বিনোদন

সরকারি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাছাই কমিটিতে বাচসাস সম্পাদক রাহাত

প্রতিবেদক
চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন লুলা দ্য সিলভা চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন লুলা দ্য সিলভা ইউরোপের বাজারে ডেনিম রপ্তানিতে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ ইউরোপের বাজারে ডেনিম রপ্তানিতে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ জাপান সফরে টোকিও গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে টোকিও গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডলার আয়ে ব্যবসায়ীদের ১৫% নিজেদের কাছে রাখার সুযোগ ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ ৬ জন গ্রেপ্তার ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ ৬ জন গ্রেপ্তার প্রশ্ন ফাঁসে জড়িত সাত আসামি রিমান্ডে, এক আসামির মুখে ‘শালা-সম্বন্ধী পরীক্ষার্থী’ প্রশ্ন ফাঁসে জড়িত সাত আসামি রিমান্ডে, এক আসামির মুখে ‘শালা-সম্বন্ধী পরীক্ষার্থী’ ইরান যুদ্ধ, মূল্যবৃদ্ধি নিয়ে ট্রাম্পকে ওবামার তীব্র সমালোচনা ইরান যুদ্ধ, মূল্যবৃদ্ধি নিয়ে ট্রাম্পকে ওবামার তীব্র সমালোচনা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ৫ লাখ টাকা ছিনতাই বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ৫ লাখ টাকা ছিনতাই লাল কার্ড দেখে নেইমারের হুমকি: মাঠে উত্তপ্ত বাক্য বিনিময় লাল কার্ড দেখে নেইমারের হুমকি: মাঠে উত্তপ্ত বাক্য বিনিময় বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
সব খবর

সরকারি ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাছাই ও তত্ত্বাবধান কমিটি’ পুনর্গঠন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মোছা. শারমিন আখতার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বৃহস্পতিবার কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। নতুন এই কমিটিতে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর সাধারণ সম্পাদক মো. রাহাত মিয়া (রাহাত সাইফুল) সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। চলচ্চিত্র সাংবাদিকতার সংগঠন বাচসাসের প্রতিনিধি হিসেবে তার এই অন্তর্ভুক্তিকে চলচ্চিত্র অঙ্গনে গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা সরকারি অনুদান বাছাই প্রক্রিয়ায় সাংবাদিকদের অংশগ্রহণকে আরও জোরালো করবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র) কে এম আবদুল ওয়াদুদকে সভাপতি করে ১০ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র-২)। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (চলচ্চিত্র), বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের (বিসিটিআই) প্রধান নির্বাহী এবং বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান।

এছাড়া কমিটির সদস্য হিসেবে আরও যুক্ত হয়েছেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি জহিরুল ইসলাম কচি, চিত্রনাট্যকার এ কে এম মেজবাহ উদ্দিন, অভিনেতা-নির্মাতা মো. আ. রহিম এবং বাংলাদেশ টেলিভিশনের সাবেক উপমহাপরিচালক ও গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক সদস্য কামরুন নেসা হাসান। সরকারি নীতিমালা অনুযায়ী, এই কমিটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য জমা পড়া গল্প ও চিত্রনাট্য যাচাইবাছাই করে সুপারিশ প্রদান করবে। একই সঙ্গে অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণ তদারকি এবং চলচ্চিত্র শিল্পে মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে কমিটি কাজ করে যাবে।