রাজনীতি

সংবিধান সংস্কার নয়, সংশোধন চায় বিএনপি: মির্জা ফখরুল

প্রতিবেদক
ভবিষ্যৎ বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে নিষিদ্ধের দাবিতে ২ কোটির বেশি স্বাক্ষর ভবিষ্যৎ বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে নিষিদ্ধের দাবিতে ২ কোটির বেশি স্বাক্ষর রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ আসন্ন, জানাচ্ছে পরিবার রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ আসন্ন, জানাচ্ছে পরিবার রাষ্ট্রপতির পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তারও করতে হবে: নাহিদ ইসলাম রাষ্ট্রপতির পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তারও করতে হবে: নাহিদ ইসলাম বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপ করলো যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপ করলো যুক্তরাষ্ট্র ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক ঢাকাসহ ১০ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস ঢাকাসহ ১০ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস বন্যার পানি নামার পরেই প্রকট হচ্ছে জনদুর্ভোগ ও ক্ষয়ক্ষতির চিত্র বন্যার পানি নামার পরেই প্রকট হচ্ছে জনদুর্ভোগ ও ক্ষয়ক্ষতির চিত্র ইরান সফর শেষে দেশে ফিরলেন ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি ইরান সফর শেষে দেশে ফিরলেন ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প ইসরায়েলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প
সব খবর

বিএনপি কখনোই সংবিধান ‘সংস্কার’ নয়, বরং শুরু থেকেই সংবিধান ‘সংশোধন’ করার পক্ষে কথা বলে এসেছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে ‘জুলাই সনদের’ প্রতিটি অক্ষর বাস্তবায়নে বিএনপি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মির্জা ফখরুল বলেন, আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব এবং এর প্রতিটি অক্ষর পালন করব। এটি আমাদের অঙ্গীকার। তবে জুলাই সনদ নিয়ে বিএনপির অবস্থানকে ইচ্ছাকৃতভাবে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। বিএনপি কখনোই বলেনি যে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে না; বরং দলটি তাদের নির্বাচনী অঙ্গীকার ও জনগণের দেওয়া ম্যান্ডেট অনুযায়ী সনদের বিষয়গুলো বাস্তবায়নে কাজ করবে।

সংবিধানের বিষয়ে তিনি স্পষ্ট করেন, আমরা বরাবরের মতোই সংবিধান সংশোধন করতে চাই, সংস্কারের কথা কখনোই বলিনি। জনগণ বিএনপিকে যে ম্যান্ডেট দিয়েছে, সেই অনুযায়ী সংসদে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। জুলাই সনদের বিভিন্ন প্রস্তাব নিয়ে কথা বলতে গিয়ে বিএনপি মহাসচিব জানান, উচ্চকক্ষ গঠন, আনুপাতিক প্রতিনিধিত্ব এবং গণভোটসংক্রান্ত কিছু বিষয়ে বিএনপির সঙ্গে কোনো ঐকমত্য হয়নি। তার দাবি, সংস্কার কমিশন বিএনপির সম্মতি ছাড়াই এসব প্রস্তাব অন্তর্ভুক্ত করেছে।

মির্জা ফখরুল স্মরণ করিয়ে দেন যে, অতীতে দেশে বড় ধরনের গণতান্ত্রিক সংস্কারের সূচনা বিএনপির হাত ধরেই হয়েছিল। একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র, রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় ব্যবস্থা এবং তত্ত্বাবধায়ক সরকারের বিধান সবই বিএনপির উদ্যোগে বাস্তবায়িত হয়েছে। তিনি বলেন, সংস্কারের কথা বলে সবচেয়ে বড় সংস্কারগুলো বিএনপিই এনেছে, তাই দলটিকে সংস্কারবিরোধী হিসেবে উপস্থাপন করা বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা মাত্র। কেউ কেউ জুলাই সনদকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে জনগণকে উত্তেজিত করার চেষ্টা করছেন, কিন্তু জনগণ সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম।

তিনি আরও বলেন, আমরা জুলাইকে ক্ষমতায় যাওয়ার হাতিয়ার বানাতে চাই না। এই আন্দোলন কেবল এক মাসের নয়, বরং প্রায় ১৮-১৯ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে চলা আন্দোলনের চূড়ান্ত পরিণতি। এই লড়াইয়ে দলের লাখো নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, প্রায় ১ হাজার ৭০০ জন গুম হয়েছেন এবং কয়েক হাজার নেতাকর্মী নিহত হয়েছেন।

প্রফেসর এমাজউদ্দিন আহমেদকে স্মরণ করে মির্জা ফখরুল বলেন, তিনি ছিলেন একজন প্রকৃত গণতন্ত্রবাদী, উদার গণতন্ত্রের প্রবক্তা ও দেশপ্রেমিক। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে তিনি সবসময় নৈতিক শক্তি ও দিকনির্দেশনা দিয়েছেন। সবশেষে তিনি এমাজউদ্দিন আহমেদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার আদর্শ অনুসরণ করে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এগিয়ে নেওয়ার আহ্বান জানান।