ধর্ম ও ইসলাম

কর্মচারীর বেতন আটকে রাখা অমানবিক ও গর্হিত অপরাধ

প্রতিবেদক
সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে বাংলাদেশে ৬ লাখ মানুষের চাকরি হারানোর ঝুঁকি মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে বাংলাদেশে ৬ লাখ মানুষের চাকরি হারানোর ঝুঁকি গুমের মাস্টারমাইন্ডদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াত আমিরের গুমের মাস্টারমাইন্ডদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াত আমিরের শুটিং থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা শুটিং থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা নেপাল ও চীনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৭০০ ছুঁইছুঁই নেপাল ও চীনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৭০০ ছুঁইছুঁই ব্যবসাপ্রতিষ্ঠানের মুনাফার ১% সমাজের জন্য ব্যয় বাধ্যতামূলক হচ্ছে ব্যবসাপ্রতিষ্ঠানের মুনাফার ১% সমাজের জন্য ব্যয় বাধ্যতামূলক হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক চায় তালেবান সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক চায় তালেবান সরকার গুম হওয়া ২৫১ নাগরিকের পরিবারে অন্তহীন অপেক্ষা গুম হওয়া ২৫১ নাগরিকের পরিবারে অন্তহীন অপেক্ষা গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে: নাহিদ ইসলাম গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে: নাহিদ ইসলাম নেপাল ও চীনে ভয়াবহ বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার নেপাল ও চীনে ভয়াবহ বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
সব খবর

ইসলামের আদর্শ অনুযায়ী, একজন মালিক ও কর্মচারীর সম্পর্ক কেবল পেশাদার নয়, বরং তারা একে অপরের ভাই এবং কর্মচারী মালিকের পরিবারেরই অংশ। ইসলাম সবসময় কর্মচারীদের জন্য একটি মর্যাদাপূর্ণ জীবন ও জীবিকা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে। রাসুল (সা.) এ প্রসঙ্গে বলেছেন, ‘তোমাদের গোলামরা তোমাদেরই ভাই। আল্লাহ তাদেরকে তোমাদের অধীনস্থ করেছেন। সুতরাং কারও ভাই যদি তার অধীনে থাকে, তাহলে সে যা খায়, তাকেও যেন তা খেতে দেয়; সে যা পরিধান করে, তাকেও যেন তা পরিধান করায়।’ (বোখারি : ২৫৪৫)।

মালিক ও কর্মচারীর মধ্যকার সম্পর্ক স্নেহ, শ্রদ্ধা এবং বিশ্বাসের ওপর ভিত্তি করে গড়ে ওঠা উচিত। উভয়ের কাছেই একে অপরের প্রাপ্য রয়েছে এবং ইসলাম নির্দেশ দেয় যেন প্রত্যেকে নিজ নিজ কর্তব্য পালনে আন্তরিক হয়। তাই কর্মচারীর বেতন-ভাতা নিয়ে টালবাহানা করা অত্যন্ত নিন্দনীয় ও গর্হিত কাজ। বেতন-ভাতা কর্মচারীর ন্যায্য অধিকার এবং অনতিবিলম্বে সেই হক আদায় করা মালিকের দায়িত্ব। রাসুল (সা.) স্পষ্ট নির্দেশ দিয়েছেন, ‘কর্মচারীর ঘাম শুকানোর আগেই তার প্রাপ্য বেতন দিয়ে দাও।’

কারণে বা অকারণে কর্মচারীর বেতন আটকে রাখা বা না দেওয়াকে ইসলামে একটি জঘন্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। রাসুল (সা.) সতর্ক করে বলেছেন, ‘কেয়ামতের দিন আমি তিন ব্যক্তির বিপক্ষে থাকব। তার মধ্যে একজন ওই ব্যক্তি, যে কাউকে কর্মচারী হিসেবে নিয়োগ দিয়ে তার থেকে কাজ বুঝে নিয়েছে; অথচ তার প্রাপ্য বুঝিয়ে দেয়নি।’ (বোখারি : ২২২৭)। এছাড়া বেতন পরিশোধের ক্ষেত্রে টালবাহানা করাকে জুলুম হিসেবে আখ্যায়িত করা হয়েছে। রাসুল (সা.) বলেছেন, ‘কর্মচারীর বেতন পরিশোধে ধনী ব্যক্তির টালবাহানা করা জুলুম।’

জীবনের শেষ মুহূর্তেও রাসুল (সা.) উম্মতের প্রতি অসিয়ত করেছিলেন, ‘তোমাদের অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় করো।’ সুতরাং এই নির্দেশনা অনুযায়ী প্রত্যেক মালিকের উচিত তাদের অধীনস্থ কর্মচারীদের হক সঠিকভাবে ও সময়মতো বুঝিয়ে দেওয়া।