বিনোদন

মোশাররফ করিমের অভিনয়ে মুগ্ধ জাহিদ হাসান, জানালেন প্রশংসার কথা

প্রতিবেদক
প্রেসিডেন্টের পদত্যাগ নিয়ে গুজব বিশ্বাস করি না: মির্জা ফখরুল প্রেসিডেন্টের পদত্যাগ নিয়ে গুজব বিশ্বাস করি না: মির্জা ফখরুল বাংলাদেশের পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের একই পরিবারের ৩ জনের মৃত্যু সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের একই পরিবারের ৩ জনের মৃত্যু আল-আকসায় ইসরায়েলি অনুপ্রবেশের তীব্র নিন্দা জানাল ৮ মুসলিম দেশ আল-আকসায় ইসরায়েলি অনুপ্রবেশের তীব্র নিন্দা জানাল ৮ মুসলিম দেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম প্রশ্নফাঁস নিয়ে মধ্যরাতে বার্তা মোদির, দ্রুত বিচারের আশ্বাস প্রশ্নফাঁস নিয়ে মধ্যরাতে বার্তা মোদির, দ্রুত বিচারের আশ্বাস ভবিষ্যৎ বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে নিষিদ্ধের দাবিতে ২ কোটির বেশি স্বাক্ষর ভবিষ্যৎ বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে নিষিদ্ধের দাবিতে ২ কোটির বেশি স্বাক্ষর রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ আসন্ন, জানাচ্ছে পরিবার রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ আসন্ন, জানাচ্ছে পরিবার রাষ্ট্রপতির পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তারও করতে হবে: নাহিদ ইসলাম রাষ্ট্রপতির পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তারও করতে হবে: নাহিদ ইসলাম বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপ করলো যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপ করলো যুক্তরাষ্ট্র
সব খবর

গত শুক্রবার সন্ধ্যায় চরকির কার্নিভ্যালে স্ত্রী রোবেনা রেজাসহ উপস্থিত হন অভিনেতা মোশাররফ করিম। সেখানে হঠাৎই তাঁর সামনে পড়েন অভিনেতা জাহিদ হাসান। মোশাররফ করিমকে দেখামাত্রই জাহিদ হাসান হেসে বলে ওঠেন, ‘মোশাররফ, তোকে যে আমি কী করব।’ এমন আকস্মিক মন্তব্যে কিছুটা অবাক হয়ে মোশাররফ করিম কুশল বিনিময় করেন। এরপর জাহিদ হাসান তাঁর মুগ্ধতার কথা প্রকাশ করে বলেন, ‘তোর অভিনয় অসাধারণ হয়েছে, ভাই। আমি মুগ্ধ। পুরো সিনেমাটি আমাকে ইমোশনাল করেছে। আমি তোর অভিনয় দেখে কেঁদে ফেলেছি। আরও ভালো অভিনয় কর, তোর জন্য সব সময় দোয়া ও ভালোবাসা।’

তাদের এই কথোপকথনের মূল বিষয় ছিল পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাওয়া তানিম নূর পরিচালিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। জাহিদ হাসানকে নিজের পছন্দের একজন অভিনেতা হিসেবে মানেন মোশাররফ করিম। তাই তাঁর কাছ থেকে এমন প্রশংসা পেয়ে তিনি কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন। মোশাররফ করিম বলেন, ‘আপনার ভালো লাগছে জেনে খুশি হয়েছি। আপনার কাছ থেকে এমন মন্তব্য আমার জন্য সম্মানের।’ এরপর কুশল বিনিময়ের এক পর্যায়ে মোশাররফ করিম জানতে চান জাহিদ হাসানের শরীর কেমন আছে।

কার্নিভ্যালের ওই আয়োজনে মোশাররফ করিম দম্পতি বসার আগেই জাহিদ হাসান তাঁদের আসন গ্রহণের আমন্ত্রণ জানান। সামনের সারিতে জায়গা থাকা সত্ত্বেও মোশাররফ করিম জাহিদ হাসানের পেছনের সারিতে বসেন এবং সেখানে তাঁদের মধ্যে কিছুক্ষণ আড্ডা হয়। জাহিদ হাসান জানান, মোশাররফের অভিনয় দেখে তিনি এতটাই আবেগপ্রবণ হয়েছিলেন যে বিষয়টি এসএমএস করেও জানিয়েছিলেন, কিন্তু সম্ভবত মোশাররফ তা দেখেননি। পরে জানা যায়, জাহিদ হাসান যে নম্বরে এসএমএস পাঠিয়েছিলেন, মোশাররফ করিম সেই নম্বরটি আর ব্যবহার করেন না। এ সময় তাঁরা একে অপরের নতুন নম্বর সংগ্রহ করেন।

পরবর্তীতে প্রথম আলোর সঙ্গে আলাপকালে জাহিদ হাসান নিজের মুগ্ধতার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘মোশাররফ করিম অসাধারণ অভিনয় করেছে। আমি মুগ্ধ হয়েছি। আমার যেটা ভালো লেগেছে, সেটাই মোশাররফকে বলেছি।’ এ সময় তিনি আক্ষেপ করে বলেন, আমাদের এখানে সহকর্মীদের নিয়ে ভালো কিছু বলার চেয়ে বদনাম করার প্রবণতা বেশি এবং সমালোচনা গ্রহণ করার মানসিকতাও কম। জাহিদ হাসান আরও বলেন, মোশাররফ করিম ও রাজসহ সবার অভিনয়ই তাঁর ভালো লেগেছে। পুরো সিনেমাটি তাঁকে বারবার আবেগাপ্লুত করেছে, যা তিনি মোশাররফের সামনে পেয়ে সরাসরিই প্রকাশ করেছেন।