সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কক্সবাজার সমুদ্রসৈকতে তোলা দুটি ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। নীল সমুদ্র, ঢেউ আর বালুচরের মাঝে স্বাভাবিক ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। তার এই ছিমছাম সাজের লুকটি নেটিজেনদের মধ্যে বেশ নজর কেড়েছে এবং ভক্তরা বিভিন্ন মন্তব্যের মাধ্যমে প্রিয় অভিনেত্রীর প্রশংসা করেছেন।
নিজের ফেসবুক পেজে ছবিগুলো শেয়ার করে দীঘি ক্যাপশনে লিখেছেন, ‘আমি এসেছি সাগর পাড়ে গো প্লান-এর সাথে।’ জানা গেছে, বর্তমানে শুটিংয়ের কাজেই কক্সবাজারে অবস্থান করছেন এই তারকা। তবে তিনি সেখানে ঠিক কীসের শুটিং করছেন, তা এখনই স্পষ্ট করতে চাননি। নতুন প্রকল্পটি কোনো সিনেমা, ওয়েব কনটেন্ট নাকি অন্য কোনো কাজ, সে বিষয়ে জানতে চাইলে দীঘি বলেন, ‘অপেক্ষা করুন, সময় হলে জানতে পারবেন।’
উল্লেখ্য যে, শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রাখার পর থেকেই দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা পান দীঘি। ছোটবেলার সেই সফল অভিনয়ের ধারাবাহিকতায় পরবর্তী সময়ে নায়িকা হিসেবেও বড় পর্দায় কাজ শুরু করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও নিয়মিত শেয়ার করে ভক্তদের সঙ্গে যুক্ত থাকেন এই অভিনেত্রী।

















