আইন ও আদালত

চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

প্রতিবেদক
বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ মেসি-লেভানডোভস্কির প্রথম দ্বৈরথ শেষ হলো ড্রয়ে মেসি-লেভানডোভস্কির প্রথম দ্বৈরথ শেষ হলো ড্রয়ে ওমানে ১০ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগের চুক্তি সই ওমানে ১০ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগের চুক্তি সই অহংকার মানুষের পতন ও ধ্বংসের অন্যতম প্রধান কারণ অহংকার মানুষের পতন ও ধ্বংসের অন্যতম প্রধান কারণ ডব্লিউএইচও থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল ডব্লিউএইচও থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল টাকা দিলেই মিলছে মন্ত্রীর ফোন তথ্য, রাষ্ট্রীয় ব্যক্তিদের তথ্যও অরক্ষিত টাকা দিলেই মিলছে মন্ত্রীর ফোন তথ্য, রাষ্ট্রীয় ব্যক্তিদের তথ্যও অরক্ষিত ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি ও সিন্ডিকেটের দৌরাত্ম্য নিয়ে মুখ খুললেন স্বাগতা ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি ও সিন্ডিকেটের দৌরাত্ম্য নিয়ে মুখ খুললেন স্বাগতা ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা ইরানের ২৭ এয়ারলাইনসে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল তেহরান ইরানের ২৭ এয়ারলাইনসে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল তেহরান গাজায় প্রথম দিন স্কুলে যাওয়ার পথে ইসরায়েলি হামলায় নিহত শিশু গাজায় প্রথম দিন স্কুলে যাওয়ার পথে ইসরায়েলি হামলায় নিহত শিশু
সব খবর

চাঁদপুরের তিন বিচারকের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণ ও সমন্বয়হীনতার অভিযোগ এনে অনির্দিষ্টকালের জন্য আদালত বর্জনের ঘোষণা দিয়েছে জেলা আইনজীবী সমিতি। গতকাল বুধবার দুপুরে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক জরুরি সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এবং সদর সিনিয়র সহকারী জজ আদালতে আইনজীবীরা আর অংশ নেবেন না।

বর্জনের আওতায় থাকা তিন বিচারক হলেন—চাঁদপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক পলাশ বর্ধ্বন এবং সদর সিনিয়র সহকারী জজ শম্পা ইসলাম। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু জানান, এসব বিচারকের সঙ্গে আইনজীবীদের দীর্ঘদিনের সমন্বয়হীনতা রয়েছে। সমিতির নেতারা মৌখিকভাবে এই সমস্যার কথা জানালেও কোনো সমাধান মেলেনি। বরং বিচারকদের একতরফা বিচারকার্য পরিচালনার কারণে আইনজীবীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে, যার ফলে সমিতি এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

সভাপতি আরও অভিযোগ করেন, কেবল এই তিনটি আদালতই নয়, আরও কয়েকটি আদালত এবং সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবীদের সঙ্গে ‘শিক্ষক-ছাত্রের মতো’ আচরণ করা হয়। এমনকি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে গিয়েও আইনজীবীরা হয়রানির শিকার হচ্ছেন। এসব সমস্যা নিরসনে সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা প্রশাসকের সঙ্গে আলোচনায় বসার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি আইনজীবীদের নিয়ে একটি কমিটি গঠন করে সমস্যাগুলো চিহ্নিত ও সমাধানের চেষ্টা করা হবে।

জরুরি সভায় আরও সিদ্ধান্ত হয়েছে যে, আগামী সাত দিন কোর্ট পুলিশ পরিদর্শকের কার্যালয় থেকে মামলার নকল বা কপির জন্য কোনো প্রকার অর্থ দেওয়া হবে না। আইনজীবীরা অভিযোগ করেন, আদালতের পেশকারসহ সংশ্লিষ্টদের বিভিন্ন আচরণে তারা দীর্ঘদিন ধরে অসম্মানিত হয়ে আসছেন। সমিতির সভাপতি স্পষ্ট করে বলেন, স্থানীয় পর্যায়ে এই সমস্যার সমাধান না হলে লিখিতভাবে বার কাউন্সিলকে জানানো হবে। এছাড়া সমিতির সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো আইনজীবী বা সহকারী কাজ করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন তালুকদার ফয়সালের সঞ্চালনায় এই গুরুত্বপূর্ণ সভায় বক্তব্য দেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কোহিনুর রশিদ, জিপি এ জে এম রফিকুল হাসান রিপন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি কোহিনুর বেগম। এছাড়াও সাবেক সভাপতিদের মধ্যে অ্যাডভোকেট ইকবাল বিন বাশার, সেলিম আকবর, আহছান হাবীব, এ কিউ এম মোস্তফা কামাল, আবুল খায়ের মো. সালেহ এবং সাবেক পিপি আমান উল্যাহ (১) ও মো. জসিম মেহেদী বক্তব্য রাখেন।

সভায় আইনজীবীদের পক্ষ থেকে জাকির হোসেন, তাফাজ্জল হোসেন, মহসিন খান, সলিম উল্যাহ সেলিম, বাপ্পি, আলম খান মঞ্জু, আব্দুল লতিফ শেখ, শাহ আলম ফরাজী, নাইমুল ইসলাম, আক্তার সরকার, কামাল উদ্দিন আহমেদ, গোলাম মোস্তফা, গাজী দুলাল ও সাদ্দাম হোসেন বক্তব্য দেন। বক্তারা অভিযোগ করেন, বিচারপ্রার্থীদের আইনি সেবা দিতে গিয়ে তারা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। সম্প্রতি ঘটে যাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার বিবরণ দিয়ে তারা ক্ষোভ প্রকাশ করলেও একই সাথে জানান, বিচারকদের সাথে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেই তারা পেশাগত দায়িত্ব পালন করতে চান।