সংসদে রুমিন ফারহানার বক্তব্য ঘিরে হট্টগোল ও গালাগালের অভিযোগ জাতীয় সংসদে রুমিন ফারহানার বক্তব্য ঘিরে হট্টগোল ও গালাগালের অভিযোগ রূপপুর বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড: তদন্ত কমিটি গঠন, স্বাভাবিক কার্যক্রম রূপপুর বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড: তদন্ত কমিটি গঠন, স্বাভাবিক কার্যক্রম
সব খবর

সদ্য প্রয়াত বাবা হোর্হে মেসির স্মরণে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ ও আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ৬৮ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমানো বাবার প্রয়াণে গভীর শোক প্রকাশ করে মেসি লিখেছেন, বাবার চলে যাওয়াটা তিনি এখনো বিশ্বাস করতে পারছেন না এবং বাস্তবতাকে মেনে নেওয়া তার জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তিনি আরও বলেন, বাবার সঙ্গে আর কখনো কথা হবে না বা তাকে আর দেখা যাবে না, এই বিষয়টি কল্পনা করাও তার কাছে দুঃসহ।

মেসি তার বার্তায় উল্লেখ করেন, তিনি জানেন তার বাবা শারীরিক কষ্টে ছিলেন এবং হয়তো পরলোকগমন তার জন্য ভালো হয়েছে, তবে তিনি অনেক দ্রুত চলে গেছেন। তাদের একসঙ্গে এখনো অনেক কিছু উপভোগ করার বাকি ছিল বলে আক্ষেপ করেন এই ফুটবল তারকা। মেসি জানান, তার বাবা তাকে শেষ বিশ্বকাপটি খেলার জন্য বিশেষ অনুরোধ করেছিলেন। টুর্নামেন্ট শুরুর কয়েক দিন আগে তার বাবার শারীরিক অবস্থার অবনতি ঘটে। সেই সময় তার মা মেসিকে জানিয়েছিলেন যে বাবা সুস্থ হয়ে উঠবেন এবং খেলা দেখতে আসার মতো অবস্থায় ফিরে আসবেন। তখন মেসিও বাবাকে আশ্বস্ত করেছিলেন যে তারা ফাইনালে উঠবেন, যাতে তিনি সশরীরে খেলা দেখার সুযোগ পান।

বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে মেসি আরও লিখেছেন, তোমাকে অনেক বেশি মিস করব বাবা, তবে তুমি সবসময় আমাদের মাঝে থাকবে। তোমরা যেভাবে আমাকে বড় করেছ, আমিও আমার সন্তানদের সেই একই শিক্ষা দিচ্ছি। শান্তিতে ঘুমাও বাবা, আর পৃথিবী থেকে চলে গেলেও ওপর থেকে আমাদের ঠিক সেভাবেই আগলে রেখো, যেভাবে এখানে থাকতে করতে। সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ জানিয়ে বাবাকে অনেক ভালোবাসার কথা জানিয়েছেন এলএম টেন। উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপের মিশন শুরু করার পর শিরোপার লড়াইয়ে স্পেনের কাছে হেরে স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল আর্জেন্টিনাকে। সেই শোক কাটিয়ে ইন্টার মায়ামির শিবিরে যোগ দেওয়ার পরপরই মেসির জীবনে বাবার মৃত্যুর এই বড় ধাক্কাটি এলো।