বাংলাদেশ

শরীয়তপুরে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৭ জনকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

প্রতিবেদক
নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ভারতীয় হাইকমিশন: ভিসা দালালদের থেকে সতর্ক থাকুন ভারতীয় হাইকমিশন: ভিসা দালালদের থেকে সতর্ক থাকুন কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত বোলিংয়ে ছন্দে ফিরলেন হাসান মাহমুদ কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত বোলিংয়ে ছন্দে ফিরলেন হাসান মাহমুদ ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি করল আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি করল আবহাওয়া দপ্তর পুলিশ প্রশাসনে পদোন্নতি ও পোস্টিং নিয়ে চলছে রমরমা সিন্ডিকেট বাণিজ্য পুলিশ প্রশাসনে পদোন্নতি ও পোস্টিং নিয়ে চলছে রমরমা সিন্ডিকেট বাণিজ্য যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত: কোন দিকে মোড় নিতে পারে বর্তমান পরিস্থিতি? যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত: কোন দিকে মোড় নিতে পারে বর্তমান পরিস্থিতি? তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি প্রতিহিংসায় নয়, ন্যায়বিচারে বিশ্বাসী বিএনপি: ড. মঈন খান প্রতিহিংসায় নয়, ন্যায়বিচারে বিশ্বাসী বিএনপি: ড. মঈন খান ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ: ৩ প্রতারক আটক ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ: ৩ প্রতারক আটক মন্ত্রীর আগমন ঘিরে রাতারাতি বদলে গেল ওসমানী হাসপাতালের চিত্র মন্ত্রীর আগমন ঘিরে রাতারাতি বদলে গেল ওসমানী হাসপাতালের চিত্র
সব খবর

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ০৯

শরীয়তপুর সদর উপজেলায় গভীর রাতে একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন নুর হোটেল ইন্টারন্যাশনালের ছয়তলা ভবনে এই দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ফলে হোটেলের নিচতলার পার্কিংয়ে থাকা ১২টি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, নিচতলার পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকার থেকে আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শী আলিম কাজী জানান, প্রথমে গাড়িটির একটি চাকা বিস্ফোরিত হয় এবং কিছুক্ষণ পর সিলিন্ডার বিস্ফোরণের বিকট শব্দে পুরো ভবন কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পার্কিং এলাকা থেকে হোটেলের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।

এ সময় হোটেলে অবস্থানরত ১৭ জন আতঙ্কিত হয়ে নিচে নামতে না পেরে প্রাণ বাঁচাতে ভবনের ছাদে আশ্রয় নেন। খবর পেয়ে শরীয়তপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং ছাদে আটকে পড়া ১৭ জনকেই নিরাপদে নিচে নামিয়ে আনেন।

শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর শংকর বিশ্বাস জানান, আগুনের তীব্রতা বেশি থাকায় শুরুতে ওপরের দিকে পৌঁছানো কঠিন ছিল। উদ্ধারকৃতদের মধ্যে পাঁচজন আহত হয়েছেন, যাদের দ্রুত সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পালং মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুধাংশু সরকার ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কাজে সহায়তা করেন।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির মোট পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।