রাজনীতি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলই হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি

প্রতিবেদক
জার্মানি প্রকৃত যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, দাবি রুশ পররাষ্ট্রমন্ত্রীর জার্মানি প্রকৃত যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, দাবি রুশ পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নতুন চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নতুন চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম শ্রীলঙ্কার কাছে হেরে সেমিফাইনাল শঙ্কায় বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে হেরে সেমিফাইনাল শঙ্কায় বাংলাদেশ ইরানকে কোণঠাসা করতে মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের নতুন পরিকল্পনা ইরানকে কোণঠাসা করতে মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের নতুন পরিকল্পনা মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল
সব খবর

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির উচ্চপর্যায়ের একাধিক সূত্র প্রথম আলোকে নিশ্চিত করেছে যে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর মনোনয়ন চূড়ান্ত করেছেন। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার জন্য প্রয়োজনীয় সম্মতিসূচক স্বাক্ষর বা লিখিত সম্মতি বিবৃতি দিতে হয়, যা মির্জা ফখরুল গত শনিবার দিয়েছেন বলেও ওই সূত্র জানিয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের সময় সংসদ সদস্যের প্রস্তাব ও সমর্থনের পাশাপাশি প্রার্থীর সম্মতিসূচক ঘোষণা বা বিবৃতি জমা দেওয়া বাধ্যতামূলক। এদিকে, রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোট কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী করে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছে।

রাষ্ট্রপতি পদে মনোনয়নের বিষয়ে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ এবং ক্ষমতাসীন বিএনপির উচ্চপর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলেছে প্রথম আলো। প্রায় সবাই জানিয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরই বিএনপির প্রার্থী হচ্ছেন, এটি অনেকটাই নিশ্চিত। যদিও দলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এর আগে ২ আগস্ট বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের দায়িত্ব দলীয় প্রধান তারেক রহমানকে দেওয়া হয়েছিল।

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, ২০ আগস্ট বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। সরকারি দল বিএনপি ইতিমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে এবং আজ সকালে নির্বাচন কমিশন থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী নির্বাচন কমিশনে সিইসির দপ্তর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। দলের পক্ষে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করায় রাজনৈতিক মহলে কৌতূহল সৃষ্টি হয়েছে। ইসি সূত্র জানায়, রাষ্ট্রপতি পদে একই ব্যক্তির নামে একাধিক মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ আছে এবং যেকোনো একটি বৈধ হলেই তিনি বৈধ প্রার্থী বলে বিবেচিত হন।

সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই পদত্যাগ করার পর রাষ্ট্রপতির পদটি শূন্য হয়। এরপর থেকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান ও রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী, পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।

মির্জা ফখরুল ইসলামের রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা স্পষ্ট হওয়ায় বিএনপির মহাসচিব পদের উত্তরসূরি কে হবেন, সেই প্রশ্ন সামনে আসছে। প্রায় ১৬ বছর ধরে তিনি এই পদে রয়েছেন। ২০১১ সালে ভারপ্রাপ্ত মহাসচিব এবং ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে মহাসচিব নিযুক্ত হওয়ার পর থেকে তিনি দলের অন্যতম শীর্ষ নেতায় পরিণত হন। খালেদা জিয়ার কারাবন্দিত্ব এবং তারেক রহমানের লন্ডনে নির্বাসনের পুরোটা সময় তিনি দলের নেতৃত্বে ছিলেন। এই সময়ে তিনি ছয়বার কারাবরণ করেন এবং প্রতিকূলতার মুখে দলের নেতৃত্ব দিয়েছেন।

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে তাঁর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নাম আলোচনায় রয়েছে। বিএনপির অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, জাতীয় কাউন্সিলের আগে বা কাউন্সিলকে কেন্দ্র করে দল প্রাথমিকভাবে একজন ভারপ্রাপ্ত মহাসচিব নিয়োগ করতে পারে এবং পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। রুহুল কবির রিজভী নির্বাচন না করায় এবং মন্ত্রিসভায় স্থান না পাওয়ায় তাঁকে ভারপ্রাপ্ত মহাসচিব করার সম্ভাবনা বেশি বলে মনে করছেন দায়িত্বশীল নেতারা।

এদিকে, জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য জোট কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনীত করেছে। রোববার মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এ সিদ্ধান্তের কথা জানান। তিনি ব্যাখ্যা করেন যে, বিএনপি জুলাই সনদ ও রাষ্ট্র সংস্কারে অনীহা দেখিয়েছে এবং এ বিষয়ে কোনো উদ্যোগ না নেওয়ায় ঐক্যবদ্ধভাবে একক প্রার্থী দেওয়ার সুযোগ তৈরি হয়নি।

