রাজনীতি

উন্নয়নের জন্য বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মন্ত্রী ডা. জাহিদের

প্রতিবেদক
হুতিদের কাছে কেন পিছু হটল যুক্তরাষ্ট্র, নেপথ্যে বড় ব্যর্থতা হুতিদের কাছে কেন পিছু হটল যুক্তরাষ্ট্র, নেপথ্যে বড় ব্যর্থতা টাঙ্গাইলে হাসপাতালের আঙিনা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইলে হাসপাতালের আঙিনা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ঝুলন্ত সেতু পানিতে, তবুও সেলফিতে পর্যটকরা ঝুলন্ত সেতু পানিতে, তবুও সেলফিতে পর্যটকরা বাহাত্তরের সংবিধান ডাস্টবিনে ফেলার কথা বলেছিলেন খালেদা জিয়া: তাজুল ইসলাম বাহাত্তরের সংবিধান ডাস্টবিনে ফেলার কথা বলেছিলেন খালেদা জিয়া: তাজুল ইসলাম মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিয়ে ব্রিকসের উদ্বেগ, সংযমের আহ্বান মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিয়ে ব্রিকসের উদ্বেগ, সংযমের আহ্বান নাটোরের নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই রহিদুল ইসলামের বসতঘর নাটোরের নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই রহিদুল ইসলামের বসতঘর ইউরোপে অবৈধ প্রবেশে বাংলাদেশিরা শীর্ষে, কমেছে মোট সংখ্যা ইউরোপে অবৈধ প্রবেশে বাংলাদেশিরা শীর্ষে, কমেছে মোট সংখ্যা জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসে ডিএনসিসির স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসে ডিএনসিসির স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ইয়াবা পাচার ঠেকাতে এআই ক্যামেরা ও তল্লাশিচৌকির প্রস্তাব পুলিশের ইয়াবা পাচার ঠেকাতে এআই ক্যামেরা ও তল্লাশিচৌকির প্রস্তাব পুলিশের ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাজসজ্জায় ব্যয় ৪ লাখ ৭০ হাজার ডলার ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাজসজ্জায় ব্যয় ৪ লাখ ৭০ হাজার ডলার
সব খবর

একটি এলাকার উন্নয়নের প্রধান শর্ত হলো সেখানকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা। নিজেদের মধ্যে বিভেদ, মারামারি ও হানাহানি থাকলে কোনো উন্নয়ন কার্যক্রমই সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয় না। বরং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ থাকলে উন্নয়নের পথ অনেক বেশি সুগম হয়। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. জাহিদ হোসেন এসব কথা বলেন।

বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত ওই সভায় মন্ত্রী আরও বলেন, আপনারা যদি নিজেদের এলাকার পরিবেশ সুন্দর রাখতে পারেন, তবে উন্নয়ন করা অনেক সহজ হয়ে যাবে। কিন্তু নিজেদের ভেতর দ্বন্দ্ব-সংঘাত সৃষ্টি হলে এলাকারই চূড়ান্ত ক্ষতি হবে। আজ এত মানুষ শান্তিপূর্ণভাবে উপস্থিত আছেন বলেই এই সভা সুন্দর পরিবেশে আয়োজন করা সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, এলাকার ছেলে-মেয়েদের সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তরুণদের সঠিক পথে পরিচালিত করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। এছাড়া কোনো ব্যক্তি বা পরিবার যদি অর্থনৈতিক সংকটে পড়ে, তবে তাদের পাশে দাঁড়ানো সমাজের দায়িত্ব। বিএনপি নেতাকর্মীদের প্রতি তিনি অসহায় মানুষের খোঁজখবর নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

এ সময় স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে মন্ত্রী বলেন, সঠিক তথ্য ও পরামর্শ পাওয়া গেলে উন্নয়ন কার্যক্রম আরও দ্রুত এবং কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব। সভায় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।