আইন ও আদালত

শর্তসাপেক্ষে দুবাইয়ে জামিন পেলেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ

প্রতিবেদক
পলাতক আসামিদের দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পলাতক আসামিদের দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে গুঁড়িয়ে দেওয়া স্বাস্থ্যকেন্দ্রে খোলা আকাশের নিচে টিকাদান কর্মসূচি মিরপুরে গুঁড়িয়ে দেওয়া স্বাস্থ্যকেন্দ্রে খোলা আকাশের নিচে টিকাদান কর্মসূচি ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সচেতনতা জরুরি: ডিএসসিসি প্রশাসক ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সচেতনতা জরুরি: ডিএসসিসি প্রশাসক মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে লুটপাট ও ভাঙচুর নিয়ে শফিকুর রহমানের ক্ষোভ মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে লুটপাট ও ভাঙচুর নিয়ে শফিকুর রহমানের ক্ষোভ আব্বাসী খেলাফতে কৃষি ও সেচব্যবস্থার আধুনিকায়ন ও সম্প্রসারণ আব্বাসী খেলাফতে কৃষি ও সেচব্যবস্থার আধুনিকায়ন ও সম্প্রসারণ চীনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কারিগরি শিক্ষা ঢেলে সাজাবে সরকার চীনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কারিগরি শিক্ষা ঢেলে সাজাবে সরকার দেশে ১ কোটি ৮৫ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান দেশে ১ কোটি ৮৫ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের ধরলেই পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের ধরলেই পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী নারায়ণগঞ্জে মেঘনায় ট্রলারডুবি: ৩ ভাই-বোনের মরদেহ উদ্ধার, নিখোঁজ বাবা নারায়ণগঞ্জে মেঘনায় ট্রলারডুবি: ৩ ভাই-বোনের মরদেহ উদ্ধার, নিখোঁজ বাবা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ প্রশাসকের মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ প্রশাসকের
সব খবর

সংযুক্ত আরব আমিরাতের একটি আদালতের আদেশে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। গত ২৭শে জুলাই তার জামিন আবেদন মঞ্জুর করা হয় এবং আইনি প্রক্রিয়া শেষে ৩০শে জুলাই তিনি দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পান। আদালত তার জামিনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করেছেন, যার মধ্যে রয়েছে তার পাসপোর্ট আদালতের হেফাজতে রাখা এবং অনুমতি ছাড়া সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে না পারা। জামিন আদেশের আগে দুবাইয়ের আদালতে বাংলাদেশ সরকারের পাঠানো প্রত্যর্পণসংক্রান্ত নথিপত্র ও আইনি বিষয়ে উভয়পক্ষের শুনানি অনুষ্ঠিত হয়।

এদিকে বেনজীর আহমেদের জামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, তারা বিষয়টি অবগত আছেন এবং দুবাইয়ে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে এ নিয়ে কথা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে জামিন আদেশের সার্টিফাইড কপি সংগ্রহের চেষ্টা চলছে। এছাড়া জামিন আদেশ বাতিলের জন্য দুবাইয়ে একটি ল’ফার্ম নিয়োগ করা হয়েছে। আশা করা হচ্ছে, আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।

উল্লেখ্য, অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারসহ একাধিক অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তের প্রেক্ষিতে ২০২৫ সালের ১১ই এপ্রিল বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করে। সেই নোটিশের ভিত্তিতেই দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। পরে ১২ই জুন সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে বিষয়টি অবহিত করে। এরপর সরকারের পক্ষ থেকে এনসিবি আবুধাবির সঙ্গে সমন্বয় করে এবং প্রায় ১৪৪ পৃষ্ঠার নথিপত্র আরবি ভাষায় অনুবাদ করে কূটনৈতিক চ্যানেলে প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়। দুবাই পুলিশের কাছে নথিপত্র পাঠানোর পর তারা কিছু ব্যাখ্যা চেয়েছিল, সেই প্রক্রিয়া চলাকালেই বেনজীরের জামিনে মুক্তির খবর এলো।

২০২০ সালের ১৫ই এপ্রিল থেকে ২০২২ সালের ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করা বেনজীর আহমেদ এর আগে ডিএমপি কমিশনার ও র‍্যাবের মহাপরিচালক হিসেবেও কর্মরত ছিলেন। ২০২১ সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় থাকা বেনজীরের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের পতনের কয়েক মাস আগেই দুর্নীতির তদন্ত শুরু হয়। তখনই তিনি দেশ ত্যাগ করেন এবং পরবর্তীতে তার বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।