রাজনীতি-ঘনিষ্ঠরা মনে করেন, বিরোধী দলের এই সিদ্ধান্ত আকস্মিক নয়। জাতীয় নির্বাচনের আগেই এমন আলোচনা ছিল যে জামায়াতের নেতৃত্বাধীন জোট ক্ষমতায় গেলে অলি আহমদকে রাষ্ট্রপতি করা হবে। অলি আহমদ নিজেও এই বৈঠকে উপস্থিত ছিলেন এবং প্রার্থী মনোনীত করায় ১১-দলীয় ঐক্যের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, একজন মুক্তিযোদ্ধা, পরীক্ষিত এবং দুর্নীতির অভিযোগমুক্ত ব্যক্তি হিসেবে সর্বসম্মতিক্রমে তাঁর নাম প্রস্তাব করা হয়েছে। তিনি আরও বলেন, এর মাধ্যমে ১১-দলীয় ঐক্য জনগণকে বার্তা দিতে চায় যে কর্নেল অলি দেশের অভিভাবকত্বের যোগ্য।

জামায়াতে ইসলামীর উচ্চপর্যায়ের নেতারা জানিয়েছেন, নিশ্চিত পরাজয় জেনেও এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে তারা একটি রাজনৈতিক বার্তা দিতে চান। এটি হচ্ছে, জামায়াতসহ বিরোধী দল যে একটি কার্যকর বিরোধী দল, তার দৃষ্টান্ত বা উপস্থিতি দৃশ্যমান করা। ৯০ জন সদস্যকে নির্বাচনে সক্রিয় রেখে আলোচনায় রাখাকে তারা শ্রেয় মনে করেছে। জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, তাঁরা মনে করেন সর্বক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ এবং প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত, তাহলে গণতন্ত্রের গতি ফিরে আসবে। দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, এই নির্বাচন সরকার ও বিরোধী দলের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করবে এবং জামায়াত যে গঠনমূলক বিরোধিতা বা সমালোচনার জায়গা তৈরি করছে, সেটি মানুষ বুঝবে।

আইন অনুযায়ী, সংসদ সদস্যদের প্রকাশ্য ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। সংসদে ক্ষমতাসীন দলের একক সংখ্যাগরিষ্ঠতা থাকলে বিরোধী দল সাধারণত প্রার্থী দেয় না, কারণ জেতার সম্ভাবনা থাকে না। তবে এবার সংসদে সরকারি দল বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও বিরোধী দল প্রার্থী দিচ্ছে। শেষ পর্যন্ত একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট সংসদ কক্ষে ভোট গ্রহণ করা হবে। নির্বাচন কমিশন ইতিমধ্যে ভোটের প্রস্তুতি শুরু করেছে এবং ব্যালট ছাপানো, ভোট ব্যবস্থাপনাসহ আনুষঙ্গিক বিষয়ে আলোচনা হয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট।

সংসদীয় গণতন্ত্র চালুর পর ১৯৯১ সালে একবারই রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য ভোট হয়েছিল। সেবার বিএনপির প্রার্থী আবদুর রহমান বিশ্বাস জয়ী হয়েছিলেন। এরপর আর কখনো বিরোধী দল থেকে প্রার্থী দেওয়া হয়নি। এবার একাধিক প্রার্থী থাকলে রাষ্ট্রপতি নির্বাচন আনুষ্ঠানিকতা ছাড়িয়ে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে।

দেশে ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র চালু হওয়ার পর থেকে শুধু একবারই রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য ভোট হয়েছে। সেটি হয়েছিল ১৯৯১ সালে। ওই বছর অনুষ্ঠিত সংসদ নির্বাচনে কোনো দলের একক সংখ্যাগরিষ্ঠতা ছিল না। বিএনপি ১৪০টি আসন পেয়েছিল, আওয়ামী লীগ পেয়েছিল ৮৮ আসন। জামায়াতে ইসলামীর সমর্থন নিয়ে সরকার গঠন করেছিল বিএনপি। সেবার রাষ্ট্রপতি পদে বিরোধী দল আওয়ামী লীগ প্রার্থী দিয়েছিল। সে নির্বাচনে বিএনপির প্রার্থী আবদুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে জয়ী হন।

নির্বাচন কমিশন ইতিমধ্যে ভোটের প্রস্তুতি শুরু করেছে। তফসিল ঘোষণার দিনই ভোটারের বিভক্তি সংখ্যাসহ ৩৪৯ জন ভোটারের তালিকা প্রকাশ করা হয়েছে। ইসি সূত্র জানায়, শুরুতে ইসির ধারণা ছিল ভোটাভুটির প্রয়োজন হবে না। তবে বিরোধী দল প্রার্থী ঘোষণা করায় এখন ইসিকে ভোটের আয়োজন করতে হচ্ছে। গতকাল বিকেলে অনানুষ্ঠানিক বৈঠক করেছে ইসি। সেখানে ব্যালট ছাপানো, ভোট ব্যবস্থাপনাসহ আনুষঙ্গিক বিষয়ে আলোচনা হয়।

জার্মানি প্রকৃত যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, দাবি রুশ পররাষ্ট্রমন্ত্রীর জার্মানি প্রকৃত যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, দাবি রুশ পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নতুন চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নতুন চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম শ্রীলঙ্কার কাছে হেরে সেমিফাইনাল শঙ্কায় বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে হেরে সেমিফাইনাল শঙ্কায় বাংলাদেশ ইরানকে কোণঠাসা করতে মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের নতুন পরিকল্পনা ইরানকে কোণঠাসা করতে মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের নতুন পরিকল্পনা মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল
সব খবর