স্বাস্থ্য

স্বাস্থ্য খাতে অনিয়ম বরদাশত নয়, প্রয়োজনে চাকরি ছাড়ুন: মন্ত্রী

প্রতিবেদক
দেশে এলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি স্মার্টফোন দেশে এলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি স্মার্টফোন সমাজসেবা অধিদপ্তরের চার কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি সমাজসেবা অধিদপ্তরের চার কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি জাতীয় রাজস্ব বোর্ডে রদবদল: ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি জাতীয় রাজস্ব বোর্ডে রদবদল: ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি নেপালি শিক্ষার্থীদের পাশে রাবি প্রশাসন, মানসিকভাবে শক্ত থাকার আহ্বান নেপালি শিক্ষার্থীদের পাশে রাবি প্রশাসন, মানসিকভাবে শক্ত থাকার আহ্বান তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তার রদবদল তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তার রদবদল সুইজারল্যান্ডে রেভ পার্টিতে গোলাগুলি, তরুণী নিহত ও আহত ৫ সুইজারল্যান্ডে রেভ পার্টিতে গোলাগুলি, তরুণী নিহত ও আহত ৫ দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দিল না দিল্লি পুলিশ দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দিল না দিল্লি পুলিশ প্রধান শিক্ষকের দ্রুত সিদ্ধান্তে নেপালে ৯০০ শিক্ষার্থী প্রাণে বাঁচল প্রধান শিক্ষকের দ্রুত সিদ্ধান্তে নেপালে ৯০০ শিক্ষার্থী প্রাণে বাঁচল সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সম্পৃক্ততার তথ্য সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সম্পৃক্ততার তথ্য মক্কা প্যাক্টে বাংলাদেশের যুক্ত হওয়া নিয়ে ইতিবাচক সৌদি ও তুরস্ক মক্কা প্যাক্টে বাংলাদেশের যুক্ত হওয়া নিয়ে ইতিবাচক সৌদি ও তুরস্ক
সব খবর

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, স্বাস্থ্য বিভাগে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা বরদাশত করা হবে না। প্রয়োজনে চাকরি ছেড়ে চলে যাওয়ার পরামর্শও দেন তিনি। আজ রোববার বেলা ১১টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঝটিকা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী তার বক্তব্যে গত ১৭ বছরের স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরে বলেন, এই সময়ে দেশের স্বাস্থ্য খাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতের উন্নয়নের নামে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও লুটপাট হয়েছে, যার মধ্যে পর্দা ও বালিশকাণ্ডের নামে কোটি কোটি টাকা লুটপাটের ঘটনাও রয়েছে। এসব অনিয়মের পরও স্বাস্থ্যসেবার মান কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত হয়নি, ফলে হাসপাতালগুলোতে এসে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হয়েছেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই সরকারের প্রধান লক্ষ্য। এই লক্ষ্যেই দেশের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্যসেবার বাস্তব চিত্র দেখা হচ্ছে।

সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের সময় মন্ত্রী সরাসরি কাউন্টারে সেবা নিতে লাইনে দাঁড়িয়ে থাকা রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন। এরপর তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, নার্সিং ডিউটি রুম, টয়লেট, রান্নাঘর ও ওষুধের স্টোরসহ বিভিন্ন অংশ ঘুরে দেখেন। ভর্তি রোগীদের সঙ্গেও কথা বলে তাদের সমস্যার কথা শোনেন তিনি।

এ সময় রোগীরা চিকিৎসক ও জনবল সংকট, হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ, ওষুধের ঘাটতিসহ নানা সমস্যার কথা মন্ত্রীর কাছে তুলে ধরেন। অভিযোগগুলো মনোযোগ দিয়ে শুনে তা সমাধানের আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী।

রোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতালের তিনজন সিনিয়র সেবিকা— রিনা রানী বিশ্বাস, সুস্মিতা কীর্তনীয়া ও শামীমা আক্তারকে অন্যত্র বদলির নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী। একই সঙ্গে হাসপাতালের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশ দেন তিনি।

হাসপাতালে ওষুধের ঘাটতির বিষয়টি জানতে পেরে মন্ত্রী তাৎক্ষণিকভাবে ইডিসিএলের ব্যবস্থাপনা পরিচালককে ফোন করেন এবং দ্রুত ওষুধের সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

ঝটিকা পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. মাহমুদুল হাসান, চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাফিজুর রহমান, সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন, সদরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মমিনুর রহমান সরকার, সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান (বদু)সহ স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও পরিদর্শন করেন।