বিনোদন

অক্ষয় কুমারের নতুন সিনেমায় দেখা যেতে পারে রুক্মিণী মৈত্রকে

প্রতিবেদক
নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ভারতীয় হাইকমিশন: ভিসা দালালদের থেকে সতর্ক থাকুন ভারতীয় হাইকমিশন: ভিসা দালালদের থেকে সতর্ক থাকুন কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত বোলিংয়ে ছন্দে ফিরলেন হাসান মাহমুদ কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত বোলিংয়ে ছন্দে ফিরলেন হাসান মাহমুদ ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি করল আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি করল আবহাওয়া দপ্তর পুলিশ প্রশাসনে পদোন্নতি ও পোস্টিং নিয়ে চলছে রমরমা সিন্ডিকেট বাণিজ্য পুলিশ প্রশাসনে পদোন্নতি ও পোস্টিং নিয়ে চলছে রমরমা সিন্ডিকেট বাণিজ্য যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত: কোন দিকে মোড় নিতে পারে বর্তমান পরিস্থিতি? যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত: কোন দিকে মোড় নিতে পারে বর্তমান পরিস্থিতি? তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি প্রতিহিংসায় নয়, ন্যায়বিচারে বিশ্বাসী বিএনপি: ড. মঈন খান প্রতিহিংসায় নয়, ন্যায়বিচারে বিশ্বাসী বিএনপি: ড. মঈন খান ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ: ৩ প্রতারক আটক ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ: ৩ প্রতারক আটক মন্ত্রীর আগমন ঘিরে রাতারাতি বদলে গেল ওসমানী হাসপাতালের চিত্র মন্ত্রীর আগমন ঘিরে রাতারাতি বদলে গেল ওসমানী হাসপাতালের চিত্র
সব খবর

টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র বেশ কিছু দিন ধরে বড়পর্দা থেকে দূরে রয়েছেন। গত বছর মুক্তিপ্রাপ্ত ‘হাঁটি হাঁটি পা পা’ ছিল তার সর্বশেষ কাজ। তবে এবার শোনা যাচ্ছে, বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন এই অভিনেত্রী। অক্ষয় কুমারের আসন্ন সিনেমা ‘শামুক’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য নির্মাতাদের পছন্দের তালিকায় রয়েছে রুক্মিণীর নাম।

সিনেমাটির কাস্টিং নিয়ে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, চরিত্রটির জন্য এমন একজন অভিনেত্রীকে প্রয়োজন ছিল যার ব্যক্তিত্ব প্রখর এবং পর্দায় উপস্থিতি নজর কাড়ে। মূলত সেই কারণেই রুক্মিণীর নাম নিয়ে আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত অভিনেত্রীর সঙ্গে কোনো চূড়ান্ত চুক্তি হয়নি এবং প্রাথমিক পর্যায়ে কথাবার্তা চলছে। তাই অক্ষয় ও রুক্মিণীকে বড় পর্দায় দেখা যাবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

সায়েন্স ফিকশন, অ্যাকশন ও সারভাইভাল—এই তিন উপাদানের মিশেলে তৈরি হচ্ছে ‘শামুক’ সিনেমাটি। ছবিটি প্রযোজনা করছেন বিপুল অমৃতলাল শাহ এবং আসীন এ শাহ। দীর্ঘ ১২ বছর পর এই সিনেমার হাত ধরে আবারও একসঙ্গে কাজ করছেন অক্ষয় কুমার ও বিপুল অমৃতলাল শাহ। ২০২৭ সালে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

রুক্মিণী মৈত্র ২০১৭ সালে ‘চ্যাম্প’ সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। তার অভিনীত আলোচিত সিনেমার তালিকায় রয়েছে ‘বিনোদিনী’, ‘টেক্কা’ ও ‘বুমেরাং’। এর আগেও তিনি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন, যেখানে তাকে বিদ্যুৎ জামওয়ালের বিপরীতে দেখা গিয়েছিল। অক্ষয় কুমারের সঙ্গে এই নতুন জুটি বাঁধার জল্পনা যদি সত্যি হয়, তবে তা রুক্মিণীর ক্যারিয়ারে আরও একটি উল্লেখযোগ্য হিন্দি প্রজেক্ট হিসেবে যুক্ত হবে।