শিক্ষা

যবিপ্রবি শিক্ষকদের নিয়ে অপপ্রচারের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রতিবেদক
বিদ্যুৎ সংকটে ফার্নেস অয়েলের ওপর নির্ভরশীলতায় বাড়ছে আর্থিক ঝুঁকি বিদ্যুৎ সংকটে ফার্নেস অয়েলের ওপর নির্ভরশীলতায় বাড়ছে আর্থিক ঝুঁকি শেখ হাসিনাকে দেশে ফেরানো হলে জেলে যেতে হবে: শামা ওবায়েদ শেখ হাসিনাকে দেশে ফেরানো হলে জেলে যেতে হবে: শামা ওবায়েদ গাজীপুরে নিখোঁজ দুই শিশুর মরদেহ জলাশয় থেকে উদ্ধার গাজীপুরে নিখোঁজ দুই শিশুর মরদেহ জলাশয় থেকে উদ্ধার মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্ত করার আহ্বান রাশিয়ার মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্ত করার আহ্বান রাশিয়ার জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান ইরানের হুমকি, দক্ষিণ কোরিয়ার দ্বিধা: হরমুজ প্রণালীতে সামরিক সহায়তা প্রশ্নে জটিলতা ইরানের হুমকি, দক্ষিণ কোরিয়ার দ্বিধা: হরমুজ প্রণালীতে সামরিক সহায়তা প্রশ্নে জটিলতা নারীদের এশিয়া কাপে আরব আমিরাতের বিপক্ষে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ নারীদের এশিয়া কাপে আরব আমিরাতের বিপক্ষে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ এসবি এসআই আলতাফ হোসেন হত্যা মামলায় আরও ৮ আসামির রিমান্ড এসবি এসআই আলতাফ হোসেন হত্যা মামলায় আরও ৮ আসামির রিমান্ড মোহনগঞ্জে ফায়ার সার্ভিসের বিরুদ্ধে অগ্নিনির্বাপক যন্ত্র রিফিল নিয়ে প্রতারণার অভিযোগ মোহনগঞ্জে ফায়ার সার্ভিসের বিরুদ্ধে অগ্নিনির্বাপক যন্ত্র রিফিল নিয়ে প্রতারণার অভিযোগ ব্যবসায়ীদের হয়রানি না করে কর আদায়ের নির্দেশ অর্থমন্ত্রীর ব্যবসায়ীদের হয়রানি না করে কর আদায়ের নির্দেশ অর্থমন্ত্রীর
সব খবর

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) দুই শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর’ আখ্যা দিয়ে এর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। রবিবার (১৬ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবন থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গিয়ে মানববন্ধনে রূপ নেয়।

শিক্ষার্থীদের অভিযোগ, গত ৯ আগস্ট দৈনিক লোকসমাজ পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শিমুল ইসলাম এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান ড. মো. আলাউদ্দিনের বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতা ও প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ে ভিত্তিহীন তথ্য উপস্থাপন করা হয়েছে।

পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু হুরাইরা বলেন, ড. মো. শিমুল ইসলাম এবং ড. মো. আলাউদ্দিন স্যার অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে একাডেমিক দায়িত্ব পালন করে বিশ্ববিদ্যালয়ের সম্মান বৃদ্ধি করে চলেছেন। তিনি দাবি করেন, ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এই মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছে, যা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।

বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জয়িতা সাহা বিষয়টিকে অপপ্রচার হিসেবে উল্লেখ করে বলেন, আমরা প্রশাসনের কাছে দাবি জানাই যেন এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি সংশ্লিষ্ট পত্রিকাটিকে এই ভিত্তিহীন সংবাদ প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি।

একই বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল সাকিব জানিয়েছেন, বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করেছেন। উপাচার্য তাদের আশ্বস্ত করেছেন যে, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে এবং সাংবাদিকদের উপস্থিতিতে একটি সভার মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে। এছাড়া ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন উপাচার্য।