রাজনীতি

লংমার্চের নামে গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করছে বিরোধীরা: রিজভী

প্রতিবেদক
বাসযাত্রীর টাকা লুটের পর শ্বাসরোধে হত্যা, চালকসহ গ্রেপ্তার ৩ বাসযাত্রীর টাকা লুটের পর শ্বাসরোধে হত্যা, চালকসহ গ্রেপ্তার ৩ ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে নতুন রেস্ট হাউজ উদ্বোধন ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে নতুন রেস্ট হাউজ উদ্বোধন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হত্যা: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হত্যা: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি রিয়াজুল হত্যায় শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল রিয়াজুল হত্যায় শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল অপরাধের নতুন জনপদ সীতাকুণ্ড, রাউজানকে ছাড়িয়ে খুনের সংখ্যা ৪৫ অপরাধের নতুন জনপদ সীতাকুণ্ড, রাউজানকে ছাড়িয়ে খুনের সংখ্যা ৪৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি চলছে, জানালেন নির্বাচন কমিশনার ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি চলছে, জানালেন নির্বাচন কমিশনার হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদারের নির্দেশ চিফ প্রসিকিউটরের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদারের নির্দেশ চিফ প্রসিকিউটরের লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দাদা ও দুই নাতি-নাতনির মৃত্যু লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দাদা ও দুই নাতি-নাতনির মৃত্যু ডিজিটাল ঋণে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত জরুরি সহায়তা ডিজিটাল ঋণে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত জরুরি সহায়তা
সব খবর

সংসদকে এড়িয়ে মাত্র ছয় মাসের মাথায় রাজপথে লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, বিরোধী দল লংমার্চের কর্মসূচিতে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ব্যক্তিগতভাবে অত্যন্ত আপত্তিকর ও অশ্রাব্য শব্দ ব্যবহার করছে। দল হিসেবে তারা এই কর্মকাণ্ডকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, যা স্পষ্টত অপরাধমূলক। জনগণের সামনে উচ্চারণ অযোগ্য শব্দ প্রকাশ্যে ব্যবহার করা হচ্ছে। তিনি আরও বলেন, এসব অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলে বিরোধী দল তাকে দমন-পীড়ন বলে চালিয়ে দিয়ে গণতন্ত্র ধ্বংসের অপচেষ্টা করছে।

জ্বালানি সংকট ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিরোধীদের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, তারা শুধু সমালোচনা করছে কিন্তু সংকট নিরসনে কোনো গঠনমূলক প্রস্তাব দিচ্ছে না। সংসদে পরামর্শ না দিয়ে তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। দেশের রিজার্ভ বাড়ার মতো ইতিবাচক অর্জনগুলোকেও তারা আড়াল করার চক্রান্ত করছে। সরকার ব্যর্থ—এমন দাবি তুলে রাজপথে নামলেও সাধারণ জনগণ তাদের এই ভূমিকা ভালোভাবে নিচ্ছে না বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, দায়িত্বশীল বিরোধী দলের মতো সংসদে দাবি না তুলে রাজপথ বেছে নেওয়া মূলত সরকারের সার্বিক উন্নয়নকে আড়াল করার অপচেষ্টা।

বিএনপির পাঁচ দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত মহাসচিব। এছাড়া প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, তার প্রতি শ্রদ্ধা রেখে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যবহৃত সব বিলবোর্ড ও ব্যানার দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেন তিনি। সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।