রাজনীতি

জাতীয় মানবাধিকার কমিশন বিল-২০২৬ পাসে সংসদে বিরোধীদলের ওয়াকআউট

প্রতিবেদক
মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর মহেশখালীতে সাগরে ফিশিং ট্রলারডুবি, এক জেলে নিখোঁজ মহেশখালীতে সাগরে ফিশিং ট্রলারডুবি, এক জেলে নিখোঁজ এক বছর ধরে নিখোঁজ মেয়েকে খুঁজছেন মা, ভিটেমাটি দেওয়ার প্রস্তাব এক বছর ধরে নিখোঁজ মেয়েকে খুঁজছেন মা, ভিটেমাটি দেওয়ার প্রস্তাব জীবন দিয়ে হলেও দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করব: রাষ্ট্রপতি জীবন দিয়ে হলেও দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করব: রাষ্ট্রপতি
সব খবর

‘জাতীয় মানবাধিকার কমিশন বিল-২০২৬’ পাসের প্রক্রিয়ায় আপত্তি জানিয়ে জাতীয় সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। বিলটিকে ‘দুর্বল’ ও ‘দ্বৈত নীতির’ আখ্যা দিয়ে তারা সংসদ কক্ষ ত্যাগ করেন। রোববার স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে চলা সংসদ অধিবেশনে এই ঘটনা ঘটে।

অধিবেশনে বিলটি পাসের আগে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ফ্লোর নিয়ে এর তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে সাধারণ নাগরিক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য আইনে বৈষম্যমূলক বিধান রাখা হয়েছে। বিলের বিরোধিতা করে তিনি বলেন, মানবাধিকার কমিশনকে একটি ইউনিফর্ম অথরিটি (অভিন্ন কর্তৃত্ব) দেয়া হয়নি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, সাধারণ মানুষ মানবাধিকার লঙ্ঘন করলে কমিশন সরাসরি তদন্ত করতে পারবে। কিন্তু কোনো বাহিনীর সদস্য জড়িত থাকলে আগে তাদের নোটিশ দিয়ে জবাব চাইতে হবে। প্রথমবার তারা জবাব না দিলে কী হবে, আইনে তার কোনো নির্দেশনা নেই। দ্বিতীয়বার জবাব না দিলে তবেই কমিশন তদন্ত করতে পারবে- এটা একটা বড় ফাঁক। তিনি আরও বলেন, রাষ্ট্রীয় বাহিনীর সদস্যরাও এ দেশের নাগরিক। একই অপরাধে একজনের জন্য সরাসরি তদন্ত করা যাবে, আরেকজনের ক্ষেত্রে আটকে যাবেÑ এমন দ্বৈত প্রয়োগ হতে পারে না। আমরা আগেই বলেছিলাম এই ল্যাপস হওয়া আইনগুলো আরও শক্তিশালী করে আনতে হবে। কিন্তু তা করা হয়নি।

বিরোধী দলের সদস্যরা বলেন, তারা এই দুর্বল আইন পাসের অংশীদার হতে চান না। এরপর বিলের আলোচনায় আর অংশ না নেয়ার ঘোষণা দিয়ে তারা সংসদ কক্ষ থেকে ওয়াকআউট করেন। বিরোধী দলের সদস্যরা যখন ওয়াকআউট করে বেরিয়ে যাচ্ছিলেন, তখন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, আপনাকেও ওয়াকআউট করার জন্য ধন্যবাদ। এরপর স্পিকারের আহ্বানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল-২০২৬’ স্থায়ী কমিটির সুপারিশকৃত আকারে অবিলম্বে বিবেচনার জন্য সংসদে প্রস্তাব উত্থাপন করেন।