রাজনীতি

গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে রাজপথে হুমকি নয়, সংসদে পরামর্শ দিন: রিজভী

প্রতিবেদক
ভারতীয় হাইকমিশন: ভিসা দালালদের থেকে সতর্ক থাকুন ভারতীয় হাইকমিশন: ভিসা দালালদের থেকে সতর্ক থাকুন কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত বোলিংয়ে ছন্দে ফিরলেন হাসান মাহমুদ কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত বোলিংয়ে ছন্দে ফিরলেন হাসান মাহমুদ ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি করল আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি করল আবহাওয়া দপ্তর পুলিশ প্রশাসনে পদোন্নতি ও পোস্টিং নিয়ে চলছে রমরমা সিন্ডিকেট বাণিজ্য পুলিশ প্রশাসনে পদোন্নতি ও পোস্টিং নিয়ে চলছে রমরমা সিন্ডিকেট বাণিজ্য যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত: কোন দিকে মোড় নিতে পারে বর্তমান পরিস্থিতি? যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত: কোন দিকে মোড় নিতে পারে বর্তমান পরিস্থিতি? তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি প্রতিহিংসায় নয়, ন্যায়বিচারে বিশ্বাসী বিএনপি: ড. মঈন খান প্রতিহিংসায় নয়, ন্যায়বিচারে বিশ্বাসী বিএনপি: ড. মঈন খান ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ: ৩ প্রতারক আটক ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ: ৩ প্রতারক আটক মন্ত্রীর আগমন ঘিরে রাতারাতি বদলে গেল ওসমানী হাসপাতালের চিত্র মন্ত্রীর আগমন ঘিরে রাতারাতি বদলে গেল ওসমানী হাসপাতালের চিত্র গ্লোরিয়া স্টেইনেমের জীবন: পথে পথে কাটানো এক অদম্য পথচলা গ্লোরিয়া স্টেইনেমের জীবন: পথে পথে কাটানো এক অদম্য পথচলা
সব খবর

গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনের লক্ষ্যে সরকারকে রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে জাতীয় সংসদে গঠনমূলক পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

রিজভী বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকটের পেছনে আন্তর্জাতিক যুদ্ধ এবং বিগত সরকারের ভুল পরিকল্পনার দায় রয়েছে। তিনি বিরোধীদলের উদ্দেশ্যে বলেন, আপনারা গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চ বা কর্মসূচি দিতে পারেন, সেটি স্বাভাবিক গণতান্ত্রিক চর্চা। তবে আন্দোলনের পাশাপাশি আপনারা একটি বিকল্প পরিকল্পনা দিন। কীভাবে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যাবে, কোথা থেকে পাওয়া যাবে এবং সংকট মোকাবিলায় কী কী পদক্ষেপ নেওয়া উচিত—সে বিষয়ে বিরোধীদলের সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা প্রয়োজন।

তিনি আরও বলেন, জাতীয় সংসদে বিরোধীদলের সদস্যদের কথা বলার পর্যাপ্ত সুযোগ রয়েছে। সরকারের সমালোচনা যেমন স্বাভাবিক বিষয়, তেমনি সংকট উত্তরণে পরামর্শ দেওয়াও জরুরি। কোনো পরিকল্পিত অচলাবস্থা তৈরি করা সমীচীন নয়, বরং সমাধানের পথ খোঁজাটাই বুদ্ধিমানের কাজ। অতীতের ভুল বা পরিস্থিতির পুনরাবৃত্তি হলে তা পরিস্থিতিকে আরও অন্ধকারাচ্ছন্ন করবে বলেও তিনি সতর্ক করেন।

জ্বালানি সংকটের কারণ ব্যাখ্যা করতে গিয়ে রিজভী বলেন, হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে বাধার সৃষ্টি হওয়ায় আমদানিতে সংকট দেখা দিয়েছে, যা মূলত বৈশ্বিক পরিস্থিতির কারণেই ঘটেছে এবং এটি সরকারের নিজস্ব কোনো ত্রুটির কারণে হয়নি।

জুলাই আন্দোলনে গান ও নৃত্যের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, এসব সাংস্কৃতিক পরিবেশনা আন্দোলনকারীদের মধ্যে উদ্দীপনা ও সাহস জুগিয়েছিল। অনুষ্ঠানে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি ফারহানা বেবীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, নায়ক হেলাল খান ও জাকির হোসেন রুকনসহ অন্যান্যরা।