রাজনীতি

রাজনীতি ঘোলাটে করছে জামায়াত, সতর্ক করলেন ডিএসসিসি প্রশাসক

প্রতিবেদক
র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পাচ্ছেন বাংলাদেশি রুনা খান র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পাচ্ছেন বাংলাদেশি রুনা খান আজ মন্ত্রিসভায় পেশ হতে পারে নতুন পে-স্কেলের খসড়া প্রস্তাব আজ মন্ত্রিসভায় পেশ হতে পারে নতুন পে-স্কেলের খসড়া প্রস্তাব গণতান্ত্রিক আদর্শ থেকে বিচ্যুতি ও আওয়ামী লীগের আত্মোপলব্ধির সময় গণতান্ত্রিক আদর্শ থেকে বিচ্যুতি ও আওয়ামী লীগের আত্মোপলব্ধির সময় র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশি রুনা খান র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশি রুনা খান নাটোরের গুরুদাসপুরে তিন বছরের মাথায় ভেঙে ফেলা হলো ২২ লাখ টাকার স্কুল ভবন নাটোরের গুরুদাসপুরে তিন বছরের মাথায় ভেঙে ফেলা হলো ২২ লাখ টাকার স্কুল ভবন উত্তর সাইপ্রাসে ফেরি ডুবি: অন্তত ৮ জনের মৃত্যু, নিখোঁজ বহু উত্তর সাইপ্রাসে ফেরি ডুবি: অন্তত ৮ জনের মৃত্যু, নিখোঁজ বহু কোটি টাকায় নির্মিত ব্রিজ, তবুও ভরসা সেই বাঁশের সাঁকো কোটি টাকায় নির্মিত ব্রিজ, তবুও ভরসা সেই বাঁশের সাঁকো মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে আসল শত্রুর মোকাবিলায় খামেনির আহ্বান মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে আসল শত্রুর মোকাবিলায় খামেনির আহ্বান শিক্ষা মন্ত্রণালয়ে ২৬ জন কর্মী নিয়োগ, আবেদন শুরু ৩১ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ে ২৬ জন কর্মী নিয়োগ, আবেদন শুরু ৩১ আগস্ট তাহাজ্জুদের সমপরিমাণ সওয়াব পাওয়ার ৭টি সহজ আমল তাহাজ্জুদের সমপরিমাণ সওয়াব পাওয়ার ৭টি সহজ আমল
সব খবর

আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে ফিরিয়ে আনার কৌশল হিসেবে জামায়াত দেশের রাজনৈতিক পরিবেশ ঘোলাটে করার চেষ্টা চালাচ্ছে কি না, তা নিয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। শুক্রবার (২৮ আগস্ট) সকালে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ সংস্কারকাজ শেষে তা জনসাধারণের জন্য উন্মুক্ত করার অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাস অতিক্রান্ত হওয়ার প্রসঙ্গ টেনে ডিএসসিসি প্রশাসক বলেন, এতো অল্প সময়ে বিদ্যুৎ ও গ্যাস সংকটের মতো বড় ধরনের সমস্যাগুলো রাতারাতি সমাধান করা সরকারের পক্ষে সম্ভব নয়। এসব জটিলতা নিরসনে সরকারের কিছুটা সময়ের প্রয়োজন। তিনি আরও বলেন, সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাস পার না হতেই বিরোধী দলগুলো সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যা সরকারের স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনার পথে বাধা সৃষ্টি করছে।

আগামী নির্বাচন নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়ে মো. আবদুস সালাম বলেন, ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন হওয়া উচিত। তিনি আশা প্রকাশ করেন যে, বিএনপি আগামী পাঁচ বছরে দেশে সুশাসন, গণতন্ত্র এবং জনগণের অধিকার ফিরিয়ে আনবে। সেই সঙ্গে গণতন্ত্র সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জানানো হয়, দীর্ঘদিন সংস্কারের অভাবে কামরাঙ্গীরচরের লোহার ব্রিজটি অত্যন্ত জরাজীর্ণ হয়ে পড়েছিল। মরিচা ধরা ব্রিজটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় স্থানীয়রা চরম দুর্ভোগের শিকার হচ্ছিলেন। স্থানীয়দের যাতায়াতের কথা বিবেচনায় নিয়ে দক্ষিণ সিটি করপোরেশন অগ্রাধিকার ভিত্তিতে ব্রিজটি সংস্কার করেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ব্রিজটি চলাচলের উপযোগী হওয়ায় এলাকার প্রায় ৫০ লাখ মানুষ উপকৃত হবেন। যদিও এতে যানবাহন চলাচলের সুযোগ নেই, তবে এখন থেকে স্থানীয়রা নিরাপদে পায়ে হেঁটে ব্রিজটি পার হতে পারবেন।