বিনোদন

কানাডায় দেড় বছর, প্রবাসজীবন নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

প্রতিবেদক
দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার, প্রজ্ঞাপন জারি দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার, প্রজ্ঞাপন জারি ফিন্যান্স বিভাগের জয়রথ অব্যাহত, কুবি আন্তঃবিভাগ ফুটবলে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন ফিন্যান্স বিভাগের জয়রথ অব্যাহত, কুবি আন্তঃবিভাগ ফুটবলে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন জাপানের কাছে হেরে বিশ্বকাপ স্বপ্নভঙ্গ বাংলাদেশের মেয়েদের জাপানের কাছে হেরে বিশ্বকাপ স্বপ্নভঙ্গ বাংলাদেশের মেয়েদের এসআরবি বিল নিয়ে সংসদে নাজিবুর রহমানের কঠোর সমালোচনা এসআরবি বিল নিয়ে সংসদে নাজিবুর রহমানের কঠোর সমালোচনা ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হাইকোর্টের রায় ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হাইকোর্টের রায় গাড়ির লংমার্চে সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী গাড়ির লংমার্চে সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী গণতন্ত্রের শক্তিগুলোর বিভেদ ফ্যাসিস্টদের সুযোগ করে দিতে পারে: প্রধানমন্ত্রী গণতন্ত্রের শক্তিগুলোর বিভেদ ফ্যাসিস্টদের সুযোগ করে দিতে পারে: প্রধানমন্ত্রী র‍্যাব বিলুপ্ত: এসআরবিকে ‘সাইনবোর্ড’ বদল বলছে বিরোধী দল র‍্যাব বিলুপ্ত: এসআরবিকে ‘সাইনবোর্ড’ বদল বলছে বিরোধী দল ছয় মাসে প্রবাসী আয় বাড়ল ১৩.১ শতাংশ ছয় মাসে প্রবাসী আয় বাড়ল ১৩.১ শতাংশ ডাকসু ভিপির বিদায়ী বার্তা: শিক্ষার্থীদের আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা ডাকসু ভিপির বিদায়ী বার্তা: শিক্ষার্থীদের আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা
সব খবর

জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী দীর্ঘ দেড় বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন। মূলত নিজের সন্তানের পড়াশোনা ও সুন্দর ভবিষ্যতের কথা ভেবেই তিনি কানাডায় পাড়ি জমিয়েছিলেন। প্রবাসজীবনের এই দেড় বছর পূর্তিতে নিজের অনুভূতি প্রকাশ করে ফেসবুকে একটি আবেগঘন বার্তা দিয়েছেন এই শিল্পী।

দীর্ঘ বার্তায় ডলি সায়ন্তনী স্মৃতিচারণ করে লেখেন, ২০২৫ সালের যে দিনে তিনি প্রিয় বাংলাদেশ ছেড়ে বিদেশের পথে রওনা হয়েছিলেন, তখন তিনি কল্পনাও করেননি এই বিদায় পর্বটি এত দীর্ঘ হবে। জীবন মানুষকে যে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যায়, তা তার ভাবনার বাইরে ছিল। তবে তিনি জানান, আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তার অশেষ রহমতে তিনি ভালো আছেন এবং মা-বাবার দোয়া, পরিবারের ভালোবাসা ও ভক্তদের শুভকামনা তাকে প্রতিনিয়ত শক্তি জোগায়।

জীবনের ঘাত-প্রতিঘাতের প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, জীবনে কখনো কারও ক্ষতি করার চেষ্টা করেননি বরং সব সময় মানুষের পাশে দাঁড়াতে চেয়েছেন। অনেক সময় মানুষের কাছ থেকে কষ্ট পেয়েছেন বা বিশ্বাসভঙ্গের শিকার হয়েছেন, কিন্তু সৃষ্টিকর্তা কখনো তাকে নিরাশ করেননি। প্রবাসে থাকার মূল কারণ তার মেয়ের পড়াশোনা ও ভবিষ্যৎ উল্লেখ করে তিনি সবার কাছে নিজের ও মেয়ের জন্য দোয়া চেয়েছেন।

দেশের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করে ডলি সায়ন্তনী জানান, প্রিয় বাংলাদেশে কবে ফিরতে পারবেন তা তিনি জানেন না। মাঝে মাঝে দেশের জন্য তার মন এমনভাবে কাঁদে যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। বাংলাদেশ থেকে কেউ এসে দেখা করলে তার মনে হয়, যেন একটু বাংলাদেশের মাটি, মানুষের সান্নিধ্য ও দেশের গন্ধ ছুঁয়ে দেখলেন।

তিনি আরও যোগ করেন, তার মতো অসংখ্য প্রবাসী এই অনুভূতি খুব ভালো করেই বুঝবেন। দূরত্ব যতই হোক, নিজের দেশের প্রতি টান কখনো কমে না। সবশেষে তিনি সবার সুস্থতা ও নিরাপত্তা কামনা করে দোয়া চেয়েছেন। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, পৃথিবীর সব প্রবাসী একদিন সুস্থ ও সুন্দরভাবে তাদের প্রিয়জনদের কাছে ফিরে যেতে পারবেন।