বাংলাদেশ

জ্বালানি তেলের দাম বাড়ায় বাস, ট্রাক, লঞ্চের ভাড়া বৃদ্ধি; জনজীবনে নতুন চাপ

প্রতিবেদক
রাজধানীর বাজারে চাল, আটা ও মশলার দামে অস্বস্তি রাজধানীর বাজারে চাল, আটা ও মশলার দামে অস্বস্তি সমরকন্দে ইমাম বুখারির মাজার জিয়ারত করলেন এমিনি এরদোয়ান সমরকন্দে ইমাম বুখারির মাজার জিয়ারত করলেন এমিনি এরদোয়ান সরাইল থানায় ওসির সঙ্গে রুমিন ফারহানার উত্তপ্ত বাক্যবিনিময় সরাইল থানায় ওসির সঙ্গে রুমিন ফারহানার উত্তপ্ত বাক্যবিনিময় চাঁপাইনবাবগঞ্জে ৩৪ মাসে সড়ক দুর্ঘটনায় ১৫০ জনের প্রাণহানি চাঁপাইনবাবগঞ্জে ৩৪ মাসে সড়ক দুর্ঘটনায় ১৫০ জনের প্রাণহানি চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশ ও বিএনপি নেতা নিহত গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশ ও বিএনপি নেতা নিহত নদীতে ভেসে ওঠা লাশের রহস্য উন্মোচনে নৌ পুলিশের চ্যালেঞ্জ নদীতে ভেসে ওঠা লাশের রহস্য উন্মোচনে নৌ পুলিশের চ্যালেঞ্জ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা সৌদিতে হুথি হামলার জেরে বিশ্ববাজারে তেলের দামের ঊর্ধ্বগতি সৌদিতে হুথি হামলার জেরে বিশ্ববাজারে তেলের দামের ঊর্ধ্বগতি স্তন ক্যানসার সচেতনতায় বরিশাল অভিমুখে গোলাপি শোভাযাত্রার যাত্রা স্তন ক্যানসার সচেতনতায় বরিশাল অভিমুখে গোলাপি শোভাযাত্রার যাত্রা
সব খবর

সরকার জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে। এর প্রভাবে গতকাল মঙ্গলবার থেকে বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা এবং লঞ্চমালিকেরা কিলোমিটারে ১৭-২০ শতাংশ বাড়তি ভাড়া আদায়ের ঘোষণা দিয়েছেন। ট্রাকচালকেরাও বাড়তি ভাড়া নিচ্ছেন। সব মিলিয়ে পাঁচ মাস পর আবারও ভাড়া ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির নতুন চাপে পড়ছে সাধারণ মানুষ।

গত রোববার রাতে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর পর এই ভাড়া বৃদ্ধি কার্যকর হয়। পাঁচ মাস আগে, গত এপ্রিলে জ্বালানি তেলের দাম ১৫ থেকে ২০ টাকা বাড়ানো হয়েছিল। তখন বাসভাড়া কিলোমিটারে ১১ পয়সা এবং ট্রাকভাড়াও বেড়েছিল। পাঁচ মাসে দুই দফায় ডিজেলের দাম লিটারে মোট ৩৫ টাকা বৃদ্ধি পাওয়ায় এর প্রভাব সব শ্রেণির মানুষের ওপর পড়েছে, কারণ প্রায় সব যানবাহনই ডিজেলে চলে।

সচিবালয়ে ভাড়া বৃদ্ধি–সংক্রান্ত বৈঠক শেষে সড়ক পরিবহন, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের বলেন, ‘যেকোনো ভাড়া বৃদ্ধিই জনগণের জন্য চাপ। কিন্তু পরিস্থিতি বিবেচনা করে জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে ভাড়া যা বেড়েছে, তা যৌক্তিকের চেয়েও কম রাখতে আমরা সক্ষম হয়েছি।’

নতুন সরকারি ভাড়ার তালিকা কার্যকর হওয়ার আগেই বিভিন্ন পথে বেশি টাকা আদায়ের চিত্র দেখা গেছে। গতকাল ঢাকার সায়েদাবাদ ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল থেকে বিভিন্ন দূরপাল্লার বাসে ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭০ পয়সা হয়েছে। মিনিবাসের ভাড়া ২ টাকা ৪৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৬০ পয়সা এবং দূরপাল্লার ৫২ আসনের বাসে কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা হয়েছে। সরকার শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাসের ভাড়া নির্ধারণ করে না, তেমনি ট্রাক-কাভার্ড ভ্যানসহ পণ্যবাহী অন্য যানবাহনের ভাড়াও সরকার ঠিক করে দেয় না।

ফুলবাড়িয়া বাস টার্মিনালে গতকাল সকালে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের টিকিট কেনেন হোসনে আরা বেগম নামের এক যাত্রী। তিনি জানান, সাধারণ বাসের দুটি টিকিটের জন্য ১ হাজার ১০০ টাকা নিয়েছেন, যা স্বাভাবিকের চেয়ে বেশি। তিনি বলেন, ‘কোনো বাসে কম নেই। সবাই টিকিটে ৫০ টাকা করে বাড়তি নিচ্ছে।’ রাজধানী শহরের ভেতরেও বাসে কোথাও ১০ টাকার ভাড়া ১৫ টাকা, আবার কোথাও ১৫ টাকার ভাড়া ২০ টাকা নেওয়া হচ্ছে। কিছু বাসে অবশ্য গতকাল দুপুর পর্যন্ত আগের ভাড়াই নেওয়া হয়েছে। জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে রাইড শেয়ারিং বা ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালকেরা দূরত্বভেদে ২০ থেকে ৫০ টাকা বাড়তি নিচ্ছেন।

পাবনা থেকে পেঁয়াজ নিয়ে চট্টগ্রামের খাতুনগঞ্জে আসা ট্রাকচালক মোহাম্মদ মাসুদ জানান, তাঁর হিসাবে, যাওয়া-আসায় ট্রাকে প্রায় ২২০ লিটার ডিজেল লাগে। লিটারে ২০ টাকা দাম বাড়ায় একই যাত্রায় শুধু ডিজেলের পেছনে তাঁর খরচ বাড়বে ৪ হাজার ৪০০ টাকা। ডিজেলের মূল্যবৃদ্ধির পর দেশের বিভিন্ন জেলা থেকে চট্টগ্রামে পণ্য আনা-নেওয়ার খরচ বাড়তে শুরু করেছে। ব্যবসায়ীরা বলছেন, কোনো কোনো পথে ট্রাকমালিকেরা ইতিমধ্যে ৪ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত বেশি ভাড়া চাইছেন। বাংলাদেশ কাভার্ড ভ্যান-ট্রাক-প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের মহাসচিব চৌধুরী জাফর আহমদ জানান, চট্টগ্রাম থেকে ঢাকা ও সাভার পর্যন্ত ট্রাকে এখন পাঁচ হাজার টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। পণ্য পরিবহনের ক্ষেত্রে এই ব্যয় বেড়েছে। বেনাপোল থেকে সাড়ে ১০ টনের কাভার্ড ভ্যানে গার্মেন্টস পণ্য ঢাকার কাঁচপুরে নিতে আগে ১৮ থেকে ১৯ হাজার টাকা ভাড়া নেওয়া হতো, এখন নেওয়া হচ্ছে ২২ হাজার টাকা। কুষ্টিয়া থেকে ঢাকায় এক ট্রাক চাল পাঠানোর ভাড়াও ২০ হাজার থেকে বেড়ে ২২ হাজার টাকা হয়েছে।

পণ্য পরিবহন মালিকদের সংগঠন বাংলাদেশ কাভার্ড ভ্যান-ট্রাক-প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন বলেন, পরিবহন ভাড়া বৃদ্ধির বিষয়ে গ্রাহকদের চিঠি দেওয়া হয়েছে। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত কনটেইনার পরিবহনে ৫০ হাজার টাকার ভাড়া ১০ হাজার টাকা পর্যন্ত বাড়বে। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে আমদানি-রপ্তানির কনটেইনার ব্যবস্থাপনার ওপরও। চট্টগ্রামের ২১টি বেসরকারি কনটেইনার ডিপোর বিভিন্ন সেবার ওপর ৯ দশমিক ৮৫ শতাংশ ‘জ্বালানি সারচার্জ’ আরোপ করা হয়েছে, যা সোমবার থেকে কার্যকর হয়েছে। বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপোস অ্যাসোসিয়েশন (বিকডা) জানিয়েছে, ডিজেলের দাম বাড়ায় পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় এই সারচার্জ আরোপ করা হয়েছে।

সরকার লঞ্চের ভাড়া আনুষ্ঠানিকভাবে বৃদ্ধি না করলেও ঢাকা-বরিশাল নৌপথে সরাসরি চলাচলকারী যাত্রীবাহী লঞ্চে ডেকের ভাড়া প্রায় ১৭ শতাংশ ও কেবিনের ভাড়া ২০ শতাংশ পর্যন্ত বেড়েছে। লঞ্চ মালিক সমিতির নির্ধারিত নতুন ভাড়া গতকাল মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। ঢাকা-বরিশাল রুটে ডেকের ভাড়া ৩০০ থেকে বাড়িয়ে ৩৫০ টাকা এবং সিঙ্গেল কেবিনের ভাড়া ১ হাজার থেকে বাড়িয়ে ১ হাজার ২০০ টাকা ও ডাবল কেবিনের ভাড়া ২ হাজার থেকে বাড়িয়ে ২ হাজার ৪০০ টাকা করা হয়েছে।

বিশ্লেষকদের আশঙ্কা, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে মূল্যস্ফীতি আরও বেড়ে যেতে পারে, যা দারিদ্র্য আরও বাড়াবে। দেশে গত আগস্টে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ২৬ শতাংশ। ২০২২ সাল থেকেই মূল্যস্ফীতির হার চড়া। এ সময়ে মানুষের মজুরি বেড়েছে কম হারে, অর্থাৎ প্রকৃত আয় কমেছে। বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) এক গবেষণার বরাত দিয়ে জানা যায়, ২০২৫ সালের আগস্টে দারিদ্র্যের হার দাঁড়িয়েছে ২৭ দশমিক ৯৩ বা প্রায় ২৮ শতাংশ, যেখানে সরকারি হিসাবে ২০২২ সালে এই হার ছিল ১৮ দশমিক ৭ শতাংশ। বেসরকারি চাকরিজীবী সালাউদ্দিন সরদার বলেন, ‘সরকার বলছে, উপায় না পেয়ে তারা দাম বাড়িয়েছে। উপায় যদি না-ই থাকে, তাহলে বেতন বাড়ানো, বড় বড় কেনাকাটা কোথা থেকে করে? সাধারণ মানুষের পিঠ তো অনেক আগেই দেয়ালে ঠেকে আছে। তারা কী উপায়ে সংসার চালাবে?’