আইন ও আদালত

দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলের জন্য ল ফার্ম নিয়োগ করেছে সরকার

প্রতিবেদক
নিউইয়র্কে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠক নিউইয়র্কে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠক পলাতক আসামিদের দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পলাতক আসামিদের দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে গুঁড়িয়ে দেওয়া স্বাস্থ্যকেন্দ্রে খোলা আকাশের নিচে টিকাদান কর্মসূচি মিরপুরে গুঁড়িয়ে দেওয়া স্বাস্থ্যকেন্দ্রে খোলা আকাশের নিচে টিকাদান কর্মসূচি ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সচেতনতা জরুরি: ডিএসসিসি প্রশাসক ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সচেতনতা জরুরি: ডিএসসিসি প্রশাসক মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে লুটপাট ও ভাঙচুর নিয়ে শফিকুর রহমানের ক্ষোভ মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে লুটপাট ও ভাঙচুর নিয়ে শফিকুর রহমানের ক্ষোভ আব্বাসী খেলাফতে কৃষি ও সেচব্যবস্থার আধুনিকায়ন ও সম্প্রসারণ আব্বাসী খেলাফতে কৃষি ও সেচব্যবস্থার আধুনিকায়ন ও সম্প্রসারণ চীনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কারিগরি শিক্ষা ঢেলে সাজাবে সরকার চীনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কারিগরি শিক্ষা ঢেলে সাজাবে সরকার দেশে ১ কোটি ৮৫ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান দেশে ১ কোটি ৮৫ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের ধরলেই পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের ধরলেই পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী নারায়ণগঞ্জে মেঘনায় ট্রলারডুবি: ৩ ভাই-বোনের মরদেহ উদ্ধার, নিখোঁজ বাবা নারায়ণগঞ্জে মেঘনায় ট্রলারডুবি: ৩ ভাই-বোনের মরদেহ উদ্ধার, নিখোঁজ বাবা
সব খবর

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ দুবাইয়ের একটি আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার বিকেলে রাজশাহীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, এই জামিন আদেশ বাতিলের জন্য বাংলাদেশ সরকার দুবাইয়ে একটি ল ফার্ম নিয়োগ করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খবর পাওয়ার পরপরই তিনি স্বরাষ্ট্রসচিবের সঙ্গে কথা বলেছেন এবং দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের মাধ্যমে বিষয়টি তদারকি করা হচ্ছে। তিনি জানান, বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাত ত্যাগ না করার শর্তে জামিন দেওয়া হয়েছে। সরকার এই জামিন আদেশের সার্টিফায়েড কপি সংগ্রহের নির্দেশ দিয়েছে এবং নিযুক্ত ল ফার্মকে জামিন বাতিলের জন্য আইনি লড়াই চালিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সরকার দ্রুত সময়ের মধ্যে তাকে দেশে ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করছে বলেও মন্ত্রী উল্লেখ করেন।

এর আগে সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি বলেন, পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। পুলিশকে দলীয় প্রভাবমুক্ত, আধুনিক ও মানবিক সংস্থা হিসেবে গড়ে তোলার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের ওপর জোর দেন তিনি।

উল্লেখ্য, বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ডিএমপি কমিশনার ও র‍্যাবের মহাপরিচালক ছিলেন। ২০২১ সালের ডিসেম্বরে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় থাকা বেনজীর আহমেদ, ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আগেই দেশ ছাড়েন।

বেনজীর ও তাঁর পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক একাধিক মামলা করেছে। ২০২৪ সালের ১৫ ডিসেম্বর দুদক বেনজীর আহমেদ, তাঁর স্ত্রী জীশান মীর্জা ও দুই মেয়ের বিরুদ্ধে চারটি পৃথক মামলা দায়ের করে। অভিযোগ অনুযায়ী, বেনজীরের বিরুদ্ধে ৯ কোটি ৪৪ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ২ কোটি ৬২ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ রয়েছে। এছাড়া তাঁর স্ত্রী জীশান মীর্জার বিরুদ্ধে ৩১ কোটি ৬৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১৬ কোটি ১ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এবং ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি আদালত ইন্টারপোলের মাধ্যমে এই পরোয়ানা কার্যকরের নির্দেশ দিয়েছেন।