শিক্ষা

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল পরীক্ষায় পাসের হার ৮৮.২০ শতাংশ

প্রতিবেদক
এসবি এসআই আলতাফ হোসেন হত্যা মামলায় আরও ৮ আসামির রিমান্ড এসবি এসআই আলতাফ হোসেন হত্যা মামলায় আরও ৮ আসামির রিমান্ড মোহনগঞ্জে ফায়ার সার্ভিসের বিরুদ্ধে অগ্নিনির্বাপক যন্ত্র রিফিল নিয়ে প্রতারণার অভিযোগ মোহনগঞ্জে ফায়ার সার্ভিসের বিরুদ্ধে অগ্নিনির্বাপক যন্ত্র রিফিল নিয়ে প্রতারণার অভিযোগ ব্যবসায়ীদের হয়রানি না করে কর আদায়ের নির্দেশ অর্থমন্ত্রীর ব্যবসায়ীদের হয়রানি না করে কর আদায়ের নির্দেশ অর্থমন্ত্রীর পার্বতীপুরে এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পার্বতীপুরে এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জবাবে পূর্ব জেরুজালেমে কনস্যুলেট বন্ধ করল ইসরায়েল যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জবাবে পূর্ব জেরুজালেমে কনস্যুলেট বন্ধ করল ইসরায়েল বোলারদের নৈপুণ্যে স্বস্তির জয়, এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ বোলারদের নৈপুণ্যে স্বস্তির জয়, এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িত কারা ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িত কারা লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ভোলা-পটুয়াখালী-নোয়াখালীর বালুতে খনিজ খুঁজবে পরমাণু শক্তি কমিশন ভোলা-পটুয়াখালী-নোয়াখালীর বালুতে খনিজ খুঁজবে পরমাণু শক্তি কমিশন ২০২৭ সাফ গেমসে অংশ নেবে ভারত, নিশ্চিত করল পাকিস্তান ২০২৭ সাফ গেমসে অংশ নেবে ভারত, নিশ্চিত করল পাকিস্তান
সব খবর

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এক বছর মেয়াদি কামিল (মাস্টার্স) পরীক্ষা-২০২৪-এর ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় উত্তীর্ণের হার ৮৮ দশমিক ২০ শতাংশ। সোমবার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। এর আগে পরীক্ষার নিয়ন্ত্রক ড. মো. ওয়ালিউর রহমান উপাচার্যের কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মুহাম্মদ গোলাম রব্বানী, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. হোসাইন আহমাদ এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ. কে. মুহা. নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

মেধাতালিকা অনুযায়ী, এ বছর সিজিপিএ ভিত্তিতে প্রথম স্থান অর্জন করেছে ঢাকার দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা। দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছে চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা এবং ঢাকার সরকারি মাদরাসা-ই-আলিয়া। এছাড়া তৃতীয় স্থান অর্জন করেছে চট্টগ্রামের নেছারিয়া কামিল মাদরাসা।

ফলাফল ঘোষণার সময় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করার পাশাপাশি কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা বিশ্ববিদ্যালয়ের নৈতিক দায়িত্ব। মাদরাসা শিক্ষাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য করে তুলতে বিশ্ববিদ্যালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া দ্রুততম সময়ের মধ্যে ফলাফল প্রকাশে সহায়তা করায় তিনি পরীক্ষা-সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, এবার দেশের ৬৩টি কেন্দ্রে এক বছর মেয়াদি কামিল (মাস্টার্স) পরীক্ষা অনুষ্ঠিত হয়। আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল ফিকাহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি—এই ছয়টি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। বিস্তারিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.result.iau.edu.bd) থেকে জানা যাবে।