রাজনীতি

জামায়াতের চেয়ে আওয়ামী লীগের অপরাধ কম, মন্তব্য রাশেদ খাঁনের

প্রতিবেদক
সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে বাংলাদেশে ৬ লাখ মানুষের চাকরি হারানোর ঝুঁকি মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে বাংলাদেশে ৬ লাখ মানুষের চাকরি হারানোর ঝুঁকি গুমের মাস্টারমাইন্ডদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াত আমিরের গুমের মাস্টারমাইন্ডদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াত আমিরের শুটিং থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা শুটিং থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা কর্মচারীর বেতন আটকে রাখা অমানবিক ও গর্হিত অপরাধ কর্মচারীর বেতন আটকে রাখা অমানবিক ও গর্হিত অপরাধ নেপাল ও চীনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৭০০ ছুঁইছুঁই নেপাল ও চীনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৭০০ ছুঁইছুঁই ব্যবসাপ্রতিষ্ঠানের মুনাফার ১% সমাজের জন্য ব্যয় বাধ্যতামূলক হচ্ছে ব্যবসাপ্রতিষ্ঠানের মুনাফার ১% সমাজের জন্য ব্যয় বাধ্যতামূলক হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক চায় তালেবান সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক চায় তালেবান সরকার গুম হওয়া ২৫১ নাগরিকের পরিবারে অন্তহীন অপেক্ষা গুম হওয়া ২৫১ নাগরিকের পরিবারে অন্তহীন অপেক্ষা গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে: নাহিদ ইসলাম গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে: নাহিদ ইসলাম
সব খবর

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন মন্তব্য করেছেন যে, জামায়াতে ইসলামী বিগত ১৬ বছর আওয়ামী লীগের মধ্যেই লুকিয়ে ছিল। শুক্রবার (২৮ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন এবং বলেন যে, জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়।

পোস্টে রাশেদ খাঁন উল্লেখ করেন, জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের দাবি করেছেন যে, বর্তমান সরকার বিরোধী দলের সঙ্গে যে আচরণ করছে তা আওয়ামী লীগও করেনি। এই বক্তব্যের প্রেক্ষিতে রাশেদ খাঁন বলেন, তিনি আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন যে ভবিষ্যতে জামায়াত-এনসিপি আওয়ামী লীগকে সঙ্গে নিয়েই আন্দোলন করবে, যা এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যে স্পষ্ট হয়েছে।

রাশেদ খাঁন আরও বলেন, তাহের সাহেবের পরিকল্পনা অনুযায়ী, সেপ্টেম্বর-নভেম্বর মাসে লংমার্চের মাধ্যমে দেশকে অস্থির করে ডিসেম্বর থেকে আওয়ামী লীগকে নিয়ে জামায়াত মাঠে নামবে। তার মতে, জামায়াত নেতার এই বক্তব্য অনুযায়ী ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ১৪০০ জনের বেশি মানুষ এবং ৩০ হাজার আহত যোদ্ধার রক্তের কোনো মূল্যই নেই তাদের কাছে।

১৯৭১ সালের পরিস্থিতির সঙ্গে তুলনা টেনে রাশেদ খাঁন লেখেন, জামায়াত ১৯৭১ সালে এর চেয়েও অনেক বেশি রক্ত ঝরিয়েছে। সেই প্রেক্ষাপটে তিনি মনে করেন, জামায়াতের অপরাধের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘু। তিনি প্রশ্ন তোলেন, যদি আওয়ামী লীগ জামায়াতের ওপর অতীতে দমন-পীড়ন না চালাত, তবে ২৪-এর গণহত্যাকারী হিসেবে আওয়ামী লীগকে অভিযুক্ত করার সুযোগ জামায়াত পেত না।

সবশেষে রাশেদ খাঁন মন্তব্য করেন, জামায়াত বিগত ১৬ বছর আওয়ামী লীগের ছায়াতলেই ছিল, তাই তাদের সঙ্গে আওয়ামী লীগ কেন খারাপ আচরণ করবে? তিনি আরও অভিযোগ করেন যে, আওয়ামী লীগের অপরাধকে ‘নরমালাইজ’ করার জন্য তাহের সাহেবরা মাঠে নতুন বয়ান ছাড়ছেন এবং নাহিদ ইসলাম পাশে দাঁড়িয়ে তা উপভোগ করছেন। তিনি তার পোস্টটি ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দিয়ে শেষ করেন।