অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা তোলার নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক

প্রতিবেদক
এডিস লার্ভা পাওয়ায় ডিএনসিসির ২৮ মামলায় জরিমানা এডিস লার্ভা পাওয়ায় ডিএনসিসির ২৮ মামলায় জরিমানা ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা, নাসীরুদ্দীন ও আসিফ ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা, নাসীরুদ্দীন ও আসিফ ফিক্সিংয়ের অভিযোগে ৯ ক্রিকেটারের বিরুদ্ধে চার্জ গঠন করেনি বিসিবি ফিক্সিংয়ের অভিযোগে ৯ ক্রিকেটারের বিরুদ্ধে চার্জ গঠন করেনি বিসিবি গুলশানে ঝটিকা মিছিলের ঘটনায় ৯ জন কারাগারে গুলশানে ঝটিকা মিছিলের ঘটনায় ৯ জন কারাগারে রোগীর সঙ্গে আন্তরিক আচরণ চিকিৎসাসেবার অবিচ্ছেদ্য অংশ: এটিএম আজহার রোগীর সঙ্গে আন্তরিক আচরণ চিকিৎসাসেবার অবিচ্ছেদ্য অংশ: এটিএম আজহার জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী শ্যামনগরে লবণাক্ততা ও বর্জ্য দূষণ রোধে কৃষকদের স্বারকলিপি শ্যামনগরে লবণাক্ততা ও বর্জ্য দূষণ রোধে কৃষকদের স্বারকলিপি চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার পরিকল্পনা চলছে: বিমানমন্ত্রী চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার পরিকল্পনা চলছে: বিমানমন্ত্রী ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জাতীয় নাগরিক পার্টি ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জাতীয় নাগরিক পার্টি ভারতের সাথে নতুন করে সম্পর্ক শুরু করতে চায় বাংলাদেশ ভারতের সাথে নতুন করে সম্পর্ক শুরু করতে চায় বাংলাদেশ
সব খবর

একীভূত হওয়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের আমানতকারীদের জন্য অর্থ উত্তোলনের নিয়ম আরও শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২৯ জুলাই) গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এই নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে আমানতকারীরা শুধু নিজেদের চিকিৎসার জন্য নয়, বরং পরিবারের সদস্যদের চিকিৎসা এবং অন্যান্য জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন।

এর আগে বিশেষ স্কিমের আওতায় আমানতকারীরা শুধুমাত্র নিজেদের চিকিৎসার প্রয়োজনে অর্থ উত্তোলনের সুযোগ পেতেন। সংশোধিত নীতিমালায় সেই পরিধি বাড়িয়ে বাবা-মা, সন্তান, ভাই-বোন ও স্বামী বা স্ত্রীর চিকিৎসার পাশাপাশি পারিবারিক জরুরি প্রয়োজনেও অর্থ উত্তোলনের অনুমতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা জানান, মেয়ের বিয়ে কিংবা পরিবারের কোনো সদস্যের আকস্মিক অসুস্থতার মতো জরুরি পরিস্থিতি বিবেচনায় রেখেই শর্ত সহজ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংককে একীভূত করা হয়েছে। গত বছর অন্তর্বর্তী সরকার এসব ব্যাংককে একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করে। নতুন এই ব্যাংকের পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা দিয়েছে এবং বাকি ১৫ হাজার কোটি টাকা সাধারণ আমানতকারীদের শেয়ারের বিপরীতে সমন্বয় করা হবে।

বর্তমানে আমানত বীমা তহবিল থেকে ১২ হাজার কোটি টাকার সহায়তায় ২ লাখ টাকা পর্যন্ত আমানত পরিশোধের কাজ চলছে। পাশাপাশি অবশিষ্ট অর্থ পর্যায়ক্রমে ফেরত দিতে বাংলাদেশ ব্যাংক বিশেষ স্কিম বাস্তবায়ন করছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, এ পর্যন্ত ৮ লাখ ২২ হাজার আমানতকারীকে মোট ৩ হাজার ৮৮৭ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৩ লাখ ৫০ হাজার গ্রাহক পেয়েছেন প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা। উল্লেখ্য, সাবেক আওয়ামী লীগ সরকারের সময়ে অনিয়ম ও জামানতবিহীন ঋণ বিতরণের অভিযোগে তীব্র তারল্য সংকটে পড়েছিল এই ব্যাংকগুলো।