অপরাধ

শনির আখড়ায় দোকানে ঢুকে কোকারিজ ব্যবসায়ীকে গুলি

প্রতিবেদক
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বগুড়ার শাহেদের মরদেহ দেশে ফিরেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বগুড়ার শাহেদের মরদেহ দেশে ফিরেছে নদীপথে অপরাধ বাড়ছে, অভিযানে গিয়েও আক্রান্ত হচ্ছে পুলিশ নদীপথে অপরাধ বাড়ছে, অভিযানে গিয়েও আক্রান্ত হচ্ছে পুলিশ পঞ্চমবারের মতো খোলা হচ্ছে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স পঞ্চমবারের মতো খোলা হচ্ছে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স দুর্গাপূজার শান্তিতে সরকারের কোনো কৃতিত্ব নেই: নাহিদ ইসলাম দুর্গাপূজার শান্তিতে সরকারের কোনো কৃতিত্ব নেই: নাহিদ ইসলাম ভোলাহাটে অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে সার ডিলারশিপ পাওয়ার অভিযোগ ভোলাহাটে অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে সার ডিলারশিপ পাওয়ার অভিযোগ তিব্বতে শক্তিশালী ৭ মাত্রার ভূমিকম্পে নিহত অন্তত ১৬ জন তিব্বতে শক্তিশালী ৭ মাত্রার ভূমিকম্পে নিহত অন্তত ১৬ জন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা সাইবার হামলার কবলে ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়া সাইবার হামলার কবলে ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়া জাপান সফরের আগেই রাষ্ট্রদূত দাউদ আলীকে ঢাকায় তলব জাপান সফরের আগেই রাষ্ট্রদূত দাউদ আলীকে ঢাকায় তলব ফ্রান্সে বিক্ষোভের মধ্যে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা, আতঙ্কে ব্যবসায়ীরা ফ্রান্সে বিক্ষোভের মধ্যে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা, আতঙ্কে ব্যবসায়ীরা
সব খবর

রাজধানীর কদমতলী থানার শনির আখড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. আসলাম খান (৪০) নামে এক কোকারিজ ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে রয়েল হাসপাতালের সামনে অবস্থিত ‘লাকী কোকারিজ’ নামের দোকানে এ ঘটনা ঘটে। আহত আসলাম খান শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার শাহজাহানপুর এলাকার বাসিন্দা এবং বর্তমানে শনির আখড়ার পলাশপুর এলাকায় বসবাস করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও আসলামের বন্ধু আনোয়ার হোসেন জানান, রাত সাড়ে ৮টার দিকে দুজন ব্যক্তি দোকানে প্রবেশ করেন। হঠাৎ তাদের মধ্যে একজন আসলাম খানকে লক্ষ্য করে গুলি ছুড়লে তার বাঁ হাতের কনুইয়ের ওপরের অংশ ও মুখের ডান পাশে গুলি লাগে। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন ও দোকানের কর্মচারীরা এগিয়ে এসে গুলি করা ব্যক্তিকে হাতেনাতে আটক করেন। তবে এ সময় তার সঙ্গে থাকা অপর ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

আহত অবস্থায় আসলাম খানকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে বর্তমানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন এবং সংশ্লিষ্ট থানায় এ খবর জানানো হয়েছে।

ব্যবসায়ী আসলাম খানকে কেন গুলি করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তবে আসলামের বন্ধু আনোয়ার হোসেনের দাবি, এর আগে জমি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে কারও সঙ্গে তার বিরোধ ছিল বলে তিনি জানতেন। ঘটনার তদন্তের স্বার্থে পুলিশ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।