শিক্ষা

নেপালি শিক্ষার্থীদের পাশে রাবি প্রশাসন, মানসিকভাবে শক্ত থাকার আহ্বান

প্রতিবেদক
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো তিন ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো তিন ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত পপির ধর্মীয় জীবনযাপনের ইচ্ছার পর প্রভার নতুন বার্তা পপির ধর্মীয় জীবনযাপনের ইচ্ছার পর প্রভার নতুন বার্তা আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন লিওনেল মেসি জামালপুরে বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৪ জামালপুরে বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৪ আগস্টে দেশে বেড়েছে সংঘবদ্ধ ধর্ষণ, খুন ও অপহরণের ঘটনা আগস্টে দেশে বেড়েছে সংঘবদ্ধ ধর্ষণ, খুন ও অপহরণের ঘটনা সিলেটের গোলাপগঞ্জে আওয়ামী লীগ নেতা দুলাল আহমদ গ্রেপ্তার সিলেটের গোলাপগঞ্জে আওয়ামী লীগ নেতা দুলাল আহমদ গ্রেপ্তার বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস দেশের গণতন্ত্রকামী জনগণ: তারেক রহমান বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস দেশের গণতন্ত্রকামী জনগণ: তারেক রহমান স্পেনের গ্যারেজে অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন বাংলাদেশি যুবক ইউসুফ স্পেনের গ্যারেজে অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন বাংলাদেশি যুবক ইউসুফ আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন লিওনেল মেসি পার্বত্য মন্ত্রী হিসেবে প্রথমবার বান্দরবান সফরে সাচিং প্রু জেরী পার্বত্য মন্ত্রী হিসেবে প্রথমবার বান্দরবান সফরে সাচিং প্রু জেরী
সব খবর

নেপালে ভয়াবহ বন্যার প্রভাবে উদ্ভূত পরিস্থিতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীদের সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে উপাচার্যের কনফারেন্স কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম শিক্ষার্থীদের মানসিকভাবে শক্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘বি স্ট্রং, আপনারা মানসিকভাবে শক্ত থাকুন। প্রশাসনের পক্ষ থেকে যেকোনো সহযোগিতা প্রয়োজন হলে তাৎক্ষণিক আমাদের জানাবেন; আপনাদের সর্বাত্মক দেখার দায়িত্ব আমাদের।’

সভার শুরুতে নেপালের বন্যায় প্রাণ হারানো ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। নেপালের বর্তমান পরিস্থিতির জন্য গভীর সমবেদনা জানিয়ে উপাচার্য বলেন, কয়েক দিন ধরে নেপাল যে ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তিনি সহমর্মিতা প্রকাশ করেন এবং নিহতদের আত্মার শান্তি কামনা করেন।

শিক্ষার্থীদের সহায়তার বিষয়ে উপাচার্য জানান, ডরমেটরি ও ‘জুলাই ৩৬’ হলে অবস্থানরত নেপালি শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া নেপালে যাওয়া শিক্ষার্থীরা ফেরার পথে কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কিনা, নতুন করে কেউ দেশে যেতে ইচ্ছুক কিনা কিংবা দৈনন্দিন খরচের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কিনা—এসব বিষয়ে প্রশাসনকে জানালে প্রয়োজনীয় সব সহযোগিতা দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘এখানে আপনাদের অভিভাবকেরা নেই, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনে যারা আছি তারা আপনাদের সেই অভিভাবকের দায়িত্ব নিতে চাই। প্রাকৃতিক দুর্যোগের কারণে আপনাদের পড়াশোনা এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করতে কোনো সমস্যা হচ্ছে কিনা, তা আমাদের জানাবেন।’

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত প্রায় ১৫-২০ জন নেপালি শিক্ষার্থী অংশ নিয়ে তাদের বর্তমান অবস্থা ও নানা সমস্যার কথা তুলে ধরেন। সভায় বিশ্ববিদ্যালয়ের অন্য উপ-উপাচার্যবৃন্দ, প্রক্টর এবং ছাত্র উপদেষ্টা উপস্থিত ছিলেন।