ধর্ম ও ইসলাম

অন্যের নাম বিকৃত করে ডাকা কেন গোনাহের কাজ?

প্রতিবেদক
সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: রহস্যের জট ও আইনি লড়াইয়ের ইতিবৃত্ত সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: রহস্যের জট ও আইনি লড়াইয়ের ইতিবৃত্ত শেষকৃত্য শুরুর পর জীবিত উদ্ধার চন্দিকা, নিখোঁজ চার শেষকৃত্য শুরুর পর জীবিত উদ্ধার চন্দিকা, নিখোঁজ চার ফ্ল্যাট প্রতারণার মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা সিদ্দিক ফ্ল্যাট প্রতারণার মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা সিদ্দিক নবীনগরে তিতাস নদী ভরাট করে দখলের অভিযোগ নবীনগরে তিতাস নদী ভরাট করে দখলের অভিযোগ হরমুজ প্রণালিতে নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা হরমুজ প্রণালিতে নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা কৃষি শিক্ষায় এডিবির ১৮০ মিলিয়ন ডলারের নতুন প্রকল্প কৃষি শিক্ষায় এডিবির ১৮০ মিলিয়ন ডলারের নতুন প্রকল্প ভাড়া চুক্তিতে সিকিউরিটি ও অ্যাডভান্স: শরয়ি বিধান ভাড়া চুক্তিতে সিকিউরিটি ও অ্যাডভান্স: শরয়ি বিধান ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত: ২ শিশু নিহত, আহত ২ ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত: ২ শিশু নিহত, আহত ২ পেনশনের টাকা আত্মসাৎ: অবসরপ্রাপ্তদের ব্যাংক হিসাব ব্যবহার করে কোটি কোটি টাকা জালিয়াতি পেনশনের টাকা আত্মসাৎ: অবসরপ্রাপ্তদের ব্যাংক হিসাব ব্যবহার করে কোটি কোটি টাকা জালিয়াতি ধানখেতে কীটনাশক ছিটাতে গিয়ে সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু ধানখেতে কীটনাশক ছিটাতে গিয়ে সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু
সব খবর

ইসলামি শরিয়তে মানুষকে সুন্দর নামে ডাকার নির্দেশ দেওয়া হয়েছে, অথচ বর্তমান সময়ে অনেকের মধ্যেই অন্যের নাম বিকৃত করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, টিকটক ও লাইকির মতো বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ও ব্যঙ্গাত্মক মন্তব্যের মাধ্যমে এই চর্চা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এছাড়া ব্যক্তিগত আড্ডা বা বন্ধুমহলেও কাউকে নিয়ে উপহাস করা বা তার নাম বিকৃত করে ডাকা এক ধরনের ফ্যাশনে পরিণত হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।

নাম নিয়ে এমন ব্যঙ্গ-বিদ্রূপের প্রবণতা বর্তমানে মহামারি আকার ধারণ করেছে, যা ইসলামি শরিয়তের দৃষ্টিতে মারাত্মক গোনাহ ও গর্হিত কাজ। পবিত্র কোরআনে মহান আল্লাহ এ বিষয়ে সতর্ক করে বলেছেন, ‘হে মোমিনগণ, কোনো পুরুষ যেন অপর কোনো পুরুষকে বিদ্রূপ না করে, কেননা তারা তাদের চেয়ে উত্তম হতে পারে এবং কোনো নারী অপর কোনো নারীকেও যেন বিদ্রূপ না করে, কেননা সে তাদের অপেক্ষা উত্তম হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ কোরো না এবং একে অপরকে মন্দ নামে ডেকো না, ঈমানের পরে মন্দ নামে ডাকা গর্হিত কাজ। যারা এ ধরনের আচরণ পরিত্যাগ করে না, তারাই অত্যাচারী।’ (সুরা হুজরাত : ১১)।

রাসুলুল্লাহ (সা.) মুসলিমদের পারস্পরিক সম্পর্কের ওপর জোর দিয়ে বলেছেন, ‘এক মুসলিম আরেক মুসলিমের ভাই। সে তার ওপরে জুলুম করবে না, তাকে সহযোগিতা করা পরিত্যাগ করবে না এবং তাকে লাঞ্ছিত ও হেয় করবে না। কোনো ব্যক্তির জন্য তার কোনো মুসলিম ভাইকে হেয় ও ক্ষুদ্রজ্ঞান করার মতো বড় অপকর্ম আর নেই।’ (মুসনাদে আহমাদ : ১৬/২৯৭)। এছাড়া অন্য একটি হাদিসে রাসুল (সা.) ঈমানদারদের পারস্পরিক সম্পর্ককে দেহের সঙ্গে মাথার সম্পর্কের সঙ্গে তুলনা করেছেন, যেখানে বলা হয়েছে, ‘সে ঈমানদারদের প্রতিটি দুঃখ-কষ্ট ঠিক অনুভব করে, যেমন-মাথা দেহের প্রতিটি অংশের ব্যথা অনুভব করে’ (মুসনাদে আহমাদ : ৫/৩৪০)।

তাই প্রতিটি মানুষের দায়িত্ব হলো একে অপরকে সুন্দর নামে ডাকা এবং কাউকে এমন কোনো বিব্রতকর পরিস্থিতিতে না ফেলা, যা সে অপছন্দ করে। কাউকে তুচ্ছজ্ঞান করে বা ব্যঙ্গাত্মক কোনো খেতাবে ডাকা থেকে বিরত থাকাই ঈমানদারের পরিচয়।