অর্থনীতি

আগামী সপ্তাহ থেকেই বীমা গ্রাহকদের বকেয়া দাবি পরিশোধ শুরু

প্রতিবেদক
মাগুরায় পুলিশ সদস্যকে থাপ্পড় দেওয়া সেই নাঈমুজ্জামান নয়ন গ্রেপ্তার মাগুরায় পুলিশ সদস্যকে থাপ্পড় দেওয়া সেই নাঈমুজ্জামান নয়ন গ্রেপ্তার গুমের ঘটনায় ভুক্তভোগী স্বজনদের নতুন আইনে ক্ষোভ ও উদ্বেগ গুমের ঘটনায় ভুক্তভোগী স্বজনদের নতুন আইনে ক্ষোভ ও উদ্বেগ মৃত্যুর আগেই নিজের শোকবার্তা লিখে অনন্য নজির গড়লেন মার্কিন নাগরিক মৃত্যুর আগেই নিজের শোকবার্তা লিখে অনন্য নজির গড়লেন মার্কিন নাগরিক গুম প্রতিরোধ আইন ভুক্তভোগীদের সরাসরি ন্যায়বিচার নিশ্চিত করবে: স্বরাষ্ট্রমন্ত্রী গুম প্রতিরোধ আইন ভুক্তভোগীদের সরাসরি ন্যায়বিচার নিশ্চিত করবে: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই, মন্তব্য সারজিস আলমের আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই, মন্তব্য সারজিস আলমের ভেনেজুয়েলার সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় তেল চুক্তির ঘোষণা দিলেন ট্রাম্প ভেনেজুয়েলার সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় তেল চুক্তির ঘোষণা দিলেন ট্রাম্প আইনজীবীদের মামলার খুঁটিনাটি ও তদন্তে দক্ষ হওয়ার আহ্বান চিফ প্রসিকিউটরের আইনজীবীদের মামলার খুঁটিনাটি ও তদন্তে দক্ষ হওয়ার আহ্বান চিফ প্রসিকিউটরের মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের নতুন কমিটির শপথ গ্রহণ মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের নতুন কমিটির শপথ গ্রহণ গুমের প্রতিটি ঘটনার তদন্ত ও বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী গুমের প্রতিটি ঘটনার তদন্ত ও বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী গুমের দুই বিল নিয়ে উদ্বেগ, স্বাধীন তদন্তের দাবি বিশেষজ্ঞদের গুমের দুই বিল নিয়ে উদ্বেগ, স্বাধীন তদন্তের দাবি বিশেষজ্ঞদের
সব খবর

আর্থিক সংকটে থাকা বেশ কয়েকটি বীমা কোম্পানির সম্পদ বিক্রি এবং ট্রেজারি বন্ড ও এফডিআর-এর মতো আর্থিক সম্পদ নগদায়ন করে গ্রাহকদের বকেয়া দাবি পরিশোধের প্রক্রিয়া আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে। ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম (আইআরএফ) আয়োজিত দুই দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এরই মধ্যে বেশ কিছু কোম্পানির সম্পদ বিক্রির অর্থ আইডিআরএ-এর তদারকিতে সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জমা হয়েছে, যা থেকে গ্রাহকদের পাওনা পরিশোধের কাজ শুরু হবে।

মীর নাদিয়া নিভিন বলেন, জমি বিক্রি ও অন্যান্য সম্পদ থেকে যে অর্থ আসবে, তা ধারাবাহিকভাবে গ্রাহকদের দাবির বিপরীতে বণ্টন করা হবে। দাবি পরিশোধের ক্ষেত্রে ‘ফার্স্ট ইন, ফার্স্ট আউট’ (এফআইএফও) পদ্ধতি অনুসরণ করা হবে, অর্থাৎ যে গ্রাহকের দাবি আগে জমা হয়েছে, তাকে অগ্রাধিকার ভিত্তিতে অর্থ দেওয়া হবে। প্রতিটি কোম্পানির জন্য পৃথক ব্যাংক হিসাব খোলা হয়েছে এবং সেখানে নিরীক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, যাতে কোম্পানিগুলো সরাসরি ওই অর্থ ব্যবহারের সুযোগ না পায়। আইডিআরএ-এর তদারকিতেই নির্ধারিত তালিকা অনুযায়ী এই অর্থ প্রদান করা হবে।

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বিষয়ে আইডিআরএ চেয়ারম্যান জানান, কোম্পানিটির প্রায় ৩ হাজার কোটি টাকার দাবি বকেয়া রয়েছে। এর ফলে আপাতত প্রতিষ্ঠানটির প্রথম বর্ষের নতুন প্রিমিয়াম গ্রহণ বন্ধ রাখা হয়েছে, তবে নবায়ন প্রিমিয়াম নেওয়ার সুযোগ বহাল আছে। ফেনীতে থাকা কোম্পানিটির একটি জমি ও কিছু বন্ড বিক্রির অর্থ এরই মধ্যে পাওয়া গেছে, যা দিয়ে আগামী সপ্তাহে গ্রাহকদের দাবি পরিশোধ শুরু হবে। পর্যায়ক্রমে আরও জমি বিক্রির দরপত্র দেওয়া হচ্ছে এবং সব সম্পদ ও বন্ড তরলীকরণ করা হলে প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে। কোম্পানিটি ব্যবসায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারলে সংকট কাটিয়ে ওঠার সুযোগ রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

প্রাথমিকভাবে কয়েকশ কোটি টাকা দিয়ে এই কার্যক্রম শুরু করা হবে উল্লেখ করে আইডিআরএ চেয়ারম্যান বলেন, বীমা খাতে গ্রাহকদের আস্থা ফেরানো এবং পলিসিহোল্ডারদের স্বার্থ রক্ষা করাই কর্তৃপক্ষের প্রধান লক্ষ্য। স্বচ্ছতা নিশ্চিত করতে আইডিআরএ কোম্পানিগুলোর আর্থিক তথ্য যাচাই ও তদারকি করছে। তিনি জানান, দুই মাস আগে দায়িত্ব নেওয়ার সময় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়ন শুরু করতে পেরে তিনি আনন্দিত। অনুষ্ঠানে আইআরএফ সভাপতি গোলাম মাওলার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সিইও মো. কাজিম উদ্দিন উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইআরএফ সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন।