রাজনীতি

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের পক্ষে বাংলাদেশ লেবার পার্টি

প্রতিবেদক
মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে আসল শত্রুর মোকাবিলায় খামেনির আহ্বান মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে আসল শত্রুর মোকাবিলায় খামেনির আহ্বান শিক্ষা মন্ত্রণালয়ে ২৬ জন কর্মী নিয়োগ, আবেদন শুরু ৩১ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ে ২৬ জন কর্মী নিয়োগ, আবেদন শুরু ৩১ আগস্ট তাহাজ্জুদের সমপরিমাণ সওয়াব পাওয়ার ৭টি সহজ আমল তাহাজ্জুদের সমপরিমাণ সওয়াব পাওয়ার ৭টি সহজ আমল মালাগাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ মালাগাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ ভেনেজুয়েলার তেলসম্পদে যুক্তরাষ্ট্রের ১০০ বছরের নিয়ন্ত্রণ: ট্রাম্পের ঘোষণা ভেনেজুয়েলার তেলসম্পদে যুক্তরাষ্ট্রের ১০০ বছরের নিয়ন্ত্রণ: ট্রাম্পের ঘোষণা সংসদীয় কমিটির সভাপতি পদ বণ্টন নিয়ে সরকারি-বিরোধী দলের বিতর্ক সংসদীয় কমিটির সভাপতি পদ বণ্টন নিয়ে সরকারি-বিরোধী দলের বিতর্ক ম্যাডস্টারস ২০২৬-এ গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকসের টাইলচক ম্যাডস্টারস ২০২৬-এ গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকসের টাইলচক টিভিতে নারী এশিয়া কাপের সাথে ইউরোপীয় ফুটবলের জমজমাট লড়াই টিভিতে নারী এশিয়া কাপের সাথে ইউরোপীয় ফুটবলের জমজমাট লড়াই গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নারীসহ আহত ৩ গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নারীসহ আহত ৩ মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
সব খবর

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে বাংলাদেশের অংশগ্রহণ ও যোগদানের পক্ষে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছে বাংলাদেশ লেবার পার্টি। শুক্রবার এক বিবৃতিতে দলটির মুখপাত্র নাজমুল ইসলাম তালুকদার এ তথ্য জানান।

বিবৃতিতে নাজমুল ইসলাম তালুকদার বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি হওয়া উচিত জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও নিরাপত্তার ওপর ভিত্তি করে। কোনো বিদেশি রাষ্ট্রের চাপ বা আপত্তিকে গুরুত্ব দিয়ে বাংলাদেশের কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই। তিনি আরও উল্লেখ করেন, যদি মক্কা চুক্তি পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা, সার্বভৌমত্বের সুরক্ষা এবং মুসলিম দেশগুলোর মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদার করে, তবে বাংলাদেশের জন্য এতে যুক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের পক্ষ থেকে এই চুক্তিতে যোগদানের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করায় লেবার পার্টি তা স্বাগত জানিয়েছে।

লেবার পার্টির মুখপাত্র বলেন, বাংলাদেশ কারো শত্রু নয়, আবার কারো অধীনস্থও নয়। ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেই সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে কৌশলগত সম্পর্ক গভীর করা সম্ভব। ‘বন্ধুত্ব সবার সঙ্গে, জাতীয় স্বার্থ সবার আগে’—পররাষ্ট্রনীতির এই মূলমন্ত্র অনুসরণের ওপর তিনি জোর দেন।

নাজমুল ইসলাম তালুকদার স্পষ্ট করেন, বাংলাদেশের নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির সিদ্ধান্ত নেওয়ার একক অধিকার বাংলাদেশেরই। কোনো বিদেশি শক্তির প্রভাব নয়, বরং দেশের জনগণের স্বার্থই হবে সিদ্ধান্তের একমাত্র মানদণ্ড। সবশেষে, মক্কা চুক্তিতে দ্রুত যোগদানের বিষয়ে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।