রাজধানীর উত্তরখানের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা এবং পুলিশের দায়িত্ব পালনে বাধার ঘটনায় দায়ের করা দুই মামলায় অবসরপ্রাপ্ত কর্নেল জাকির হোসেনসহ মোট ২২ জনকে জামিন দেওয়া হয়েছে। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদ এই জামিনের আদেশ প্রদান করেন।
মামলায় জামিন পাওয়া অপর আসামিরা হলেন মাসুম রহমান, লিটন, চঞ্চল মিয়া, ইসমাইল, রুহুল কুদ্দুছ ওরফে ছাদেক, রায়হান, জুয়েল, শরিফুল ইসলাম, রেজাউল, সিয়ামুজ্জামান সৈকত, আসাদুজ্জামান, সৈয়দ খালেদ মনসুর, মেহেদী হাসান প্রাপ্ত, এইচ এম তারেক রাফি, নাহিদ সরকার, শিমুল মহসীন তালুকদার, লিটন তালুকদার, রাজু চৌধুরী, নূর উদ্দিন সেলিম ও তানভীর। নেপচুন এক্সেসরিজ লিমিটেড-এর পরিচালক অবসরপ্রাপ্ত কর্নেল জাকির হোসেন এই মামলার অন্যতম আসামি।
ঘটনার বিবরণে জানা যায়, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উত্তরখানের রাজাবাড়ী এলাকার নেপচুন এক্সেসরিজ লিমিটেড-এর পরিচালক কাজল ডিএনসিসির ঠিকাদারি প্রতিষ্ঠান উথুপিয়া কনস্ট্রাকশনের সুপারভাইজার আনিসুর রহমান পলাশকে ফোন করে গালিগালাজ করেন এবং যন্ত্রপাতি ভেঙে ফেলার হুমকি দেন। পরদিন রোববার সকাল সাড়ে ১০টার দিকে কাজলের নেতৃত্বে পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা চালানো হয়, এতে তিনজন আহত হন। পরবর্তীতে দুপুর ২টা ১০ মিনিটের দিকে ডিএনসিসি কর্মকর্তা আবু ইউনুছকেও মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের ওপরও হামলা চালানো হয়, যাতে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
এই ঘটনায় উথুপিয়া কনস্ট্রাকশনের সুপারভাইজার আনিসুর রহমান পলাশ ৩৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এছাড়া পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক মামলাটি করেন উত্তরখান থানার এসআই সফিকুল ইসলাম। গ্রেপ্তারের পর সোমবার পুলিশ ২২ আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানায়। পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার মামলায় আসামিদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন এসআই অনুপম দাস। আদালত আবেদন মঞ্জুর করে আসামিদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এরপর আসামিপক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম জামিনের আবেদন করলে আদালত শুনানি শেষে তাদের জামিনের আদেশ দেন।
হামলার খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তাদের ওপর হামলা ও কর্তব্যে বাধা দেন আসামিরা।এ ঘটনায় উত্তরখান থানায় পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক মনোনীত ঠিকাদারী প্রতিষ্ঠান উথুপিয়া কনষ্ট্রাকশনের সুপারভাইজার আনিসুর রহমান পলাশ ৩৯ জনের নাম উল্লেখসহ আরও ২৫০/৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা
শফিকুল ইসলাম খান এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর।

















