রাজনীতি

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির সামনে রাষ্ট্র পরিচালনার নতুন চ্যালেঞ্জ

প্রতিবেদক
দুই সপ্তাহের মধ্যে কাটবে বিদ্যুৎ ও জ্বালানি সংকট দুই সপ্তাহের মধ্যে কাটবে বিদ্যুৎ ও জ্বালানি সংকট র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল জাতীয় সংসদে উত্থাপন র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল জাতীয় সংসদে উত্থাপন ব্যাংক রেজোল্যুশন আইন থেকে বিতর্কিত ধারা বাদ দেওয়ার উদ্যোগ ব্যাংক রেজোল্যুশন আইন থেকে বিতর্কিত ধারা বাদ দেওয়ার উদ্যোগ ঘরোয়া ক্রিকেটারদের ম্যাচ ফি উল্লেখযোগ্য হারে বাড়াল বিসিবি ঘরোয়া ক্রিকেটারদের ম্যাচ ফি উল্লেখযোগ্য হারে বাড়াল বিসিবি ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে: প্রধানমন্ত্রী ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে: প্রধানমন্ত্রী বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে র‍্যাব সদস্যসহ আটক ৫ বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে র‍্যাব সদস্যসহ আটক ৫ বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধের নির্দেশ রাষ্ট্রপতির বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধের নির্দেশ রাষ্ট্রপতির কটিয়াদী পৌর আওয়ামী লীগ নেতাসহ ৫ নেতাকর্মী গ্রেপ্তার কটিয়াদী পৌর আওয়ামী লীগ নেতাসহ ৫ নেতাকর্মী গ্রেপ্তার দেশে ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৫২ রোগী দেশে ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৫২ রোগী ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা, কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি আইআরজিসি’র ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা, কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি আইআরজিসি’র
সব খবর

১ সেপ্টেম্বর অত্যন্ত জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে বিএনপি তাদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। ১৯৭৮ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে যাত্রা শুরু করা দলটি বাংলাদেশের রাজনীতির দীর্ঘ ও ঘটনাবহুল পথ পরিক্রমায় কখনো রাষ্ট্রক্ষমতায়, কখনো প্রধান বিরোধী শক্তি হিসেবে এবং কখনো রাজপথের আন্দোলনে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে। এই প্রতিষ্ঠাবার্ষিকী দলটির রাজনৈতিক অর্জন ও সীমাবদ্ধতা মূল্যায়নের একটি বড় সুযোগ।

বিএনপির দর্শনের মূল ভিত্তি হলো বাংলাদেশি জাতীয়তাবাদ, যার সাথে বহুদলীয় গণতন্ত্র, সার্বভৌমত্ব ও সামাজিক ন্যায়বিচারের ধারণা যুক্ত। ১৯৭৫-পরবর্তী অস্থির রাজনৈতিক প্রেক্ষাপটে দলটি বহুদলীয় রাজনীতির পরিসর তৈরি করেছিল। পরবর্তীতে খালেদা জিয়ার নেতৃত্বে দলটি শক্তিশালী গণভিত্তি গড়ে তোলে। আশির দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলন ও ১৯৯০ সালে গণতন্ত্রে প্রত্যাবর্তনে বিএনপির ভূমিকা অনস্বীকার্য। ১৯৯১ সালে ক্ষমতায় এসে সংসদীয় সরকারব্যবস্থা পুনর্প্রতিষ্ঠা এবং পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তনে দলটির অবদান ইতিহাসের অংশ। তবে ১৯৯৬ ও ২০০১ সালের পরবর্তী সময়ে বিভিন্ন বিতর্ক, দুর্নীতি ও রাজনৈতিক সহিংসতার অভিযোগ দলটির ভাবমূর্তিকে সংকটে ফেলেছিল, যার দায় এড়ানোর সুযোগ নেই।

দীর্ঘ বিরোধী রাজনীতির অধ্যায়ে বিএনপি নানামুখী চাপের মুখেও টিকে থেকেছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান দেশের রাজনীতিতে বড় পরিবর্তন আনে। এর ধারাবাহিকতায় ১৩ ফেব্রুয়ারি ২০২৬-এর নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পায় এবং ১৭ ফেব্রুয়ারি তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। প্রায় দুই দশক পর ক্ষমতায় ফেরা দলটির সামনে এখন সরকার পরিচালনার কঠিন পরীক্ষা শুরু হয়েছে।

নতুন সরকারের প্রথম ১৮০ দিনে সামাজিক সুরক্ষা, কৃষি কার্ড, খাদ্যনিরাপত্তা এবং অবকাঠামোগত কিছু উদ্যোগ প্রশংসিত হয়েছে। রিজার্ভ ও রেমিট্যান্স প্রবাহেও কিছুটা ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। তবে সাধারণ মানুষের কাছে সাফল্যের মাপকাঠি হলো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়া। মূল্যস্ফীতি, ব্যাংক খাতের সংকট ও প্রশাসনিক নিরপেক্ষতা নিশ্চিত করা বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। বিশেষ করে স্বাস্থ্য খাতে টিকাদান ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতা রাষ্ট্রের জনসেবা সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করছে।

বিএনপির জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো, ক্ষমতার পরিবর্তন মানেই রাষ্ট্র পরিচালনার পরিবর্তন নয়। জনগণ দুর্নীতিমুক্ত প্রশাসন, আইনের শাসন এবং রাজনৈতিক পরিচয় নির্বিশেষে নাগরিক অধিকার নিশ্চিত দেখতে চায়। জুলাই-পরবর্তী বাংলাদেশের মানুষ রাষ্ট্রের চরিত্র ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আকাঙ্ক্ষা করছে। যদি বিএনপি ক্ষমতার পুরনো সংস্কৃতিতে ফিরে যায় বা প্রশাসনে দলীয় আনুগত্য ও রাজনৈতিক অসহিষ্ণুতা বজায় রাখে, তবে জনগণের স্বপ্ন দ্রুত ভেঙে পড়তে পারে।

পরিশেষে, ৪৮ বছরের অভিজ্ঞতায় বিএনপিকে প্রমাণ করতে হবে যে গণতন্ত্র তাদের কাছে কেবল ক্ষমতায় যাওয়ার সিঁড়ি নয়, বরং রাষ্ট্র পরিচালনার মূল নীতি। নির্বাচনকালীন সরকার, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটাধিকারের প্রশ্নে দলটি আন্দোলন করেছে। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনকে ঘিরে বিএনপির অবস্থান নির্বাচনব্যবস্থার বিশ্বাসযোগ্যতার প্রশ্নকে জাতীয় রাজনীতির কেন্দ্রে নিয়ে আসে। তবে হরতাল, অবরোধ, সহিংসতা এবং নির্বাচন বর্জনের মতো কৌশলও দলটির আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করেছে। গণতন্ত্রের দাবি তখনই নৈতিক শক্তি পায়, যখন সেই দাবির পদ্ধতিও গণতান্ত্রিক থাকে। সংবাদমাধ্যমের স্বাধীনতা, বিচার বিভাগের নিরপেক্ষতা এবং সংসদের কার্যকর জবাবদিহি নিশ্চিত করাই হবে দলটির সামনে সবচেয়ে বড় পরীক্ষা। ইতিহাসের পাতায় বিএনপি কতবার ক্ষমতায় এসেছে তা বড় নয়, বরং এই দফায় তারা ক্ষমতার চরিত্র কতটা বদলাতে পেরেছে, সেটিই হবে তাদের প্রকৃত বিজয়।