রাজনীতি

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা পুলিশের এফআইআর

প্রতিবেদক
ঢাকার বাতাসে অস্বাস্থ্যকর দূষণ, তালিকায় সপ্তম অবস্থানে রাজধানী ঢাকার বাতাসে অস্বাস্থ্যকর দূষণ, তালিকায় সপ্তম অবস্থানে রাজধানী সৌদি আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলায় নিহত ৪ সৌদি আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলায় নিহত ৪ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা খুলনা ও বাগেরহাটে সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা ও বাগেরহাটে সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কে প্রতিদিন নিহত ৬৬, পঙ্গু ১০৪: কেন এত দুর্ঘটনা? সড়কে প্রতিদিন নিহত ৬৬, পঙ্গু ১০৪: কেন এত দুর্ঘটনা? ফেক নিউজ নিয়ন্ত্রণে মতপ্রকাশের স্বাধীনতার ভারসাম্য জরুরি: তথ্যমন্ত্রী ফেক নিউজ নিয়ন্ত্রণে মতপ্রকাশের স্বাধীনতার ভারসাম্য জরুরি: তথ্যমন্ত্রী বিএনপির রাজনীতিতে 'গুপ্ত' স্লোগান ও অভ্যন্তরীণ সংকট বিএনপির রাজনীতিতে ‘গুপ্ত’ স্লোগান ও অভ্যন্তরীণ সংকট ডিজে পার্টির আড়ালে মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপ: অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান ডিজে পার্টির আড়ালে মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপ: অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে ফের প্রশাসনের নিষেধাজ্ঞা সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে ফের প্রশাসনের নিষেধাজ্ঞা
সব খবর

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশ। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত গত শুক্রবারের এক সমাবেশকে কেন্দ্র করে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশের ভাষ্যমতে, আদালতের নির্দেশ অবমাননা, সরকারি কাজে বাধা দান এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মতো ঘটনায় এই স্বতঃপ্রণোদিত মামলাটি রুজু করা হয়েছে।

তৃণমূল ছাত্র পরিষদের ওই অনুষ্ঠানটি আয়োজনের জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ছাত্র সংগঠনটি। হাইকোর্ট ক্যাথিড্রাল রোডে সভা করার অনুমতি দিলেও কিছু কঠোর শর্ত জুড়ে দিয়েছিল। আদালতের নির্দেশ ছিল, সভার সময় রাস্তার একটি দিক খোলা রাখতে হবে এবং দুপুর ১২টা থেকে বিকেল ৩টার মধ্যে কর্মসূচি শেষ করতে হবে। তবে অভিযোগ উঠেছে যে, সমাবেশে অতিরিক্ত মানুষের উপস্থিতির কারণে রাস্তার উভয় পাশই বন্ধ হয়ে গিয়েছিল এবং নির্ধারিত সময়ের পরেও অনুষ্ঠান চালিয়ে যাওয়া হয়। শুভেন্দু অধিকারীসহ একাধিক ব্যক্তি এই নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধেও বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এর আগে শুক্রবারের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারের চার মাসের শাসনের তীব্র সমালোচনা করেন এবং দ্রুত তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরবে বলে দাবি করেন। তিনি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই পুলিশকে ব্যবহার করা হচ্ছে এবং তাদের সভা করতে বাধা দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, মানুষ এখন তৃণমূলের দিকেই ঝুঁকছে এবং বিজেপির বড় ধরনের পতন আসন্ন।

এর ২৪ ঘন্টার মধ্যে বিজেপি সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করেছে। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান নিয়ে সাবেক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে এফআইআর রুজু করেছে কলকাতা পুলিশ।