খেলা

অস্ট্রেলিয়ার মাটিতে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

প্রতিবেদক
আইন মেনে চলা স্লিপার বাসে বাধা দেওয়া যাবে না: হাইকোর্ট আইন মেনে চলা স্লিপার বাসে বাধা দেওয়া যাবে না: হাইকোর্ট ছেলের বিয়ের বাজার করে ফেরার পথে বাবা-মায়ের মর্মান্তিক মৃত্যু ছেলের বিয়ের বাজার করে ফেরার পথে বাবা-মায়ের মর্মান্তিক মৃত্যু মেঘমল্লার বসু লাইফ সাপোর্টে, ঢামেকে চিকিৎসা চলছে মেঘমল্লার বসু লাইফ সাপোর্টে, ঢামেকে চিকিৎসা চলছে ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা এজবাস্টনে ইংল্যান্ডের পেস তোপে ১৩৩ রানেই গুটিয়ে গেল পাকিস্তান এজবাস্টনে ইংল্যান্ডের পেস তোপে ১৩৩ রানেই গুটিয়ে গেল পাকিস্তান বিশ্ব রোবোটিক্সের মঞ্চে বাংলাদেশের পতাকাবাহী তরুণী আফিয়া হুমায়রা বিশ্ব রোবোটিক্সের মঞ্চে বাংলাদেশের পতাকাবাহী তরুণী আফিয়া হুমায়রা মেট্রোরেলের ৪৬টি পিলারে ফাটল, ২৭টি বিয়ারিং প্যাড প্রতিস্থাপন করা হবে মেট্রোরেলের ৪৬টি পিলারে ফাটল, ২৭টি বিয়ারিং প্যাড প্রতিস্থাপন করা হবে রুমিন ফারহানার বক্তব্যে সংসদে হট্টগোল রুমিন ফারহানার বক্তব্যে সংসদে হট্টগোল জাতীয় সংসদে রুমিন ফারহানার বক্তব্য ঘিরে হট্টগোল ও গালাগালের অভিযোগ জাতীয় সংসদে রুমিন ফারহানার বক্তব্য ঘিরে হট্টগোল ও গালাগালের অভিযোগ রূপপুর বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড: তদন্ত কমিটি গঠন, স্বাভাবিক কার্যক্রম রূপপুর বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড: তদন্ত কমিটি গঠন, স্বাভাবিক কার্যক্রম
সব খবর

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। ২০০৩ সালের পর প্রথমবারের মতো দেশটিতে টেস্ট খেলতে নামা টাইগাররা বৃহস্পতিবার ডারউইনের মারারা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরেছে। দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

টস হারলেও হতাশ নন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি জানান, উইকেটের প্রাথমিক আর্দ্রতা কাজে লাগিয়ে অস্ট্রেলিয়ান ব্যাটারদের চাপে ফেলার পরিকল্পনা তাদের রয়েছে। এই ম্যাচে বাংলাদেশ দল সাজিয়েছে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে। বোলিং আক্রমণে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও এবাদত হোসেনের সঙ্গে আছেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। ব্যাটিং লাইনআপে ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গী সাদমান ইসলাম, আর মিডল অর্ডারে দায়িত্বে আছেন মুমিনুল হক, মুশফিকুর রহিম ও লিটন দাস।

প্রায় আট মাস পর টেস্টে ফেরা অস্ট্রেলিয়া দলে চোট কাটিয়ে ফিরেছেন জশ হ্যাজলউড। তবে বাদ পড়েছেন গত অ্যাশেজে ৩১ উইকেট নেওয়া স্কট বোল্যান্ড। দীর্ঘদিন পর একসঙ্গে কামিন্স, স্টার্ক ও হ্যাজলউডকে পাচ্ছে অস্ট্রেলিয়া। দলে স্পিনার নাথান লায়নও ফিরেছেন। অলরাউন্ডার হিসেবে আছেন ক্যামেরন গ্রিন ও বো ওয়েবস্টার। ব্যাটিংয়ের মূল ভরসা ট্রাভিস হেড, মারনাস লাবুশেন ও স্টিভ স্মিথ।

এই সিরিজে বেশ কিছু ব্যক্তিগত মাইলফলকের হাতছানি রয়েছে। মুশফিকুর রহিমের সামনে ৭ হাজার টেস্ট রানের মাইলফলক স্পর্শ করার সুযোগ। অন্যদিকে, স্টিভ স্মিথ বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির অপেক্ষায় আছেন। এছাড়া জশ হ্যাজলউড ৩০০ উইকেটের মাইলফলক থেকে মাত্র ৫ উইকেট দূরে আছেন। মিচেল স্টার্কের সামনেও রেকর্ড গড়ার সুযোগ, ৯ উইকেট পেলে তিনি কপিল দেবের ৪৩৪ উইকেট এবং ১০ উইকেট পেলে ডেল স্টেইনের ৪৩৯ উইকেটকে ছাড়িয়ে যাবেন।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, লিটন দাস, হাসান মাহমুদ, এবাদত হোসেন, তাসকিন আহমেদ।

অস্ট্রেলিয়া একাদশ: প্যাট কামিন্স (অধিনায়ক), ট্রাভিস হেড, জেইক ওয়েদারাল্ড, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বো ওয়েবস্টার, মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজলউড।