আইন ও আদালত

প্রতারণা মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার

প্রতিবেদক
ট্রাম্প আমেরিকার ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট: এলিজাবেথ ওয়ারেন ট্রাম্প আমেরিকার ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট: এলিজাবেথ ওয়ারেন নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩৪, নিখোঁজ আড়াই হাজার নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩৪, নিখোঁজ আড়াই হাজার গুমের ঘটনা তদন্তে স্বাধীন সংস্থা নিয়ে শঙ্কা গুমের ঘটনা তদন্তে স্বাধীন সংস্থা নিয়ে শঙ্কা ৫৯ বছর বয়সে সাংবাদিকতায় স্নাতক বেলায়েত শেখ ৫৯ বছর বয়সে সাংবাদিকতায় স্নাতক বেলায়েত শেখ সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে বাংলাদেশে ৬ লাখ মানুষের চাকরি হারানোর ঝুঁকি মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে বাংলাদেশে ৬ লাখ মানুষের চাকরি হারানোর ঝুঁকি গুমের মাস্টারমাইন্ডদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াত আমিরের গুমের মাস্টারমাইন্ডদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াত আমিরের শুটিং থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা শুটিং থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা কর্মচারীর বেতন আটকে রাখা অমানবিক ও গর্হিত অপরাধ কর্মচারীর বেতন আটকে রাখা অমানবিক ও গর্হিত অপরাধ নেপাল ও চীনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৭০০ ছুঁইছুঁই নেপাল ও চীনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৭০০ ছুঁইছুঁই
সব খবর

প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করেছে রাজধানীর গুলশান থানা পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে গুলশানের অ্যারাবিকা রেস্টুরেন্ট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ২০০৮ সালে দায়ের করা একটি প্রতারণা মামলায় আদালতের দেওয়া সাজা ও গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, ২০০৮ সালের ফেব্রুয়ারিতে দায়ের করা ওই প্রতারণা মামলার বিচার প্রক্রিয়া শেষে আদালত বিদিশা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড প্রদান করেন। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রি সংক্রান্ত প্রতারণার অভিযোগে গত ২০ মে আদালত তাঁকে এই দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়, যা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার বারিধারায় একটি ফ্ল্যাট কেনার জন্য বিদিশার সঙ্গে যোগাযোগ করেন। ২০০১ সালে প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির জন্য ৮০ লাখ টাকায় চুক্তি সম্পন্ন হয়। চুক্তির অংশ হিসেবে বিদিশার মনোনীত বন্ধু আব্দুল রাজ্জাকের নামে ৭৫ লাখ টাকার পে-অর্ডার দেওয়া হয় এবং উভয়ের মধ্যে বায়নানামা সম্পাদিত হয়।

অভিযোগে আরও বলা হয়, ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করলে বিদিশা টাকা ফেরতের আশ্বাস দিয়েছিলেন। ২০০৫ সালের ৯ ফেব্রুয়ারি তিনি ৭২ লাখ টাকার একটি চেক প্রদান করেন, কিন্তু ব্যাংক হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ফ্ল্যাট বা টাকা কোনোটিই ফেরত পাননি ভুক্তভোগী ব্যবসায়ী। এছাড়া টাকা ফেরত চাওয়ার কারণে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।