অর্থনীতি

চাঁদাবাজি ও সিন্ডিকেট বন্ধ হলে কমবে নিত্যপণ্যের দাম

প্রতিবেদক
বিদ্যুতের ভৌতিক বিলের স্থায়ী সমাধানে স্মার্ট মিটারের ওপর গুরুত্ব বিদ্যুতের ভৌতিক বিলের স্থায়ী সমাধানে স্মার্ট মিটারের ওপর গুরুত্ব সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের সংঘর্ষে আহত ৩ সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের সংঘর্ষে আহত ৩ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মঠবাড়িয়ায় বিএনপি নেতা বহিষ্কার অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মঠবাড়িয়ায় বিএনপি নেতা বহিষ্কার পে-স্কেল ঘোষণার পর নিত্যপণ্যের দাম না বাড়ানোর আহ্বান এফবিসিসিআই’র পে-স্কেল ঘোষণার পর নিত্যপণ্যের দাম না বাড়ানোর আহ্বান এফবিসিসিআই’র জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল মতলব দক্ষিণে বৈদ্যুতিক গোলযোগে পুড়ে ছাই দুই বসতঘর মতলব দক্ষিণে বৈদ্যুতিক গোলযোগে পুড়ে ছাই দুই বসতঘর দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল গণতন্ত্রের নতুন মাপকাঠি হতে পারে মানুষের সুখ ও কল্যাণ গণতন্ত্রের নতুন মাপকাঠি হতে পারে মানুষের সুখ ও কল্যাণ মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ
সব খবর

নিত্যপণ্যের বাজারে চলমান অস্থিতিশীল পরিস্থিতি এবং পণ্যের মূল্যবৃদ্ধি রোধে চাঁদাবাজি ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার রাজধানীর মতিঝিলে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) আয়োজিত এক মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন। এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হকের সভাপতিত্বে আয়োজিত এই সভায় পণ্যের মজুত, সরবরাহ ও আমদানিসহ সার্বিক মূল্য পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ অভিযোগ করেন, সরবরাহ ব্যবস্থায় মধ্যস্বত্বভোগীদের আধিপত্য এবং সড়কে চাঁদাবাজির কারণে ৩০ টাকার সবজি ভোক্তাকে ৮০ থেকে ১০০ টাকায় কিনতে হচ্ছে। তিনি আরও জানান, বাজারে পণ্যের দাম ৫০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত অযৌক্তিকভাবে বাড়ানো হচ্ছে। শ্যামবাজার কৃষিপণ্য আড়ত মালিক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন জানান, বাজারের চাঁদাবাজিতে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যও জড়িত। তিনি অভিযোগ করেন, শ্যামবাজারে পুলিশও চাঁদা তোলে। এছাড়া করপোরেট ব্যবসায়ীরা ‘মিনিকেট’ নামে অস্তিত্বহীন ধানের জাতের চাল প্যাকেটজাত করে বাড়তি দামে বিক্রি করছেন বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ সুপার মার্কেট ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, কঠোর মনিটরিংয়ের অভাবে এক রাতের ব্যবধানে পণ্যের দাম ২০ টাকা পর্যন্ত বেড়ে যায়। তিনি সরবরাহ ব্যবস্থায় হাতবদলের সংখ্যা কমিয়ে আনার ওপর গুরুত্ব দেন। পালস অ্যান্ড ল্যান্টিল ক্রাশিং মিল মালিক সমিতির বিকাশ চন্দ্র সাহা বলেন, গত ১০ দিনের ব্যবধানে ডাবলি ও ছোলার দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। রুটি-বিস্কুট প্রস্তুতকারক সমিতির সভাপতি জালাল উদ্দিন জানান, ময়দা, তেল ও চিনির উচ্চমূল্যের কারণে গত তিন মাসে ২০টি কারখানা বন্ধ হয়ে গেছে এবং প্রায় এক হাজার শ্রমিক কর্মহীন হয়েছেন। আগামী কয়েকদিনের মধ্যে রুটি-বিস্কুটের দাম ২৫ শতাংশ বাড়তে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক সোহেল আক্তার জানান, স্থানীয় পর্যায়ে বাজার মনিটরিংয়ে সিটি করপোরেশনকে সম্পৃক্ত করা জরুরি, কারণ নারায়ণগঞ্জের একটি বাজারে প্রতিদিন চৌকি ভাড়া বাবদ ৩ হাজার টাকা আদায় করা হয়, যা শেষ পর্যন্ত ভোক্তার ওপরই চাপানো হয়। মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মওলা বলেন, ব্যাংকিং ও জ্বালানি সংকটের কারণে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় এখন হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠানের হাতে বাজার নিয়ন্ত্রণ চলে গেছে।

এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, বেতন বৃদ্ধির সুযোগ নিয়ে চাল-ডাল-তেলের দাম বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি ব্যবসায়ীদের সামাজিক ও নৈতিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, সিন্ডিকেট বা বাড়তি মুনাফার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। এছাড়া সভায় অংশগ্রহণকারী ব্যবসায়ীরা উৎপাদনমুখী শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানান, যাতে চাহিদা অনুযায়ী নিত্যপণ্যের সরবরাহ ঠিক রেখে বাজার স্থিতিশীল রাখা সম্ভব হয়।