রাজনীতি

সহিংসতা পরিহার করে রাজপথে গঠনমূলক বিরোধিতার পরামর্শ সম্পাদকদের

প্রতিবেদক
স্বামী শিলাদিত্যর প্রশংসায় পঞ্চমুখ গায়িকা শ্রেয়া ঘোষাল স্বামী শিলাদিত্যর প্রশংসায় পঞ্চমুখ গায়িকা শ্রেয়া ঘোষাল ইরানের হামলার আশঙ্কায় মার্কিন বাহিনীর ডিভাইসে বন্ধ অ্যাড ট্র্যাকার ইরানের হামলার আশঙ্কায় মার্কিন বাহিনীর ডিভাইসে বন্ধ অ্যাড ট্র্যাকার দেশে ফিরলে বিমানবন্দরেই হত্যার শঙ্কা প্রকাশ শেখ হাসিনার দেশে ফিরলে বিমানবন্দরেই হত্যার শঙ্কা প্রকাশ শেখ হাসিনার হরমুজ প্রণালিতে নতুন হামলার জেরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম হরমুজ প্রণালিতে নতুন হামলার জেরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম ভোলার বোরহানউদ্দিনে মহাসড়ক ফুটো করে ড্রেজারের পাইপ স্থাপন ভোলার বোরহানউদ্দিনে মহাসড়ক ফুটো করে ড্রেজারের পাইপ স্থাপন সংসদে প্রবাসীদের ১০ দফা দাবি উত্থাপন সংসদে প্রবাসীদের ১০ দফা দাবি উত্থাপন ৭৩তম বিশ্বসুন্দরী হলেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা ডমিঙ্গেজ ৭৩তম বিশ্বসুন্দরী হলেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা ডমিঙ্গেজ সৌদি প্রবাসীদের জন্য পাসপোর্ট সেবায় নতুন নির্দেশনা: অ্যাপয়েন্টমেন্ট বাধ্যতামূলক সৌদি প্রবাসীদের জন্য পাসপোর্ট সেবায় নতুন নির্দেশনা: অ্যাপয়েন্টমেন্ট বাধ্যতামূলক শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্ব নেবেন শেখ সেলিম শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্ব নেবেন শেখ সেলিম বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, আমদানি খরচ সামাল দেওয়ার স্বস্তি বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, আমদানি খরচ সামাল দেওয়ার স্বস্তি
সব খবর

দেশের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গণতন্ত্র উত্তরণের স্বার্থে বিরোধীদলের দায়িত্বশীল ভূমিকা পালনের ক্ষেত্রে সম্পাদকদের সহযোগিতা কামনা করেছেন। গত সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। সভায় উপস্থিত সম্পাদকরা বিরোধীদলকে সহিংস না হয়ে গঠনমূলক ও নিয়মতান্ত্রিক বিরোধিতার পরামর্শ দেন।

মতবিনিময় সভায় ডা. শফিকুর রহমান বলেন, আমরা সংসদকে কার্যকর রাখতে চাই এবং সংসদকে সব কর্মকান্ডের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। কার্যকর ও দায়িত্বশীল বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান সরকারকে সহযোগিতা করছি, তবে সরকারকেও দায়িত্বশীল হতে হবে। তিনি প্রশ্ন তোলেন, আমাদের এই সহযোগিতার সীমা কতটুকু বা কতদিন চলবে? এছাড়া প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণকে তিনি একটি প্রতিবাদী অবস্থান হিসেবে উল্লেখ করেন।

সভায় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা, আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান, যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, প্রথম আলো নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, নয়া দিগন্ত সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, ডেইলি ওয়াদা সম্পাদক শফিকুল আলম, ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান, খবরের কাগজ সম্পাদক মোস্তফা কামাল, মানবকণ্ঠ সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম, এদিন নির্বাহী সম্পাদক খন্দকার মোজাম্মেল হক, ভোরের ডাক সম্পাদক কে এম বেলায়েত হোসেন, আজকের পত্রিকা সম্পাদক কামরুল হাসান, দেশ রূপান্তর নির্বাহী সম্পাদক সাহিদুল ইসলাম চৌধুরী, বাণিজ্য প্রতিদিন সম্পাদক গিয়াস উদ্দিন, করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, আগামীর সময় সম্পাদক মোস্তফা মামুন, খোলা কাগজ সম্পাদক আহসান হাবীব এবং দ্যা নিউ নেশন সম্পাদক মো. মোকাররম হোসেনসহ বিশিষ্ট সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

মতবিনিময় শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রেস ব্রিফিংয়ে বলেন, বিরোধীদলীয় নেতা সভায় দেশের বর্তমান পরিস্থিতি এবং বিরোধীদল হিসেবে জামায়াতের দায়িত্বশীল ভূমিকার বিষয়গুলো তুলে ধরেছেন। তিনি জানান, সরকার জনস্বার্থ বিরোধী কাজ করলে তার প্রতিবাদ করা হবে, তবে তা হবে নিয়মতান্ত্রিক ও গঠনমূলক। গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে ১১ দলীয় ঐক্য এবং জামায়াতে ইসলামী কোনো ছাড় দেবে না উল্লেখ করে তিনি আরও বলেন, জনগণের রায়ের সঙ্গে আমরা আছি। সংসদে নিষ্পত্তি না হলে ৭০ ভাগ জনগণের মতামতের পথেই তারা হাঁটবেন।