বিনোদন

মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা

প্রতিবেদক
মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
সব খবর

দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সচেতনতা ও ফিটনেস নিয়ে নারীদের অনুপ্রাণিত করে আসছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। তবে মা হওয়ার পর নিজের শারীরিক পরিবর্তন, ওজন এবং সৌন্দর্য নিয়ে সমাজের অবাস্তব প্রত্যাশা ও সামাজিক মাধ্যমে ট্রলিংয়ের শিকার হওয়ার বিষয়টি নিয়ে তিনি এবার খোলামেলা কথা বলেছেন। ‘এল ইন্ডিয়া’ ম্যাগাজিনের কাভার শুটিংয়ের সময় তিনি নিজের মাতৃত্বকালীন অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

২০২২ সালের ১২ নভেম্বর স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে প্রথম কন্যা সন্তান দেবী বসু সিং গ্রোভারকে স্বাগত জানান বিপাশা। সন্তান জন্মের পর থেকেই তার শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় তাকে। বিপাশা আক্ষেপ করে বলেন, নারীদেহ নিয়ে সমাজের আলোচনাগুলো এখনো বড্ড অদ্ভুত। তার মতে, ৪০ বছর বয়সে মা হওয়ার পরও সমাজের প্রত্যাশা থাকে যে একজন নারী যেন অলৌকিকভাবে দ্রুত ২০ বছরের তরুণীর চেহারায় ফিরে আসেন। অথচ একজন নতুন মা সন্তান, পরিবার ও নিজের জীবন সামলাতে যে কঠোর পরিশ্রম করেন, তা সমাজের নজরে আসে না।

বিপাশা মনে করেন, সমাজ কেবল একজন নারীর পুরোনো চেহারায় ফিরে আসাটাকেই গুরুত্ব দেয়, কিন্তু মাতৃত্বের শারীরিক পরিবর্তনের বাস্তবতাকে খুব কম মানুষই বোঝার চেষ্টা করেন। পাপারাজ্জিদের অসংবেদনশীল আচরণ ও কুরুচিকর মন্তব্যের মুখোমুখি হলেও তিনি নিজের আত্মবিশ্বাস ধরে রেখেছেন। তিনি দৃঢ়ভাবে জানান, কোনো ট্রল বা নেতিবাচক মন্তব্য তাকে ভাঙতে পারবে না। নিজের পথচলা কতটা কঠিন ছিল এবং কখন কী সিদ্ধান্ত নিতে হবে, তা তিনি নিজেই ভালো বোঝেন বলে জানান অভিনেত্রী।

উল্লেখ্য, ২০১৫ সালে ‘অ্যালোন’ সিনেমার সেটে করণ সিং গ্রোভারের সঙ্গে বিপাশার প্রথম পরিচয় হয় এবং ২০১৬ সালের এপ্রিলে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। কাজের ক্ষেত্রে সর্বশেষ তাকে এমএক্স প্লেয়ারের ওয়েব সিরিজ ‘ডেঞ্জারাস’-এ দেখা গিয়েছিল, যা ছিল তার ওটিটি অভিষেক। বর্তমানে বড় পর্দা থেকে কিছুটা দূরে থাকলেও কন্যা দেবীকে নিয়ে সংসার ও নিজের জীবন উপভোগ করছেন এই অভিনেত্রী।