চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় দুইজন সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন কর্মকর্তা আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (৯ সেপ্টেম্বর) হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে। জানা গেছে, নিয়মিত ফিল্ড ফায়ারিং অনুশীলনের অংশ হিসেবে ট্যাংক থেকে গোলাবর্ষণ করা হচ্ছিল। সেই সময় আকস্মিক এক দুর্ঘটনায় ২ জন সেনাসদস্যের মৃত্যু হয় এবং হতাহতের এই ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত কর্মকর্তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে। বর্তমানে এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।

















