বিনোদন

ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে রাতে কী করেন মালাইকা অরোরা

প্রতিবেদক
ইতালিতে হামলার শিকার অভিনেত্রী বাঁধন, বললেন ‘আমাকে দমানো সহজ নয়’ ইতালিতে হামলার শিকার অভিনেত্রী বাঁধন, বললেন ‘আমাকে দমানো সহজ নয়’ দৌলতদিয়ায় ইটে মাথা থেঁতলে নারীকে হত্যা, গ্রেপ্তার অভিযুক্ত দৌলতদিয়ায় ইটে মাথা থেঁতলে নারীকে হত্যা, গ্রেপ্তার অভিযুক্ত বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা অষ্টম, শীর্ষে কুচিং বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা অষ্টম, শীর্ষে কুচিং উদ্বোধনের আগেই বন্ধ বেতাগী পানি শোধনাগার, ভোগান্তিতে পৌরবাসী উদ্বোধনের আগেই বন্ধ বেতাগী পানি শোধনাগার, ভোগান্তিতে পৌরবাসী ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ ও নাসীরুদ্দীন পাটওয়ারী ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ ও নাসীরুদ্দীন পাটওয়ারী নকলায় অগ্নিকাণ্ডে দুই বসতবাড়ি ভস্মীভূত, ক্ষতি ২০ লাখ টাকা নকলায় অগ্নিকাণ্ডে দুই বসতবাড়ি ভস্মীভূত, ক্ষতি ২০ লাখ টাকা দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী তালিকায় রদবদল আনছে এনসিপি দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী তালিকায় রদবদল আনছে এনসিপি সৌর বিদ্যুৎ যন্ত্রপাতি আমদানিতে শুল্ক ছাড়ের প্রস্তাব অনুমোদন সৌর বিদ্যুৎ যন্ত্রপাতি আমদানিতে শুল্ক ছাড়ের প্রস্তাব অনুমোদন সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী: বৃদ্ধ বাবা-মায়ের সুরক্ষায় নতুন আশা সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী: বৃদ্ধ বাবা-মায়ের সুরক্ষায় নতুন আশা রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জনআস্থাই শেষ কথা রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জনআস্থাই শেষ কথা
সব খবর

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা অরোরা তার অনবদ্য ফিটনেস এবং নাচের দক্ষতার জন্য বিশেষভাবে পরিচিত। ৫২ বছর বয়সী এই তারকা নিজের রূপ ও ত্বকের আর্দ্রতা ধরে রাখতে বেশ সচেতন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিওর মাধ্যমে তিনি ভক্তদের জানিয়েছেন, প্রতিদিন রাতে ঘুমানোর আগে তিনি কীভাবে নিজের ত্বকের যত্ন নেন।

ভিডিওতে মালাইকা দিনের ক্লান্তি শেষে ত্বক পরিষ্কারের গুরুত্ব তুলে ধরেন। তিনি ক্লিনজিং বাম ব্যবহার করে ডাবল ক্লিনজিং পদ্ধতি অনুসরণ করেন, যা ত্বকে লেগে থাকা মেকআপ ও অন্যান্য ময়লা দূর করতে কার্যকর। এরপর হালকা গরম পানিতে ভেজানো কাপড় দিয়ে মুখ মুছে নিয়ে দ্বিতীয় ধাপে সাধারণ ক্লিনজার ব্যবহার করে ত্বক ভালোভাবে ধুয়ে নেন।

মুখ পরিষ্কারের পর ত্বকের আর্দ্রতা ধরে রাখতে মালাইকা বেশ কিছু ধাপ অনুসরণ করেন। তিনি প্রথমে মুখে মিস্ট স্প্রে করেন এবং এরপর হায়ালুরোনিক অ্যাসিডযুক্ত প্রোডাক্ট ব্যবহার করেন। এরপর তার পছন্দের পেপটাইড সিরাম এবং একটি তেল-ভিত্তিক নাইট সিরাম ব্যবহার করেন, যা তার ত্বকের যত্নে অত্যন্ত জরুরি বলে তিনি মনে করেন। এছাড়া চোখের ক্রিম এবং ঠোঁটের বাম ব্যবহারের মাধ্যমে তিনি তার রাতের রূপচর্চা শেষ করেন। ত্বক শুষ্ক মনে হলে তিনি হাইড্রেটিং প্রোডাক্ট ব্যবহারের পরামর্শও দিয়েছেন।

উল্লেখ্য যে, মালাইকা অরোরা ১৯৯৮ সালে আরবাজ খানকে বিয়ে করেছিলেন এবং তাদের একটি ছেলে রয়েছে, যার নাম আরহান খান। ২০১৭ সালে দীর্ঘ দাম্পত্য জীবনের অবসান ঘটিয়ে তারা আলাদা হয়ে যান। বলিউডের অসংখ্য ব্লকবাস্টার আইটেম গানে পারফর্ম করে তিনি ব্যাপক পরিচিতি পেয়েছেন, যার মধ্যে দিল সে সিনেমার ‘ছাইয়া ছাইয়া’ এবং দাবাং সিনেমার ‘মুন্নি বদনাম হুই’ গানগুলো অন্যতম।