ধর্ম ও ইসলাম

আয়াতুল কুরসির ফজিলত ও পাঠের নিয়মাবলি

প্রতিবেদক
নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ভারতীয় হাইকমিশন: ভিসা দালালদের থেকে সতর্ক থাকুন ভারতীয় হাইকমিশন: ভিসা দালালদের থেকে সতর্ক থাকুন কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত বোলিংয়ে ছন্দে ফিরলেন হাসান মাহমুদ কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত বোলিংয়ে ছন্দে ফিরলেন হাসান মাহমুদ ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি করল আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি করল আবহাওয়া দপ্তর পুলিশ প্রশাসনে পদোন্নতি ও পোস্টিং নিয়ে চলছে রমরমা সিন্ডিকেট বাণিজ্য পুলিশ প্রশাসনে পদোন্নতি ও পোস্টিং নিয়ে চলছে রমরমা সিন্ডিকেট বাণিজ্য যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত: কোন দিকে মোড় নিতে পারে বর্তমান পরিস্থিতি? যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত: কোন দিকে মোড় নিতে পারে বর্তমান পরিস্থিতি? তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি প্রতিহিংসায় নয়, ন্যায়বিচারে বিশ্বাসী বিএনপি: ড. মঈন খান প্রতিহিংসায় নয়, ন্যায়বিচারে বিশ্বাসী বিএনপি: ড. মঈন খান ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ: ৩ প্রতারক আটক ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ: ৩ প্রতারক আটক মন্ত্রীর আগমন ঘিরে রাতারাতি বদলে গেল ওসমানী হাসপাতালের চিত্র মন্ত্রীর আগমন ঘিরে রাতারাতি বদলে গেল ওসমানী হাসপাতালের চিত্র
সব খবর

সুরা বাকারার ২৫৫ নম্বর আয়াতটি ‘আয়াতুল কুরসি’ নামে পরিচিত, যা কোরআনের শ্রেষ্ঠ আয়াত হিসেবে স্বীকৃত। এই আয়াতে মোট দশটি বাক্য রয়েছে, যার মূল উপজীব্য হলো আল্লাহর একত্ববাদ বা তাওহিদ। মহান আল্লাহর মর্যাদা ও গুণের বর্ণনা থাকায় এই আয়াতের ফজিলত অপরিসীম। হজরত মুহাম্মদ (সা.) নিয়মিত দিনে ও রাতে এই আয়াত পাঠ করার নির্দেশ দিয়েছেন। যদিও যে কোনো সময় এটি পাঠ করা যায়, তবে হাদিসে তিনটি বিশেষ সময়ে এর পাঠের অধিক গুরুত্ব বর্ণিত হয়েছে।

সকাল ও সন্ধ্যায় আয়াতুল কুরসি পাঠ করলে জিনের অনিষ্ট থেকে হেফাজত পাওয়া যায়। হাদিসে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি সকালে এটি পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত এবং যে সন্ধ্যায় পাঠ করবে সে সকাল পর্যন্ত জিনের ক্ষতি থেকে নিরাপদ থাকবে (মুসতাদরাকে হাকিম, খণ্ড: ১, পৃষ্ঠা: ৭৪৯)। এছাড়া ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করলে জান্নাতে প্রবেশের পথ সুগম হয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর এটি পাঠ করবে, তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না (সুনানে নাসায়ি, হাদিস: ১৪৪৩)।

রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করা অত্যন্ত ফজিলতপূর্ণ। এটি শয়তানের কুমন্ত্রণা থেকে সুরক্ষা দেয়। রাসুলুল্লাহ (সা.) জানিয়েছেন, শোয়ার সময় আয়াতুল কুরসি পড়লে সকাল পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন রক্ষাকর্তা নিযুক্ত থাকেন এবং শয়তান তার কাছে ভিড়তে পারে না (সহিহ বুখারি, হাদিস: ৫০১০)। এই ফজিলতের প্রমাণ পাওয়া যায় আবু হুরায়রা (রা.) বর্ণিত একটি হাদিস থেকে, যেখানে রমজানের জাকাতের খেজুর পাহারা দেওয়ার সময় এক আগুন্তুক (শয়তান) তাকে এই আমলটি শিখিয়ে দিয়েছিল। নবী (সা.) জিজ্ঞেস করলেন, সে কথাগুলো কী? বললাম, সে বলেছে, যখন তুমি বিছানায় যাবে তখন আয়াতুল কুরসি শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করবে। সে বলল, আল্লাহর পক্ষ থেকে সকাল পর্যন্ত তোমার জন্য এক রক্ষাকর্তা নিযুক্ত থাকবেন আর (সকাল পর্যন্ত) কোনো শয়তান তোমার কাছে ভিড়বে না। (সাহাবিরা তো কল্যাণের বিষয়ে খুবই লালায়িত ছিলেন)। নবী (সা.) বললেন, শোন, সে তোমাকে সত্যই বলেছে, যদিও সে বড় মিথ্যুক। এরপর বললেন, আবু হুরায়রা, তুমি কি জান পরপর তিন রাত কার সঙ্গে কথা বলেছ? তিনি বললেন, না। নবী (সা.) বললেন, সে ছিল এক শয়তান।’ (সহিহ বুখারি, হাদিস: ২৩১১, ২৩১১)।

আয়াতুল কুরসির বাংলা অর্থ হলো: আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি জীবিত, সবকিছুর ধারক। তাঁকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয়। আসমান ও জমিন যা কিছু রয়েছে, সবই তাঁর। কে আছ এমন যে সুপারিশ করবে তাঁর কাছে তাঁর অনুমিত ছাড়া? দৃষ্টির সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে, সে সবই তিনি জানেন। তাঁর জ্ঞানসীমা থেকে তারা কোনো কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন। তাঁর কুরসি (সিংহাসন) সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে। আর সেগুলোকে ধারণ করা তাঁর পক্ষে কঠিন নয়। তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান।